ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবদল নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি পরীক্ষার ফল, জানবেন যেভাবে হাজারীবাগে এজেআর কুরিয়ারে হামলা, ৩১ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ডিজেল পাঠাচ্ছে রাশিয়া উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে খড়বোঝাই গাড়িতে আগুন আগস্টে বিদেশে বাংলাদেশিদের কার্ডে ব্যয় ৯৮৭ কোটি টাকা সাজেকে বৃহস্পতিবার থেকে ফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু, আহত ৪
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

খালেদা জিয়ার আদলে সাজ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মেঘনা আলমের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২৪ সময় দেখুন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা কয়েকটি ছবিতে তাঁকে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদলে সাজতে দেখা গেছে। ছবিগুলো ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

গত ১৭ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেন মেঘনা। ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর আসনটি শূন্য হয়।

আরও পড়ুনঃ  হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯৭

মেঘনা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য জানিয়েছিলেন। এরপর ১৯ অক্টোবর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎ শেষে নিজের কিছু ছবি প্রকাশ করেন মেঘনা।

ছবিতে তাঁকে খালেদা জিয়ার মতো শাড়ি পরতে দেখা যায়। চুলের সাজ, মাথায় ঘোমটা এবং গলায় মুক্তার মালার মধ্যেও ছিল প্রয়াত বিএনপি নেত্রীর সাজের অনুকরণ। ছবিগুলো প্রকাশের পর নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসও দেন মেঘনা। সেখানে তিনি লেখেন, ‘আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত। কিছু মূল্যবান অন্তর্দৃষ্টি ভাগ করে নিয়েছি। আশা করি, আল্লাহ আমাদের এই সংসদকে সত্যিই দক্ষ এবং কার্যকর করতে সাহায্য করবেন। আলহামদুলিল্লাহ।’

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে পাটের গুদামে আগুন, পুড়ল ১৪টি টিনের ঘর

ছবিগুলোতে তাঁর সাজ নিয়ে মন্তব্যের জবাবও দিয়েছেন মেঘনা। এক ব্যক্তি জানতে চান, খালেদা জিয়ার আদলে তাঁকে দেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুভূতি কেমন ছিল। জবাবে মেঘনা বলেন, সম্মানিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। তাঁর ভাষ্য, বিষয়টি ইচ্ছাকৃতভাবে করা হয়নি; তিনি শুধু মার্জিত ও আন্তরিক দেখাতে চেয়েছিলেন। তবে মানুষের ইতিবাচক প্রতিক্রিয়ায় তিনি আনন্দিত।

আরও পড়ুনঃ  নাহিদকে উদ্দেশ করে ইশরাকের বক্তব্য, ‘মামলা করে দেন, নিজেই জেলে চলে যাব’

একই সঙ্গে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর শান্তি কামনা করেন মেঘনা।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

মডেলিংয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া মেঘনা আলম সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যের কারণে আলোচনায় রয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং সংসদকে কার্যকর করার প্রত্যাশা জানিয়ে দেওয়া তাঁর পোস্টকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবদল নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

খালেদা জিয়ার আদলে সাজ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মেঘনা আলমের

আপডেটের সময়: ০৭:০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা কয়েকটি ছবিতে তাঁকে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদলে সাজতে দেখা গেছে। ছবিগুলো ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

গত ১৭ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেন মেঘনা। ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর আসনটি শূন্য হয়।

আরও পড়ুনঃ  ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনে উত্তেজনা, গ্রেপ্তার প্রায় ১ হাজার ৮০০

মেঘনা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য জানিয়েছিলেন। এরপর ১৯ অক্টোবর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎ শেষে নিজের কিছু ছবি প্রকাশ করেন মেঘনা।

ছবিতে তাঁকে খালেদা জিয়ার মতো শাড়ি পরতে দেখা যায়। চুলের সাজ, মাথায় ঘোমটা এবং গলায় মুক্তার মালার মধ্যেও ছিল প্রয়াত বিএনপি নেত্রীর সাজের অনুকরণ। ছবিগুলো প্রকাশের পর নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসও দেন মেঘনা। সেখানে তিনি লেখেন, ‘আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত। কিছু মূল্যবান অন্তর্দৃষ্টি ভাগ করে নিয়েছি। আশা করি, আল্লাহ আমাদের এই সংসদকে সত্যিই দক্ষ এবং কার্যকর করতে সাহায্য করবেন। আলহামদুলিল্লাহ।’

আরও পড়ুনঃ  এফডিআই বাড়লেও নতুন বিদেশি বিনিয়োগ কমেছে ৪.৭৭ শতাংশ

ছবিগুলোতে তাঁর সাজ নিয়ে মন্তব্যের জবাবও দিয়েছেন মেঘনা। এক ব্যক্তি জানতে চান, খালেদা জিয়ার আদলে তাঁকে দেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুভূতি কেমন ছিল। জবাবে মেঘনা বলেন, সম্মানিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। তাঁর ভাষ্য, বিষয়টি ইচ্ছাকৃতভাবে করা হয়নি; তিনি শুধু মার্জিত ও আন্তরিক দেখাতে চেয়েছিলেন। তবে মানুষের ইতিবাচক প্রতিক্রিয়ায় তিনি আনন্দিত।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকে(মিশুক অটো) ৫ যাত্রী নিহত