ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভবিষ্যতের পথপ্রদর্শক ও  বর্তমানের শিকড় প্রবীণরা : রাষ্ট্রপতি হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট তাপপ্রবাহে সুইজারল্যান্ডের হিমবাহে দ্রুত গলন, তিন মাসে হারাল ২.২ ট্রিলিয়ন লিটার পানি ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ সালমান মুক্তাদিরকে বিএনপির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান সোহেল তাজের ইসরাইলগামী বিমানে ছুরিকাহত পাইলটকে ‘বীর’ বললেন মোদি জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, ব্যবসায়ী দম্পতিসহ নিহত ৬ ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ টেস্ট কিট, যাবে সারাদেশের হাসপাতালে যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াত-আওয়ামী লীগ নিয়ে উমামা ফাতেমার মন্তব্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:২২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ সময় দেখুন

উন্নয়ন ও জনকল্যাণমূলক একাধিক কর্মসূচিতে অংশ নিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনব্যাপী সরকারি সফরে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ এবং সামাজিক সহায়তা কার্যক্রমে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তাঁর বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হবেন। দুপুর সাড়ে ১২টায় তিনি পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন।

সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১

পরশুরামের কর্মসূচি শেষে দুপুর সোয়া ১টায় ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে যাত্রা করবেন তিনি। দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

পরে দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত ‘রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি কিছু সময় অবস্থান করবেন।

বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের বিশেষ সম্মানী ভাতা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

আরও পড়ুনঃ  জামায়াত-আওয়ামী লীগ নিয়ে উমামা ফাতেমার মন্তব্য

সফর শেষে বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। নির্ধারিত সূচি অনুযায়ী রাত ৯টায় তাঁর রাজধানীতে পৌঁছানোর কথা।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে পরশুরাম ও ফুলগাজীতে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘাটঘর মুহুরী নদীর তীরে জনসভাস্থল, মঞ্চ ও উদ্বোধনী ফলক স্থাপনের কাজ শেষ হয়েছে। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অস্থায়ী হেলিপ্যাডও প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  আরবিতে ‘আসসালামু আলাইকুম’ বলে চমকে দিলেন রোনালদো জুনিয়র

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে অনুষ্ঠানস্থলে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে পানির ট্যাংক ও পোর্টেবল টয়লেট স্থাপন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর যাতায়াত নির্বিঘ্ন করতে ফেনী-পরশুরাম ও পরশুরাম-সুবার বাজার প্রধান সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করেছে সড়ক ও জনপথ বিভাগ। পাশাপাশি ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠ ও আশপাশের এলাকায় সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতার কাজ শেষ করা হয়েছে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ফেনী সফরের কথা ছিল। পরে সফরটি স্থগিত করে ১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভবিষ্যতের পথপ্রদর্শক ও  বর্তমানের শিকড় প্রবীণরা : রাষ্ট্রপতি

উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ১১:২২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

উন্নয়ন ও জনকল্যাণমূলক একাধিক কর্মসূচিতে অংশ নিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনব্যাপী সরকারি সফরে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ এবং সামাজিক সহায়তা কার্যক্রমে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তাঁর বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হবেন। দুপুর সাড়ে ১২টায় তিনি পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন।

সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন

পরশুরামের কর্মসূচি শেষে দুপুর সোয়া ১টায় ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে যাত্রা করবেন তিনি। দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

পরে দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত ‘রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি কিছু সময় অবস্থান করবেন।

বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের বিশেষ সম্মানী ভাতা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

আরও পড়ুনঃ  মিরপুর-১০-এ উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ