দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ভ্যালিডেশন বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের তথ্য
- প্রতিষ্ঠান: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড
- পদ: এক্সিকিউটিভ
- বিভাগ: ভ্যালিডেশন
- চাকরির ধরন: ফুলটাইম
- পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা
- ফার্মেসিতে স্নাতক বা স্নাতকোত্তর (বি.ফার্ম/এম.ফার্ম) ডিগ্রি থাকতে হবে।
- ফার্মাসিউটিক্যাল বা ওষুধ শিল্পে কাজের জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
- ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
কর্মস্থল
নির্বাচিত প্রার্থীদের ঢাকার মিরপুর, গাজীপুরের টঙ্গী অথবা নারায়ণগঞ্জের রূপগঞ্জ কারখানায় দায়িত্ব পালন করতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
- বেতন: আলোচনা সাপেক্ষে
- প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদনের সময়সীমা
- আবেদন শুরু: ১৫ জুলাই ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.skfbd.com
- আবেদনের শেষ সময়: ২২ জুলাই ২০২৬
আগ্রহী প্রার্থীরা এসকেএফ ফার্মাসিউটিক্যালসের অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
প্রতিবেদকের নাম 




















