
রাজধানীর গুলশান–বনানী–বারিধারা লেকের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে লেকের পানি দূষণ রোধ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা লেকের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও করণীয় বিষয়ে মতামত দেন।
বৈঠকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসক, রাজউক চেয়ারম্যানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 




















