
কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য, মাদকদ্রব্য ও গবাদিপশু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক।
বিজিবি জানায়, গত ২৪ ঘণ্টায় ব্যাটালিয়নের একাধিক আভিযানিক দল সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব চোরাচালান পণ্য আটক করে। এর মধ্যে রয়েছে মাদকদ্রব্য, গবাদিপশু এবং বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য।
বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 










