ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইবিএলের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন আনিস আহমেদ প্রত্যেক শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচনের প্রচারণায় নারীর অংশগ্রহণ বাড়াতে সমন্বিত উদ্যোগের আহ্বান এক সুতোয় জড়াতে পারে রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: নিউইয়র্ক টাইমস পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে ব্যস্ত, কান্নায় বিরক্ত হয়ে ৩ বছরের সন্তানকে হত্যার অভিযোগ অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, রোহিঙ্গা ক্যাম্প থেকে যুবক গ্রেপ্তার ‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’— ট্রাম্প সরকারি কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা: সতর্কবার্তা জারি করল বাংলাদেশ পুলিশ সংসদ ভবনের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, তদন্ত কমিটি গঠনের নির্দেশ এআই দিয়ে বানানো সব ভিডিওতে আর আয় নয়, ইউটিউব আনল নতুন মনিটাইজেশন নীতিমালা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নারায়ণগঞ্জে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ, দেখতে উৎসুক জনতার ভিড়

ফার্মের মালিক জিয়া উদ্দিন মৃধা বলেন, ‘প্রায় ১০ মাস আগে রাজশাহীর একটি হাট থেকে মহিষটি কিনে আনি। ওর মাথার চুল দেখে আমার ছোট ভাই রসিকতা করে নাম রাখে ডোনাল্ড ট্রাম্প।’

নারায়ণগঞ্জের একটি খামারে গোলাপি রঙের একটি মহিষ এখন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো প্রজাতির মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। মূলত এর মাথার উপর সোনালি চুলের কারণেই এই নামকরণ করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় ডোনাল্ড ট্রাম্প নামের এই মহিষটি। তাকে দেখতে এখন ভিড় বেড়েছে কয়েকগুণ।

আরও পড়ুনঃ  এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জ নিয়ে হাইকোর্টের রুল

সরেজমিনে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মে গিয়ে দেখা যায় উৎসুক দর্শনার্থীদের ভিড়। সবাই ছবি তুলছেন। আবার কেউ কেউ সাহস করে ছুঁয়ে দেখছেন ডোনাল্ড ট্রাম্পকে।

যুদ্ধবাজ নেতার নামে মহিষের নামকরণ করা হলেও এই ট্রাম্প বেশ শান্তশিষ্ট।

ফার্মের মালিক জিয়া উদ্দিন মৃধা বলেন, ‘প্রায় ১০ মাস আগে রাজশাহীর একটি হাট থেকে মহিষটি কিনে আনি। ওর মাথার চুল দেখে আমার ছোট ভাই রসিকতা করে নাম রাখে ডোনাল্ড ট্রাম্প।’

তিনি বলেন, ‘চলাফেরায় খুবই শান্তশিষ্ট। এলবিনো জাতের মহিষগুলো শান্তশিষ্টই হয়ে থাকে। উত্যক্ত না করলে আক্রমণাত্মক আচরণ করে না।’

আরও পড়ুনঃ  এক সুতোয় জড়াতে পারে রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: নিউইয়র্ক টাইমস

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে মহিষটি লাইভ ওয়েট হিসেবে ৫৫০ টাকা কেজিতে বিক্রি করা হয়েছে। আগামী সপ্তাহে এর মালিকের কাছে সরবরাহ করা হবে।’

ব্যতিক্রমী নাম ও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এখন প্রতিদিনই খামারটিতে মহিষটি দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ।

শহরের পাইকপাড়া এলাকার বাসিন্দা রাসেল বলেন, ‘ফেসবুকে দেখে দেখতে আসলাম। আসলেই এটা দেখতে ট্রাম্পের মত। ওর ফেইস আর চুল একদম ট্রাম্পের মতো দেখতে।’

আরেক দর্শনার্থী মীম এসেছেন তার বাচ্চাকে সঙ্গে নিয়ে। তিনি বলেন, ‘মহিষটি দেখতে খুবই সুন্দর। চুলগুলো ট্রাম্পের মতো। আমি ফেসবুকে দেখে মনে করেছি অহেতুক বলা হচ্ছে। কিন্তু সামনে এসে দেখি আসলেই ট্রাম্প। নামের সঙ্গে বেশ মানিয়েছে।’

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস

খামারের পরিচর্যাকারী কাউসার বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিশেষ যত্নেই রাখি আমরা। চারবেলা গোসল করানো হয়। খাবার হিসেবে ভুট্টা, খৈল, ভুষি, ধানের কুড়া ও ঘাস দেওয়া হচ্ছে।

রাবেয়া অ্যাগ্রো ফার্ম কর্তৃপক্ষ জানায়, এবার কোরবানির জন্য অন্তত ২০০ পশু প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে প্রায় সবগুলো পশুই বুকিং হয়ে গেছে। আগামী সপ্তাহ থেকে পশুগুলো মালিকদের কাছে সরবরাহ শুরু হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইবিএলের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন আনিস আহমেদ

নারায়ণগঞ্জে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ, দেখতে উৎসুক জনতার ভিড়

আপডেটের সময়: ১০:৪৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

ফার্মের মালিক জিয়া উদ্দিন মৃধা বলেন, ‘প্রায় ১০ মাস আগে রাজশাহীর একটি হাট থেকে মহিষটি কিনে আনি। ওর মাথার চুল দেখে আমার ছোট ভাই রসিকতা করে নাম রাখে ডোনাল্ড ট্রাম্প।’

নারায়ণগঞ্জের একটি খামারে গোলাপি রঙের একটি মহিষ এখন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো প্রজাতির মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। মূলত এর মাথার উপর সোনালি চুলের কারণেই এই নামকরণ করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় ডোনাল্ড ট্রাম্প নামের এই মহিষটি। তাকে দেখতে এখন ভিড় বেড়েছে কয়েকগুণ।

আরও পড়ুনঃ  টানা তৃতীয় দিন থেমে আছে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, কূটনৈতিক সমাধানের নতুন আশা

সরেজমিনে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মে গিয়ে দেখা যায় উৎসুক দর্শনার্থীদের ভিড়। সবাই ছবি তুলছেন। আবার কেউ কেউ সাহস করে ছুঁয়ে দেখছেন ডোনাল্ড ট্রাম্পকে।

যুদ্ধবাজ নেতার নামে মহিষের নামকরণ করা হলেও এই ট্রাম্প বেশ শান্তশিষ্ট।

ফার্মের মালিক জিয়া উদ্দিন মৃধা বলেন, ‘প্রায় ১০ মাস আগে রাজশাহীর একটি হাট থেকে মহিষটি কিনে আনি। ওর মাথার চুল দেখে আমার ছোট ভাই রসিকতা করে নাম রাখে ডোনাল্ড ট্রাম্প।’

তিনি বলেন, ‘চলাফেরায় খুবই শান্তশিষ্ট। এলবিনো জাতের মহিষগুলো শান্তশিষ্টই হয়ে থাকে। উত্যক্ত না করলে আক্রমণাত্মক আচরণ করে না।’

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে মহিষটি লাইভ ওয়েট হিসেবে ৫৫০ টাকা কেজিতে বিক্রি করা হয়েছে। আগামী সপ্তাহে এর মালিকের কাছে সরবরাহ করা হবে।’

ব্যতিক্রমী নাম ও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এখন প্রতিদিনই খামারটিতে মহিষটি দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ।

শহরের পাইকপাড়া এলাকার বাসিন্দা রাসেল বলেন, ‘ফেসবুকে দেখে দেখতে আসলাম। আসলেই এটা দেখতে ট্রাম্পের মত। ওর ফেইস আর চুল একদম ট্রাম্পের মতো দেখতে।’

আরেক দর্শনার্থী মীম এসেছেন তার বাচ্চাকে সঙ্গে নিয়ে। তিনি বলেন, ‘মহিষটি দেখতে খুবই সুন্দর। চুলগুলো ট্রাম্পের মতো। আমি ফেসবুকে দেখে মনে করেছি অহেতুক বলা হচ্ছে। কিন্তু সামনে এসে দেখি আসলেই ট্রাম্প। নামের সঙ্গে বেশ মানিয়েছে।’

আরও পড়ুনঃ  বন্যার বিরতির পর চট্টগ্রাম বোর্ডে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অনুপস্থিত ১,৮২৫ পরীক্ষার্থী