ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ জুলাই আন্দোলনের খবর প্রচার করা টিভি বন্ধের নির্দেশের দাবি, ট্রাইব্যুনালে কল রেকর্ড ‘পড়াশোনা না করলে বাড়তি নম্বর দিয়ে সন্তুষ্ট নই’: শিক্ষামন্ত্রী এসএসসির ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এও ব্যবধান শিক্ষক নিয়োগে আগের নিয়মই বহাল, ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত হয়নি বিএনপির মহাসচিব পদে রিজভী এগিয়ে, আলোচনায় আরও কয়েকজন তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ-রসমালাইয়ে বরিশালের স্বাদ গুম হওয়া সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গুম হওয়া সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

গুমের শিকার রাজধানীর সূত্রাপুর থানা ছাত্রদলের নেতা খালেদ হাসান সোহেলের ছেলে সাদমান শিহাব চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিহাবের ফলাফলের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে তার নির্দেশনায় উপহারসামগ্রী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুনঃ  এসএসসির ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এও ব্যবধান

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল পুরান ঢাকার বাংলাবাজারে শিহাবের বাসায় যায়। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার হাতে ফুল, মিষ্টি ও গল্পের বই তুলে দেওয়া হয়।

একই সঙ্গে শিহাবের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রধানমন্ত্রীর একটি বিশেষ বার্তাও তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল প্রকাশ

শিহাবের এই সাফল্যের খবর তার পরিবারের জন্য আনন্দের হলেও এর পেছনে রয়েছে দীর্ঘ অপেক্ষা ও বেদনার গল্প। তার বাবা খালেদ হাসান সোহেল ২০১৩ সালের ২৮ নভেম্বর রাজধানীর পুরান ঢাকা এলাকা থেকে নিখোঁজ হন।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত বুলডোজার চালক

পরিবারের অভিযোগ, সেদিন সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর দীর্ঘ এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বাবার অনুপস্থিতির মধ্যেই এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে শিহাব। তার এই অর্জনে পরিবারের সদস্যদের পাশাপাশি শুভাকাঙ্ক্ষীরাও অভিনন্দন জানিয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

গুম হওয়া সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ১০:০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

গুমের শিকার রাজধানীর সূত্রাপুর থানা ছাত্রদলের নেতা খালেদ হাসান সোহেলের ছেলে সাদমান শিহাব চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিহাবের ফলাফলের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে তার নির্দেশনায় উপহারসামগ্রী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত বুলডোজার চালক

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল পুরান ঢাকার বাংলাবাজারে শিহাবের বাসায় যায়। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার হাতে ফুল, মিষ্টি ও গল্পের বই তুলে দেওয়া হয়।

একই সঙ্গে শিহাবের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রধানমন্ত্রীর একটি বিশেষ বার্তাও তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থানের সব অপরাধীর বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

শিহাবের এই সাফল্যের খবর তার পরিবারের জন্য আনন্দের হলেও এর পেছনে রয়েছে দীর্ঘ অপেক্ষা ও বেদনার গল্প। তার বাবা খালেদ হাসান সোহেল ২০১৩ সালের ২৮ নভেম্বর রাজধানীর পুরান ঢাকা এলাকা থেকে নিখোঁজ হন।

আরও পড়ুনঃ  ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী