ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চলতি মৌসুমে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত চট্টগ্রামের লক্ষ্য: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি মৌসুমেই নগরীকে ৭০ থেকে ৮০ শতাংশ জলাবদ্ধতামুক্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলো কাজ করছে।

বুধবার (১৩ মে) টাইগারপাসে চসিক কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় কমিটির প্রথম সভায় তিনি এ কথা জানান।

আরও পড়ুনঃ  ক্লাস চলাকালে ‘বিষাক্ত কেমিক্যালের গন্ধে’ অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ

মেয়র বলেন, বর্ষায় অতীতে চট্টগ্রামের বিভিন্ন নিচু এলাকা মারাত্মক জলাবদ্ধতায় আক্রান্ত হতো, তবে সাম্প্রতিক সময়ে সমন্বিত উদ্যোগের ফলে পরিস্থিতির উন্নতি হয়েছে। তিনি দাবি করেন, ২০২৫ সালে আগের তুলনায় অনেক এলাকায় জলাবদ্ধতা কমেছে এবং কিছু এলাকায় পানিবদ্ধতা দেখা যায়নি।

আরও পড়ুনঃ  “সংস্কার শেষ না হতেই নোয়াখালীর চাটখিল-খিলপাড়া সড়কে ধস, কাজ বন্ধ করে দিল স্থানীয়রা”

তিনি আরও বলেন, অতিবৃষ্টি ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে মাঝে মাঝে আকস্মিক জলাবদ্ধতা তৈরি হচ্ছে, যা ভবিষ্যতেও হতে পারে। তবে এসব সমস্যা মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

ডা. শাহাদাত হোসেন জানান, গত বছরে প্রায় ৫০–৬০ শতাংশ জলাবদ্ধতা কমানো সম্ভব হয়েছে, এবং এ বছর সেই হার আরও বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের অজন্তা দেব রায়

তিনি নগরীর ড্রেনেজ ব্যবস্থার সমস্যার জন্য অবৈধ দখল, ফুটপাত ও সড়ক দখল করে হকার ব্যবসা এবং প্লাস্টিক বর্জ্যকে দায়ী করেন। এসব বিষয়ে কঠোর আইন প্রয়োগের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।

T ag
জনপ্রিয় পোস্ট

চলতি মৌসুমে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত চট্টগ্রামের লক্ষ্য: চসিক মেয়র

আপডেটের সময়: ০৯:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি মৌসুমেই নগরীকে ৭০ থেকে ৮০ শতাংশ জলাবদ্ধতামুক্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলো কাজ করছে।

বুধবার (১৩ মে) টাইগারপাসে চসিক কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় কমিটির প্রথম সভায় তিনি এ কথা জানান।

আরও পড়ুনঃ  ক্লাস চলাকালে ‘বিষাক্ত কেমিক্যালের গন্ধে’ অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ

মেয়র বলেন, বর্ষায় অতীতে চট্টগ্রামের বিভিন্ন নিচু এলাকা মারাত্মক জলাবদ্ধতায় আক্রান্ত হতো, তবে সাম্প্রতিক সময়ে সমন্বিত উদ্যোগের ফলে পরিস্থিতির উন্নতি হয়েছে। তিনি দাবি করেন, ২০২৫ সালে আগের তুলনায় অনেক এলাকায় জলাবদ্ধতা কমেছে এবং কিছু এলাকায় পানিবদ্ধতা দেখা যায়নি।

আরও পড়ুনঃ  বিষাক্ত জেলি দিয়ে নকল দুধ তৈরির কারখানা, কৃষক দল নেতার বাড়িতে অভিযান

তিনি আরও বলেন, অতিবৃষ্টি ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে মাঝে মাঝে আকস্মিক জলাবদ্ধতা তৈরি হচ্ছে, যা ভবিষ্যতেও হতে পারে। তবে এসব সমস্যা মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

ডা. শাহাদাত হোসেন জানান, গত বছরে প্রায় ৫০–৬০ শতাংশ জলাবদ্ধতা কমানো সম্ভব হয়েছে, এবং এ বছর সেই হার আরও বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  অবশেষে জামিন পেলেন নাবালক তিন সন্তানের সেই মা