ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর, এডিটরস কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক তিন শর্তে পুনরায় লাইসেন্স পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন ও ফিটনেস নাইজেরিয়ায় ভয়াবহ সন্ত্রাসী হামলা, ৮ শিশুসহ নিহত অন্তত ৩০ টানা তৃতীয় দিন থেমে আছে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, কূটনৈতিক সমাধানের নতুন আশা বিশ্ব হেপাটাইটিস দিবস আজ: দেশে বছরে প্রাণ হারান ২০ হাজার মানুষ, সর্বজনীন স্ক্রিনিং ও টিকাদানের তাগিদ বিশেষজ্ঞদের এক দশকের অপেক্ষার অবসান, আনোয়ারায় শুরু ১.৩ বিলিয়ন ডলারের বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলের নির্মাণ এইচএসসি পরীক্ষার্থীদের স্বস্তি: কুড়িগ্রামে ৭ দিনের পরিকল্পিত লোডশেডিং স্থগিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চবি কনসার্টে ধূমপান নিয়ে সংঘর্ষ, শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যান্ড সোসাইটির আয়োজিত এক কনসার্টে ধূমপানকে কেন্দ্র করে আয়োজকদের সঙ্গে এক শিক্ষার্থীর বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে কনসার্ট চলাকালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী আব্দুল মুমিন তানভীর, তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তানভীরের অভিযোগ, কনসার্ট চলাকালে অনেকেই ধূমপান করছিলেন। তিনিও ধূমপান করছিলেন। এ সময় দুইজন স্বেচ্ছাসেবক তাকে অন্যত্র গিয়ে ধূমপান করতে বললে তিনি জানান, শুধু তিনিই নন, আরও অনেকে সেখানে ধূমপান করছেন। এ কথা বলার পর স্বেচ্ছাসেবকরা তাকে গালিগালাজ করেন এবং একপর্যায়ে মারধর করেন। তার দাবি, শুধু ওই দুইজন নয়, আয়োজকদের আরও কয়েকজন এতে অংশ নেন। এতে তার হাতে আঘাতের চিহ্ন পড়ে।

আরও পড়ুনঃ  আগামী সপ্তাহেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি প্রতিমন্ত্রী

অন্যদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির সহসভাপতি মাহিয়ান সামি ঈপ্সিত বলেন, স্বেচ্ছাসেবকরা শিক্ষার্থীকে নির্ধারিত স্থানে গিয়ে ধূমপান করার অনুরোধ করেছিলেন। তবে তিনি আপত্তিকর ভাষায় প্রতিক্রিয়া জানান। কে প্রথমে হাত তুলেছেন, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে উপস্থিত ব্যক্তিদের তথ্য অনুযায়ী, ওই শিক্ষার্থীই আগে হাত তোলেন, এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুনঃ  নতুন রাষ্ট্রপতি কে? আলোচনায় যেসব নাম, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি

তিনি আরও জানান, কনসার্টে প্রায় এক হাজার দর্শকের নিরাপত্তায় ৮০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। কেউ সংগঠনের নীতিমালা ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আয়োজকদের লক্ষ্য, কনসার্টে ধূমপান, মাদক, সহিংসতা বা বিশৃঙ্খলা যেন না ঘটে।

আরও পড়ুনঃ  এক দশকের অপেক্ষার অবসান, আনোয়ারায় শুরু ১.৩ বিলিয়ন ডলারের বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলের নির্মাণ

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি মূলত সামান্য বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির মধ্যে সীমাবদ্ধ ছিল। পরে উভয় পক্ষ নিজেরাই বিষয়টি মীমাংসা করে। তবে ভুক্তভোগী শিক্ষার্থীর কোনো লিখিত অভিযোগ থাকলে প্রক্টর অফিসে জমা দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর, এডিটরস কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক

চবি কনসার্টে ধূমপান নিয়ে সংঘর্ষ, শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

আপডেটের সময়: ০৮:৫৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যান্ড সোসাইটির আয়োজিত এক কনসার্টে ধূমপানকে কেন্দ্র করে আয়োজকদের সঙ্গে এক শিক্ষার্থীর বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে কনসার্ট চলাকালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী আব্দুল মুমিন তানভীর, তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তানভীরের অভিযোগ, কনসার্ট চলাকালে অনেকেই ধূমপান করছিলেন। তিনিও ধূমপান করছিলেন। এ সময় দুইজন স্বেচ্ছাসেবক তাকে অন্যত্র গিয়ে ধূমপান করতে বললে তিনি জানান, শুধু তিনিই নন, আরও অনেকে সেখানে ধূমপান করছেন। এ কথা বলার পর স্বেচ্ছাসেবকরা তাকে গালিগালাজ করেন এবং একপর্যায়ে মারধর করেন। তার দাবি, শুধু ওই দুইজন নয়, আয়োজকদের আরও কয়েকজন এতে অংশ নেন। এতে তার হাতে আঘাতের চিহ্ন পড়ে।

আরও পড়ুনঃ  ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগেও থামছে না ককরোচদের আন্দোলন, বহাল দুই দফা দাবি

অন্যদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির সহসভাপতি মাহিয়ান সামি ঈপ্সিত বলেন, স্বেচ্ছাসেবকরা শিক্ষার্থীকে নির্ধারিত স্থানে গিয়ে ধূমপান করার অনুরোধ করেছিলেন। তবে তিনি আপত্তিকর ভাষায় প্রতিক্রিয়া জানান। কে প্রথমে হাত তুলেছেন, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে উপস্থিত ব্যক্তিদের তথ্য অনুযায়ী, ওই শিক্ষার্থীই আগে হাত তোলেন, এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুনঃ  বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, গুলশানের বাসায় উঠতে প্রস্তুতি

তিনি আরও জানান, কনসার্টে প্রায় এক হাজার দর্শকের নিরাপত্তায় ৮০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। কেউ সংগঠনের নীতিমালা ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আয়োজকদের লক্ষ্য, কনসার্টে ধূমপান, মাদক, সহিংসতা বা বিশৃঙ্খলা যেন না ঘটে।

আরও পড়ুনঃ  রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি, যুবদল কর্মী নিহত; আহত ৩