ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এমএলএসের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার লিওনেল মেসি

 

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে মাঠের সাফল্যের পাশাপাশি আয়ের দিক থেকেও নিজের একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সবশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, লিগের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় হিসেবে শীর্ষস্থানটি এখনো মেসির দখলে।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আর্জেন্টাইন এই কিংবদন্তির বার্ষিক মূল বেতন বর্তমানে ২৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০৬ কোটি ৮৭লক্ষ টাকা। তবে বোনাস ও অন্যান্য ভাতা মিলিয়ে তার মোট নিশ্চিত পারিশ্রমিকের পরিমাণ দাঁড়িয়েছে ২৮.৩ মিলিয়ন ডলারে।

আরও পড়ুনঃ  মালিকের নাম দিয়েই অনলাইনে খুঁজুন জমির খতিয়ান

 

 

আয়ের এই অঙ্ক লিগের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় সন হিউং-মিনের বেতনের দ্বিগুণেরও বেশি। অন্যদিকে, গত আগস্টে দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং-মিন এমএলএসের ইতিহাসে রেকর্ড ২৬ মিলিয়ন ডলার ট্রান্সফার ফিতে লস অ্যাঞ্জেলস এফসিতে যোগ দেন। তার মূল বেতন ১০.৩৬ মিলিয়ন ডলার এবং বোনাস ও অন্যান্য ভাতা মিলিয়ে মোট নিশ্চিত পারিশ্রমিক ১১.২ মিলিয়ন ডলার।

আরও পড়ুনঃ  “‘হয়তো ধ্বংস করতে হতে পারে’—ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নতুন সামরিক হুঁশিয়ারি”

উল্লেখ্য, এই বেতনের মধ্যে স্পন্সরশিপ বা বিজ্ঞাপন চুক্তি থেকে আয় এবং মেসির ক্লাব মালিকানার অংশ কেনার সুযোগ অন্তর্ভুক্ত নয়। তালিকার তৃতীয় স্থানে আছেন মেসির ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা দলের সতীর্থ রদ্রিগো ডি পল, যার নিশ্চিত পারিশ্রমিক ৯.৭ মিলিয়ন ডলার।

 

 

মাঠের পারফরম্যান্সেও ৩৮ বছর বয়সী মেসি অপ্রতিদ্বন্দ্বী। ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত ৬৪ ম্যাচে ৫৯ গোল করেছেন তিনি। গত মৌসুমে লিগে সর্বোচ্চ ২৯ গোল করে টানা দ্বিতীয়বার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হন তিনি। দলগতভাবেও এমএলএস-এ সবচেয়ে দামি দল এখন ইন্টার মায়ামি। দলটির মোট বেতনভাতা ৫৪.৬ মিলিয়ন ডলার, যা দ্বিতীয় স্থানে থাকা লস অ্যাঞ্জেলেস এফসির (৩২.৭ মিলিয়ন ডলার) চেয়ে ২০ মিলিয়নেরও বেশি। পুরো লিগের মোট পারিশ্রমিক বর্তমানে দাঁড়িয়েছে ৬৩১ মিলিয়ন ডলারে।

আরও পড়ুনঃ  বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

এমএলএসের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার লিওনেল মেসি

আপডেটের সময়: ০৫:৩৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

 

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে মাঠের সাফল্যের পাশাপাশি আয়ের দিক থেকেও নিজের একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সবশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, লিগের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় হিসেবে শীর্ষস্থানটি এখনো মেসির দখলে।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আর্জেন্টাইন এই কিংবদন্তির বার্ষিক মূল বেতন বর্তমানে ২৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০৬ কোটি ৮৭লক্ষ টাকা। তবে বোনাস ও অন্যান্য ভাতা মিলিয়ে তার মোট নিশ্চিত পারিশ্রমিকের পরিমাণ দাঁড়িয়েছে ২৮.৩ মিলিয়ন ডলারে।

আরও পড়ুনঃ  “‘হয়তো ধ্বংস করতে হতে পারে’—ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নতুন সামরিক হুঁশিয়ারি”

 

 

আয়ের এই অঙ্ক লিগের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় সন হিউং-মিনের বেতনের দ্বিগুণেরও বেশি। অন্যদিকে, গত আগস্টে দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং-মিন এমএলএসের ইতিহাসে রেকর্ড ২৬ মিলিয়ন ডলার ট্রান্সফার ফিতে লস অ্যাঞ্জেলস এফসিতে যোগ দেন। তার মূল বেতন ১০.৩৬ মিলিয়ন ডলার এবং বোনাস ও অন্যান্য ভাতা মিলিয়ে মোট নিশ্চিত পারিশ্রমিক ১১.২ মিলিয়ন ডলার।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ বাগেরহাটে, উন্নয়ন ও সমস্যা সমাধানের আশায় জেলাবাসী

উল্লেখ্য, এই বেতনের মধ্যে স্পন্সরশিপ বা বিজ্ঞাপন চুক্তি থেকে আয় এবং মেসির ক্লাব মালিকানার অংশ কেনার সুযোগ অন্তর্ভুক্ত নয়। তালিকার তৃতীয় স্থানে আছেন মেসির ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা দলের সতীর্থ রদ্রিগো ডি পল, যার নিশ্চিত পারিশ্রমিক ৯.৭ মিলিয়ন ডলার।

 

 

মাঠের পারফরম্যান্সেও ৩৮ বছর বয়সী মেসি অপ্রতিদ্বন্দ্বী। ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত ৬৪ ম্যাচে ৫৯ গোল করেছেন তিনি। গত মৌসুমে লিগে সর্বোচ্চ ২৯ গোল করে টানা দ্বিতীয়বার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হন তিনি। দলগতভাবেও এমএলএস-এ সবচেয়ে দামি দল এখন ইন্টার মায়ামি। দলটির মোট বেতনভাতা ৫৪.৬ মিলিয়ন ডলার, যা দ্বিতীয় স্থানে থাকা লস অ্যাঞ্জেলেস এফসির (৩২.৭ মিলিয়ন ডলার) চেয়ে ২০ মিলিয়নেরও বেশি। পুরো লিগের মোট পারিশ্রমিক বর্তমানে দাঁড়িয়েছে ৬৩১ মিলিয়ন ডলারে।

আরও পড়ুনঃ  ওমান উপসাগরে জ্বলন্ত জাহাজ থেকে ২২ ক্রুকে উদ্ধার