ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান ও যুক্তরাষ্ট্রের হরমুজ নিয়ে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয় উগান্ডা-পাকিস্তানের পাঁচ খেলোয়াড় ‘নিখোঁজ’ কমনওয়েলথ গেমসের পর ঝিনাইদহে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত যেভাবে প্রবেশ করবেন জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কিমের ‘১২০ ক্ষেপণাস্ত্র’ পুতিনের হাতে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের আশঙ্কা কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধস, মেরিন ড্রাইভে যান চলাচলে বিঘ্ন শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান ‘দ্বিমুখী’ বলে মন্তব্য রিজভীর ফরিদপুরে রেলস্টেশন থেকে নিখোঁজ শিশু, এক বছর ধরেও সন্তানের অপেক্ষায় মা ‘শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি’— রেজাউল করীম
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কচ্ছপগতিতে নামছে বন্যার পানি, সাতকানিয়ায় কাটছে না দুর্ভোগ

টানা কয়েক দিনের বন্যার পর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে। তবে পানি নামার গতি অত্যন্ত ধীর হওয়ায় নিম্নাঞ্চলের হাজারো মানুষ এখনো পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

সাতকানিয়া–বাঁশখালী সড়ক থেকে পানি সরে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। পাশাপাশি কয়েকটি গ্রামীণ সড়কও পানিমুক্ত হয়েছে। তবে চট্টগ্রাম–বান্দরবান মহাসড়কের সাতকানিয়ার সত্যপীরের দরগা এলাকায় এখনও পানি থাকায় সীমিত পরিসরে যানবাহন চলাচল করছে।

আরও পড়ুনঃ  ‘দেশটাকে লুটেই যাচ্ছে লুটেরা গোষ্ঠী’—কড়া বার্তায় আসিফ আকবর

উপজেলার সোনাকানিয়া, ছদাহা, মাদার্শা, কেঁওচিয়া, কাঞ্চনা, আমিলাইশ ইউনিয়ন এবং সাতকানিয়া পৌরসভার কয়েকটি ওয়ার্ডে পানি কিছুটা কমেছে। তবে অধিকাংশ নিম্নাঞ্চল এখনো প্লাবিত। অনেক পরিবার ঘরে ফিরতে না পেরে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকট পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।

আরও পড়ুনঃ  হাসপাতালে ভ্যাকসিন থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে কিনতে বাধ্য, দুই স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত ১৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বন্যাদুর্গত মানুষের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক সহযোগিতা করছে।

স্থানীয় জনপ্রতিনিধিদের ভাষ্য, কিছু এলাকায় পানি কমলেও অনেক নিম্নাঞ্চল এখনো জলাবদ্ধ। মানুষ ধীরে ধীরে ঘরে ফিরতে শুরু করলেও স্বাভাবিক জীবনযাত্রা এখনো পুরোপুরি ফিরেনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আরও ত্রাণ ও পুনর্বাসন সহায়তার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জে ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

স্থানীয়দের আশা, নতুন করে ভারি বৃষ্টি না হলে আগামী কয়েক দিনের মধ্যে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে। তবে ক্ষতিগ্রস্ত সড়ক, বসতঘর ও কৃষিজমি পুনর্বাসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান ও যুক্তরাষ্ট্রের হরমুজ নিয়ে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয়

কচ্ছপগতিতে নামছে বন্যার পানি, সাতকানিয়ায় কাটছে না দুর্ভোগ

আপডেটের সময়: ০৮:২৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

টানা কয়েক দিনের বন্যার পর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে। তবে পানি নামার গতি অত্যন্ত ধীর হওয়ায় নিম্নাঞ্চলের হাজারো মানুষ এখনো পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

সাতকানিয়া–বাঁশখালী সড়ক থেকে পানি সরে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। পাশাপাশি কয়েকটি গ্রামীণ সড়কও পানিমুক্ত হয়েছে। তবে চট্টগ্রাম–বান্দরবান মহাসড়কের সাতকানিয়ার সত্যপীরের দরগা এলাকায় এখনও পানি থাকায় সীমিত পরিসরে যানবাহন চলাচল করছে।

আরও পড়ুনঃ  যশোরে অস্ত্র-পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার

উপজেলার সোনাকানিয়া, ছদাহা, মাদার্শা, কেঁওচিয়া, কাঞ্চনা, আমিলাইশ ইউনিয়ন এবং সাতকানিয়া পৌরসভার কয়েকটি ওয়ার্ডে পানি কিছুটা কমেছে। তবে অধিকাংশ নিম্নাঞ্চল এখনো প্লাবিত। অনেক পরিবার ঘরে ফিরতে না পেরে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকট পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।

আরও পড়ুনঃ  জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর তিন নির্দেশনা

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত ১৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বন্যাদুর্গত মানুষের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক সহযোগিতা করছে।

স্থানীয় জনপ্রতিনিধিদের ভাষ্য, কিছু এলাকায় পানি কমলেও অনেক নিম্নাঞ্চল এখনো জলাবদ্ধ। মানুষ ধীরে ধীরে ঘরে ফিরতে শুরু করলেও স্বাভাবিক জীবনযাত্রা এখনো পুরোপুরি ফিরেনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আরও ত্রাণ ও পুনর্বাসন সহায়তার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস, সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা