ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে

কলকাতার নিউমার্কেট এলাকায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরিবারের পক্ষ থেকে প্রয়োজন হলে মরদেহ দেশে আনার সব খরচ সরকার বহন করবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  ছোট পর্দার পর এবার বড় পর্দায় ‘নাগিন’, আসছে সিনেমা!

শনাক্ত পাঁচ বাংলাদেশির মরদেহ

শামা ওবায়েদ ইসলাম জানান, কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তাদের ছেলে শর্ণশিষ দত্ত এবং দেবাশীষ দত্তের শ্বশুর আকরাম আলী। নিহত অপর বাংলাদেশি নাগরিকের নাম আহমেদ বাবু। তার বাড়ি ঢাকার সাভারের আমিনবাজার বেগুনবাড়ি এলাকায়।

আরও পড়ুনঃ  দুর্নীতিবিরোধী লড়াইয়ে নতুন অধ্যায়, দুদকের চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

অগ্নিকাণ্ডে নিহত ৯

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কলকাতার নিউমার্কেট এলাকার ওই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মোট নয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে চাইলে মরদেহ দেশে আনার খরচ সরকার বহন করবে।

আরও পড়ুনঃ  সান্তাহার রেলওয়ে স্টেশনে নেসান্তাহার রেলওয়ে স্টেশনে নেশাজাতীয় ইনজেকশনসহ যুবক গ্রেপ্তারশাজাতীয় ইনজেকশনসহ যুবক গ্রেপ্তার

পরিবারের সঙ্গে যোগাযোগ, আহত ৬ বাংলাদেশি

অগ্নিকাণ্ডের পর কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একই ঘটনায় আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছোট পর্দার পর এবার বড় পর্দায় ‘নাগিন’, আসছে সিনেমা!

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে

আপডেটের সময়: ০৪:৪৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

কলকাতার নিউমার্কেট এলাকায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরিবারের পক্ষ থেকে প্রয়োজন হলে মরদেহ দেশে আনার সব খরচ সরকার বহন করবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

শনাক্ত পাঁচ বাংলাদেশির মরদেহ

শামা ওবায়েদ ইসলাম জানান, কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তাদের ছেলে শর্ণশিষ দত্ত এবং দেবাশীষ দত্তের শ্বশুর আকরাম আলী। নিহত অপর বাংলাদেশি নাগরিকের নাম আহমেদ বাবু। তার বাড়ি ঢাকার সাভারের আমিনবাজার বেগুনবাড়ি এলাকায়।

আরও পড়ুনঃ  ইরানের বিরুদ্ধে ট্রাম্পের প্রস্তাব ফিরিয়ে দিল দক্ষিণ কোরিয়া