ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ‘আসিফকে গোপালগঞ্জের প্রশাসক করে পাঠান, আগেরবার তো পালিয়ে এসেছিলেন’: তারেক রহমান ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ল এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা ‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে গোপন নাশকতায় জড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি’: রিজভী হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম ইয়েমেনে বড় বন্দিমুক্তি: প্রায় ৬০০ যুদ্ধবন্দিকে ছাড়ল হুথি বিদ্রোহীরা চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কৌশল বদলালেও থামছে না স্বর্ণ পাচার, ৮ মাসে জব্দ ২৮ কেজির বেশি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৬ সময় দেখুন

দেশে স্বর্ণের দাম যখন একের পর এক রেকর্ড গড়ছে, তখনও থামছে না স্বর্ণ পাচার। আন্তর্জাতিক বিমানপথে বিদেশ থেকে দেশে আসছে স্বর্ণের চালান, আবার দেশের ভেতর দিয়ে এর একটি অংশ যাচ্ছে সীমান্তের দিকে। উড়োজাহাজের শৌচাগার, আসনের নিচ, বিভিন্ন যন্ত্রাংশ কিংবা গাড়ির বিশেষভাবে তৈরি অংশে স্বর্ণ লুকিয়ে পাচারের চেষ্টা করছে চোরাকারবারিরা।

সাম্প্রতিক জব্দের ঘটনাগুলোতে বিদেশ থেকে বাংলাদেশে স্বর্ণ আসা এবং বাংলাদেশ হয়ে ভারতে পাচারের দুটি প্রবাহই সামনে এসেছে।

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিজিবির প্রকাশিত মাসভিত্তিক হিসাবে দেশের বিভিন্ন স্থানে ২৮ কেজি ৩৩৫ গ্রাম স্বর্ণ জব্দ হয়েছে। বর্তমান ২২ ক্যারেট বাজারদর অনুযায়ী এর আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা। তবে এটি মোট জব্দের হিসাব নয়। কাস্টমস, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কোস্টগার্ডের জব্দ করা স্বর্ণ এর বাইরে রয়েছে।

সেপ্টেম্বরেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি বড় চালানে ২৯ কেজির বেশি স্বর্ণ জব্দ হয়েছে। এতে স্পষ্ট হচ্ছে, স্বর্ণ পাচারের নেটওয়ার্ক শুধু সীমান্তে সীমাবদ্ধ নয়; বিমানবন্দর থেকে দেশের অভ্যন্তরীণ পরিবহনব্যবস্থাও এর সঙ্গে যুক্ত।

বিমানবন্দরেই কোটি টাকার চালান

সর্বশেষ বড় চালানটি ধরা পড়ে ২১ সেপ্টেম্বর। সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটের শৌচাগার থেকে ৫০টি স্বর্ণের বার উদ্ধার করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসব বারের ওজন প্রায় ৫ কেজি ৮৩২ গ্রাম। এনবিআরের হিসাবে, এর বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।

আরও পড়ুনঃ  দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ২ হাজার ৭৪১ টাকা

স্বর্ণগুলো কোনো যাত্রীর ব্যাগেজে ছিল না। উড়োজাহাজের শৌচাগারে বিশেষ কৌশলে এগুলো লুকানো হয়েছিল।

এর আগে ৫ সেপ্টেম্বর দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটের বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১৩ কেজি ৯২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ২৫ কোটি টাকা। ২ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের আসনের নিচ থেকে ৯ কেজি ৩৩১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ২০ কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস।

শুধু সেপ্টেম্বরের এই তিন ঘটনায় প্রায় ২৯ কেজি স্বর্ণ এবং সংশ্লিষ্ট সংস্থার হিসাবে প্রায় ৫৬ কোটি টাকার চালান জব্দ হয়েছে।

ঢাকা থেকে যশোর, এরপর ভারত

স্বর্ণ পাচারের আরেকটি গুরুত্বপূর্ণ রুট হয়ে উঠেছে যশোর। বিজিবির যশোর ব্যাটালিয়নের কর্মকর্তাদের ভাষ্য, ঢাকায় আসা স্বর্ণের একটি অংশ বিভিন্ন পরিবহনে যশোরে নেওয়া হচ্ছে। পরে শার্শা-বেনাপোল, চৌগাছা কিংবা সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছে।

মে থেকে ২৫ আগস্ট পর্যন্ত যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ও দাইতলা এলাকায় নয়টি পৃথক অভিযানে ৭ কেজি ১২২ গ্রাম স্বর্ণ জব্দ করে বিজিবি। এসব ঘটনায় ১১ জনকে আটক করা হয়। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১৪ কোটি ২৪ লাখ টাকা।

জুনে একটি গাড়ি থেকে ৩ কেজি ৬৪১ গ্রাম স্বর্ণের ৩১টি বার উদ্ধার করা হয়। বিজিবির দাবি, চালানটি ঢাকা থেকে বেনাপোল সীমান্তে নিয়ে গিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। এর আনুমানিক মূল্য ছিল প্রায় ৭ কোটি ১৪ লাখ টাকা।

আরও পড়ুনঃ  রাজনৈতিক পরিস্থিতিতে পেছাল ১১ দলের সিলেট লংমার্চ, নতুন তারিখ অনিশ্চিত

বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সাম্প্রতিক সময়ে ভারতমুখী স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ কারণে সীমান্ত ও সীমান্তসংলগ্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।

বৈধ আমদানি নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, দেশে থাকা এবং প্রতিনিয়ত আসা স্বর্ণের বড় অংশই অবৈধ পথে আসছে। প্রকৃত ব্যবসায়ীদের বৈধভাবে স্বর্ণ আমদানির সুযোগ দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। আনুষ্ঠানিক আমদানি প্রত্যাশিত মাত্রায় না হলেও বাজারে স্বর্ণের সরবরাহ থাকায় এর উৎস নিয়েও প্রশ্ন রয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক খান বৈধ ব্যবসায়ীদের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেছেন, আমদানি প্রক্রিয়ার জটিলতা বৈধ ব্যবসাকে বাধাগ্রস্ত করছে। তার দাবি, প্রক্রিয়াগত জটিলতার কারণে অনুমোদিত ব্যবসায়ীদের আন্তর্জাতিক বাজারের তুলনায় প্রতি ভরিতে প্রায় ৪০ হাজার টাকা বেশি খরচ পড়ত। আমদানি সহজ করা গেলে বৈধ সরবরাহ বাড়ানো সম্ভব বলে মনে করেন তিনি।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণ পাচারে চোরাকারবারিরা প্রতিনিয়ত কৌশল বদলাচ্ছে। উড়োজাহাজের শৌচাগার থেকে স্বর্ণ উদ্ধারের ঘটনায় কারা জড়িত এবং এর পেছনে সংঘবদ্ধ কোনো চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে প্রধানমন্ত্রীর তাগিদ

রেকর্ড দামে বাড়ছে পাচারের ঝুঁকি

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ১১ দশমিক ৬৬৪ গ্রামকে এক ভরি ধরে বর্তমান দরে এক কেজি স্বর্ণের সমতুল্য মূল্য প্রায় ২ কোটি ১ লাখ টাকা।

উচ্চ দাম যেমন স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ বাড়াচ্ছে, তেমনি পাচারের প্রণোদনাও তৈরি করছে। বিশ্ব গোল্ড কাউন্সিলের হিসাবে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্বর্ণের চাহিদা ছিল ১ হাজার ২৬৯ টন। বছরের প্রথমার্ধে মোট চাহিদার মূল্য রেকর্ড ৩৮০ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

সরকার স্বর্ণ খাতকে আরও প্রাতিষ্ঠানিক করার উদ্যোগও নিয়েছে। আগস্টে বাণিজ্য মন্ত্রণালয় ‘গোল্ড পলিসি ২০১৮ (সংশোধিত) ২০২৬’ নিয়ে কাজ শুরু করেছে। এর লক্ষ্য বৈধ বাণিজ্য বাড়ানো, স্বচ্ছতা নিশ্চিত করা, রপ্তানি বৃদ্ধি এবং রাজস্ব আহরণ।

সংশ্লিষ্টদের মতে, শুধু বিমানবন্দর ও সীমান্তে অভিযান চালিয়ে স্বর্ণ পাচার পুরোপুরি বন্ধ করা কঠিন। বাহক গ্রেপ্তারের পাশাপাশি চালানের অর্থদাতা, বিদেশি সরবরাহকারী, দেশের অভ্যন্তরের ক্রেতা এবং সীমান্তের গ্রহণকারীদের শনাক্ত করা প্রয়োজন। একই সঙ্গে বৈধ আমদানির পথ সহজ করে বাজারে সরবরাহ বাড়ানো গেলে অবৈধ বাণিজ্যের সুযোগও কমতে পারে।

সাম্প্রতিক জব্দের ঘটনাগুলো তাই শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়; এর সঙ্গে বৈধ আমদানি, বাজারের সরবরাহ, উচ্চ মূল্য এবং সীমান্তপথে আন্তর্জাতিক চোরাচালা

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

কৌশল বদলালেও থামছে না স্বর্ণ পাচার, ৮ মাসে জব্দ ২৮ কেজির বেশি

আপডেটের সময়: ১০:৫৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

দেশে স্বর্ণের দাম যখন একের পর এক রেকর্ড গড়ছে, তখনও থামছে না স্বর্ণ পাচার। আন্তর্জাতিক বিমানপথে বিদেশ থেকে দেশে আসছে স্বর্ণের চালান, আবার দেশের ভেতর দিয়ে এর একটি অংশ যাচ্ছে সীমান্তের দিকে। উড়োজাহাজের শৌচাগার, আসনের নিচ, বিভিন্ন যন্ত্রাংশ কিংবা গাড়ির বিশেষভাবে তৈরি অংশে স্বর্ণ লুকিয়ে পাচারের চেষ্টা করছে চোরাকারবারিরা।

সাম্প্রতিক জব্দের ঘটনাগুলোতে বিদেশ থেকে বাংলাদেশে স্বর্ণ আসা এবং বাংলাদেশ হয়ে ভারতে পাচারের দুটি প্রবাহই সামনে এসেছে।

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিজিবির প্রকাশিত মাসভিত্তিক হিসাবে দেশের বিভিন্ন স্থানে ২৮ কেজি ৩৩৫ গ্রাম স্বর্ণ জব্দ হয়েছে। বর্তমান ২২ ক্যারেট বাজারদর অনুযায়ী এর আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা। তবে এটি মোট জব্দের হিসাব নয়। কাস্টমস, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কোস্টগার্ডের জব্দ করা স্বর্ণ এর বাইরে রয়েছে।

সেপ্টেম্বরেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি বড় চালানে ২৯ কেজির বেশি স্বর্ণ জব্দ হয়েছে। এতে স্পষ্ট হচ্ছে, স্বর্ণ পাচারের নেটওয়ার্ক শুধু সীমান্তে সীমাবদ্ধ নয়; বিমানবন্দর থেকে দেশের অভ্যন্তরীণ পরিবহনব্যবস্থাও এর সঙ্গে যুক্ত।

বিমানবন্দরেই কোটি টাকার চালান

সর্বশেষ বড় চালানটি ধরা পড়ে ২১ সেপ্টেম্বর। সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটের শৌচাগার থেকে ৫০টি স্বর্ণের বার উদ্ধার করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসব বারের ওজন প্রায় ৫ কেজি ৮৩২ গ্রাম। এনবিআরের হিসাবে, এর বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।

আরও পড়ুনঃ  রাজনৈতিক পরিস্থিতিতে পেছাল ১১ দলের সিলেট লংমার্চ, নতুন তারিখ অনিশ্চিত

স্বর্ণগুলো কোনো যাত্রীর ব্যাগেজে ছিল না। উড়োজাহাজের শৌচাগারে বিশেষ কৌশলে এগুলো লুকানো হয়েছিল।

এর আগে ৫ সেপ্টেম্বর দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটের বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১৩ কেজি ৯২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ২৫ কোটি টাকা। ২ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের আসনের নিচ থেকে ৯ কেজি ৩৩১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ২০ কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস।

শুধু সেপ্টেম্বরের এই তিন ঘটনায় প্রায় ২৯ কেজি স্বর্ণ এবং সংশ্লিষ্ট সংস্থার হিসাবে প্রায় ৫৬ কোটি টাকার চালান জব্দ হয়েছে।

ঢাকা থেকে যশোর, এরপর ভারত

স্বর্ণ পাচারের আরেকটি গুরুত্বপূর্ণ রুট হয়ে উঠেছে যশোর। বিজিবির যশোর ব্যাটালিয়নের কর্মকর্তাদের ভাষ্য, ঢাকায় আসা স্বর্ণের একটি অংশ বিভিন্ন পরিবহনে যশোরে নেওয়া হচ্ছে। পরে শার্শা-বেনাপোল, চৌগাছা কিংবা সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছে।

মে থেকে ২৫ আগস্ট পর্যন্ত যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ও দাইতলা এলাকায় নয়টি পৃথক অভিযানে ৭ কেজি ১২২ গ্রাম স্বর্ণ জব্দ করে বিজিবি। এসব ঘটনায় ১১ জনকে আটক করা হয়। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১৪ কোটি ২৪ লাখ টাকা।

জুনে একটি গাড়ি থেকে ৩ কেজি ৬৪১ গ্রাম স্বর্ণের ৩১টি বার উদ্ধার করা হয়। বিজিবির দাবি, চালানটি ঢাকা থেকে বেনাপোল সীমান্তে নিয়ে গিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। এর আনুমানিক মূল্য ছিল প্রায় ৭ কোটি ১৪ লাখ টাকা।

আরও পড়ুনঃ  ‘বর্জ্যকে কোনো ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়’: ডা. জুবাইদা রহমান