ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি দায়িত্বে বহাল আছেন এবং স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন।

বুধবার (৫ আগস্ট) প্রশাসনের দুই বছর পূর্তি উপলক্ষে সম্প্রচারিত এক টেলিভিশন সাক্ষাৎকারে পেজেশকিয়ান এ মন্তব্য করেন। সাক্ষাৎকারের তথ্য প্রকাশ করেছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালি চালুর আশায় কমল বিশ্ববাজারে তেলের দাম

প্রেসিডেন্ট বলেন, তার সরকার এবং ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মধ্যে মতবিরোধ রয়েছে—এমন দাবিরও কোনো ভিত্তি নেই। তিনি বলেন, সরকার দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে পূর্ণ সমন্বয় বজায় রেখেই কাজ করছে।

সাক্ষাৎকারের একটি অংশ আগে থেকেই রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) প্রকাশ করে। সেখানে পেজেশকিয়ান বলেন, “আমরা সামরিক বাহিনীর সঙ্গে সম্পূর্ণ সমন্বয় বজায় রেখে কাজ করছি।”

পদত্যাগের গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, “এসব পুরোপুরি গুজব। আমি যদি কখনো পদত্যাগের সিদ্ধান্ত নিই, সেটি আমি নিজেই জনগণকে জানাব। কিন্তু আমি পদত্যাগ করছি না এবং দায়িত্ব পালন অব্যাহত রাখব।”

তিনি আরও অভিযোগ করেন, একটি মহল তার প্রশাসন ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মধ্যে বিভেদ রয়েছে—এমন ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

আরও পড়ুনঃ  বিদেশি অতিথিদের সামনে হেনস্তা হলাম, খুব ব্যথিত হয়েছি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সম্প্রতি তার পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে জল্পনা ছড়িয়ে পড়ার পরই তিনি প্রকাশ্যে এ বিষয়ে অবস্থান পরিষ্কার করেন।

এর আগে প্রেসিডেন্টের দপ্তরের তথ্য ও জনসংযোগবিষয়ক উপপরিচালক মোহাম্মদ মাহদি তাবাতাবায়ীও এসব খবরকে ‘ভিত্তিহীন’ এবং ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেন। তার অভিযোগ, রাজনৈতিক কট্টরপন্থি কিছু গোষ্ঠী জাতীয় ঐক্য দুর্বল করা এবং ইরানের প্রতিপক্ষের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে এ ধরনের গুজব ছড়াচ্ছে।

আরও পড়ুনঃ  টোল কমিয়ে কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

আপডেটের সময়: ০৮:৫৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি দায়িত্বে বহাল আছেন এবং স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন।

বুধবার (৫ আগস্ট) প্রশাসনের দুই বছর পূর্তি উপলক্ষে সম্প্রচারিত এক টেলিভিশন সাক্ষাৎকারে পেজেশকিয়ান এ মন্তব্য করেন। সাক্ষাৎকারের তথ্য প্রকাশ করেছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম

আরও পড়ুনঃ  শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান ‘দ্বিমুখী’ বলে মন্তব্য রিজভীর