ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আইসিডিডিআরবিতে চিকিৎসক নিয়োগ, মাসিক বেতন প্রায় ৯৬ হাজার টাকা ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ দুই রুটের ট্রেন চলাচল ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল মিরপুরে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, হতাহতের খবর নেই গভীর রাতে শেকৃবি ক্যাম্পাসে পরপর দুই ককটেল বিস্ফোরণ বিশেষ ভোটেই নির্ধারিত হবে নিউজিল্যান্ডের পরবর্তী সরকার তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ডাচেস অব এডিনবরা ওমান উপসাগরে জ্বলন্ত জাহাজ থেকে ২২ ক্রুকে উদ্ধার নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার মাদরাসা শিক্ষককে চড় মারা রুমির নতুন ভিডিও, নিরপেক্ষ তদন্তের দাবি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ক্যালিফোর্নিয়ার ২০ হাজারের বেশি ব্যালট গণনায় বাধা নেই, ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৩০ সময় দেখুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগের দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এর ফলে ক্যালিফোর্নিয়ায় নিবন্ধিত ২০ হাজারের বেশি ভোটারের মেইল-ইন বা ডাকযোগে পাঠানো ব্যালট গণনার ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ ছিল, এসব ব্যালট এমন ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে, যারা যুক্তরাষ্ট্রের নাগরিক নন। তাই এসব ব্যালটের মাধ্যমে অবৈধভাবে ভোট পড়ার আশঙ্কা রয়েছে বলে দাবি করে প্রশাসন।

আরও পড়ুনঃ  নর্থ ক্যারোলাইনায় সিনেট আসন পুনরুদ্ধার করলেন ডেমোক্র্যাট রয় কুপার

এ পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিপার্টমেন্ট অব জাস্টিস) সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে, যাতে ক্যালিফোর্নিয়ার নির্বাচন কর্মকর্তাদের ২০ হাজার মেইল-ইন ব্যালট আলাদা করে রাখার নির্দেশ দেওয়া হয়। তবে আদালত ট্রাম্প প্রশাসনের সেই আবেদন খারিজ করে দিয়েছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ করে আসছেন। তাঁর দাবি, অভিবাসীদের অবৈধভাবে ভোট দেওয়ার সুযোগ দিয়ে ডেমোক্র্যাটরা নির্বাচনে কারচুপি করে। এ ধরনের অভিযোগের ক্ষেত্রে তিনি বিশেষভাবে মেইল-ইন বা ডাকযোগে ভোট দেওয়ার পদ্ধতিকে দায়ী করেছেন। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ডেমোক্র্যাট-শাসিত অঙ্গরাজ্যে এই পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের সিনেটের ভাগ্য কি নির্ধারিত হবে আলাস্কা ও মিশিগানের ভোটে?

ক্যালিফোর্নিয়ায় বর্তমানে প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষ ভোটার হিসেবে নিবন্ধিত। এর আগে কয়েকটি নিম্ন আদালত অঙ্গরাজ্যটির নির্বাচন কর্মকর্তাদের পক্ষে রায় দিয়েছিলেন। তাঁদের যুক্তি ছিল, ফেডারেল সরকারের এ ধরনের পদক্ষেপ অঙ্গরাজ্যের নির্বাচনী ব্যবস্থায় হস্তক্ষেপের শামিল হতে পারে। পাশাপাশি এর মাধ্যমে নির্বাচনের ফলাফল নিয়ে অযথা সন্দেহ ও বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ  পুরস্কার গ্রহণে রেজা পাহলভি, জার্মানিতে শুরু বিতর্ক

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ক্যালিফোর্নিয়ার আসনসংখ্যা ৫২টি, যা দেশটির অন্য যেকোনো অঙ্গরাজ্যের তুলনায় বেশি। ফলে জাতীয় নির্বাচনী রাজনীতিতে অঙ্গরাজ্যটির গুরুত্ব উল্লেখযোগ্য।

অন্যদিকে, বিভিন্ন গবেষণা ও সরকারি নিরীক্ষায় দেখা গেছে, অযোগ্য ব্যক্তিদের ভোট দেওয়ার ঘটনা, বিশেষ করে অ-মার্কিন নাগরিকদের ভোট দেওয়ার ঘটনা অত্যন্ত বিরল। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ হওয়ায় ক্যালিফোর্নিয়ার ২০ হাজারের বেশি মেইল-ইন ব্যালট গণনার পথ উন্মুক্ত থাকল।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আইসিডিডিআরবিতে চিকিৎসক নিয়োগ, মাসিক বেতন প্রায় ৯৬ হাজার টাকা

ক্যালিফোর্নিয়ার ২০ হাজারের বেশি ব্যালট গণনায় বাধা নেই, ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ

আপডেটের সময়: ০৮:৩৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগের দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এর ফলে ক্যালিফোর্নিয়ায় নিবন্ধিত ২০ হাজারের বেশি ভোটারের মেইল-ইন বা ডাকযোগে পাঠানো ব্যালট গণনার ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ ছিল, এসব ব্যালট এমন ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে, যারা যুক্তরাষ্ট্রের নাগরিক নন। তাই এসব ব্যালটের মাধ্যমে অবৈধভাবে ভোট পড়ার আশঙ্কা রয়েছে বলে দাবি করে প্রশাসন।

আরও পড়ুনঃ  জর্জিয়ায় দ্বিতীয়বারের মতো সিনেটর নির্বাচিত জন অসফ

এ পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিপার্টমেন্ট অব জাস্টিস) সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে, যাতে ক্যালিফোর্নিয়ার নির্বাচন কর্মকর্তাদের ২০ হাজার মেইল-ইন ব্যালট আলাদা করে রাখার নির্দেশ দেওয়া হয়। তবে আদালত ট্রাম্প প্রশাসনের সেই আবেদন খারিজ করে দিয়েছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ করে আসছেন। তাঁর দাবি, অভিবাসীদের অবৈধভাবে ভোট দেওয়ার সুযোগ দিয়ে ডেমোক্র্যাটরা নির্বাচনে কারচুপি করে। এ ধরনের অভিযোগের ক্ষেত্রে তিনি বিশেষভাবে মেইল-ইন বা ডাকযোগে ভোট দেওয়ার পদ্ধতিকে দায়ী করেছেন। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ডেমোক্র্যাট-শাসিত অঙ্গরাজ্যে এই পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্যালিফোর্নিয়ায় বর্তমানে প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষ ভোটার হিসেবে নিবন্ধিত। এর আগে কয়েকটি নিম্ন আদালত অঙ্গরাজ্যটির নির্বাচন কর্মকর্তাদের পক্ষে রায় দিয়েছিলেন। তাঁদের যুক্তি ছিল, ফেডারেল সরকারের এ ধরনের পদক্ষেপ অঙ্গরাজ্যের নির্বাচনী ব্যবস্থায় হস্তক্ষেপের শামিল হতে পারে। পাশাপাশি এর মাধ্যমে নির্বাচনের ফলাফল নিয়ে অযথা সন্দেহ ও বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ  সৌদিতে মর্মান্তিক দুর্ঘটনা, নারী-শিশুসহ নিহত ৭ বাংলাদেশি