ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিমান খাতের সব সিন্ডিকেট নির্মূলে কাজ করছে সরকার: মন্ত্রী আফরোজা খানম ৫৬ বছরেও ফিট সাইফ আলী খান, জানালেন তাঁর সহজ জীবনযাপনের রহস্য সামরিক ও রাজনৈতিক—দুই ক্ষেত্রেই ইরান বিজয়ী হয়েছে: গালিবাফ মার্কিন সেনাকে আটক বা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা ইরানের সেনাপ্রধানের মুন্সীগঞ্জের হাসপাতালে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, আতঙ্কে রোগী-স্বজনদের ছোটাছুটি পরিস্থিতি খারাপ হলেই দায় অন্যের—ট্রাম্পের বিরুদ্ধে পুরোনো কৌশল নতুন করে আলোচনায় ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়ার উদ্যোগ: তথ্যমন্ত্রী ৯০০ কর্মী ছাঁটাই করে আলোচনায় আসা সিইও এবার নিজেই চাকরিচ্যুত দীর্ঘদিনের মোতায়েনের মধ্যেই মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’ পরিদর্শনে সেন্টকম প্রধান জার্মানির সহায়তায় ভারতের ৬ সাবমেরিন প্রকল্পে গতি, অনুমোদনের অপেক্ষায় বড় প্রতিরক্ষা চুক্তি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও দুই জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কয়েক দিনের ব্যবধানে আবারও দুটি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো নাবিক হতাহত হননি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বন্দরের আলফা অ্যাংকরেজ এলাকায় এ ঘটনা ঘটে।

নোঙর করতে গিয়ে অন্য জাহাজে ধাক্কা

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সিমেন্ট তৈরির কাঁচামালবাহী ‘এমভি আনাসসা’ রাতে আলফা অ্যাংকরেজে নোঙর করার চেষ্টা করছিল। এ সময় প্রবল স্রোতের কারণে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে আগে থেকে সেখানে নোঙর করা ‘এমভি জাহান জাহাব’-এর সঙ্গে ধাক্কা খায়।

আরও পড়ুনঃ  মার্কিন রণতরীতে নৌসেনাদের সংঘর্ষ, ৭ জন নিহত

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, সংঘর্ষে ‘এমভি আনাসসা’র বাইরের অংশে সামান্য ক্ষতি হয়েছে। তবে কোনো জাহাজের ভেতরে পানি ঢোকেনি।

সংঘর্ষের পর দুটি জাহাজই নিরাপদে আলাদা হয়ে পুনরায় নোঙর করে। বন্দরের বহির্নোঙরে নৌযান চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি।

আরও পড়ুনঃ  চীনের শুল্ক ফাঁকিতে ৪০টির বেশি দেশকে ব্যবহারের অভিযোগ যুক্তরাষ্ট্রের

নিরাপদে আছেন ২১ নাবিক

দুটি জাহাজে মোট ২১ জন নাবিক ছিলেন। দুর্ঘটনার পর তাদের সবাই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

জানা গেছে, ‘এমভি আনাসসা’তে প্রায় ৩৫ হাজার টন সিমেন্ট তৈরির কাঁচামাল স্ল্যাগ রয়েছে। অন্যদিকে ‘এমভি জাহান জাহাব’ গত ২৬ জুলাই মোংলা বন্দর থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে। পরবর্তী গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল জাহাজটি।

আরও পড়ুনঃ  বদলে যাচ্ছে ঢাকার ট্রাফিক ব্যবস্থা, ৫০ মোড়ে বসছে এআই সিগন্যাল

কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয় দুর্ঘটনা

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ সংঘর্ষের এটি সাম্প্রতিক সময়ের দ্বিতীয় ঘটনা। এর আগে শুক্রবার ডিজেলবাহী ট্যাংকার ‘এমটি সি স্পাইক’ নোঙর করে থাকা বাল্ক ক্যারিয়ার ‘এমভি সান শাইন’-এর সঙ্গে সংঘর্ষে জড়ায়।

ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুটি জাহাজ দুর্ঘটনার ঘটনা ঘটল। এবারও প্রাথমিকভাবে প্রবল স্রোতকে সংঘর্ষের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিমান খাতের সব সিন্ডিকেট নির্মূলে কাজ করছে সরকার: মন্ত্রী আফরোজা খানম

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও দুই জাহাজের সংঘর্ষ

আপডেটের সময়: ০৪:১৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কয়েক দিনের ব্যবধানে আবারও দুটি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো নাবিক হতাহত হননি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বন্দরের আলফা অ্যাংকরেজ এলাকায় এ ঘটনা ঘটে।

নোঙর করতে গিয়ে অন্য জাহাজে ধাক্কা

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সিমেন্ট তৈরির কাঁচামালবাহী ‘এমভি আনাসসা’ রাতে আলফা অ্যাংকরেজে নোঙর করার চেষ্টা করছিল। এ সময় প্রবল স্রোতের কারণে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে আগে থেকে সেখানে নোঙর করা ‘এমভি জাহান জাহাব’-এর সঙ্গে ধাক্কা খায়।

আরও পড়ুনঃ  কঠোর হচ্ছে সুগন্ধি চাল রপ্তানির শর্ত, ৩ দিনের মধ্যে দিতে হবে তথ্য

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, সংঘর্ষে ‘এমভি আনাসসা’র বাইরের অংশে সামান্য ক্ষতি হয়েছে। তবে কোনো জাহাজের ভেতরে পানি ঢোকেনি।

সংঘর্ষের পর দুটি জাহাজই নিরাপদে আলাদা হয়ে পুনরায় নোঙর করে। বন্দরের বহির্নোঙরে নৌযান চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি।

আরও পড়ুনঃ  ৭৩ দিনেই পুরো কোরআন মুখস্থ করল ১৩ বছরের মুসাইব