ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

উদ্বোধন হলো ‘নজরুল বর্ষ’, বছরজুড়ে নানা আয়োজন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৩০ সময় দেখুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে ‘নজরুল বর্ষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চলতি বছরের ২৫ মে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচি আগামী বছরের ২৫ মে পর্যন্ত চলবে। বছরব্যাপী এই আয়োজনে নজরুলের সাহিত্য ও দর্শন দেশ-বিদেশে আরও বিস্তৃতভাবে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল প্রকাশ

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে এবং তৃণমূল পর্যায় পর্যন্ত এর কার্যক্রম ছড়িয়ে দিতে হবে। তিনি জেলা-উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে এই আয়োজন সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  দক্ষিণ সুদান ও আবেইতে শান্তিরক্ষা মিশন পরিদর্শনে সেনাপ্রধান

‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা, সেমিনার এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, মানবতা ও বিদ্রোহী দর্শনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

আরও পড়ুনঃ  ডকুমেন্টারির প্রতিবাদে হামলার অভিযোগ মাহিন সরকারের

সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বছরজুড়ে সমন্বিতভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করবে বলে জানা গেছে। এর মাধ্যমে জাতীয় কবির স্মৃতিকে ঘিরে এক বৃহৎ সাংস্কৃতিক আয়োজনের সূচনা হলো।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উদ্বোধন হলো ‘নজরুল বর্ষ’, বছরজুড়ে নানা আয়োজন

আপডেটের সময়: ০১:০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে ‘নজরুল বর্ষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চলতি বছরের ২৫ মে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচি আগামী বছরের ২৫ মে পর্যন্ত চলবে। বছরব্যাপী এই আয়োজনে নজরুলের সাহিত্য ও দর্শন দেশ-বিদেশে আরও বিস্তৃতভাবে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ইনিংস ব্যবধানে হারের পর সিমন্স বললেন, ‘হতাশাজনক’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে এবং তৃণমূল পর্যায় পর্যন্ত এর কার্যক্রম ছড়িয়ে দিতে হবে। তিনি জেলা-উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে এই আয়োজন সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  মানুষ আমাকে এমপি বানিয়েছে, বিএনপিকে এ সত্য মেনে নিতে হবে: রুমিন ফারহানা