ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ছাগলের ঘরে ঢোকার পর পিটিয়ে হত্যা করা হলো মেছোবাঘ

নাটোরের বড়াইগ্রামে একটি মেছোবাঘকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় গ্রামবাসী। ছাগলের ঘরে ঢুকে হামলার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দিঘলকান্দি গ্রামের এক কৃষকের ছাগলের ঘরে ভোরের দিকে প্রাণীটি ঢুকে পড়ে। পরে ছাগলের ডাক শুনে ঘরের লোকজন বেরিয়ে এসে প্রতিবেশীদের সহায়তায় সেটিকে আটকে ফেলেন।

আরও পড়ুনঃ  জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধার ও অবৈধ দখল উচ্ছেদ ছাড়া বিকল্প নেই: ডিএনসিসি প্রশাসক

একপর্যায়ে সকাল হলে উত্তেজিত কিছু গ্রামবাসী প্রাণীটিকে পিটিয়ে হত্যা করে বলে জানা গেছে।

এ বিষয়ে প্রাণিবিদরা জানিয়েছেন, প্রাণীটির প্রকৃত নাম ‘মেছো বিড়াল’। অনেক এলাকায় একে মেছোবাঘ নামেও ডাকা হয়। সাধারণত এটি মানুষের ওপর আক্রমণ করে না এবং মানুষ দেখলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

আরও পড়ুনঃ  দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১০, সীমান্তজুড়ে নতুন করে উত্তেজনা

বিশেষজ্ঞদের মতে, জলাভূমি ও বনাঞ্চল কমে যাওয়ায় এসব বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে। মেছো বিড়াল মাছ, ব্যাঙ, কাঁকড়া, ইঁদুর ও পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুনঃ  ক্লাস চলাকালে ‘বিষাক্ত কেমিক্যালের গন্ধে’ অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ

উপজেলা বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

T ag
জনপ্রিয় পোস্ট

ছাগলের ঘরে ঢোকার পর পিটিয়ে হত্যা করা হলো মেছোবাঘ

আপডেটের সময়: ০৮:৪৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

নাটোরের বড়াইগ্রামে একটি মেছোবাঘকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় গ্রামবাসী। ছাগলের ঘরে ঢুকে হামলার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দিঘলকান্দি গ্রামের এক কৃষকের ছাগলের ঘরে ভোরের দিকে প্রাণীটি ঢুকে পড়ে। পরে ছাগলের ডাক শুনে ঘরের লোকজন বেরিয়ে এসে প্রতিবেশীদের সহায়তায় সেটিকে আটকে ফেলেন।

আরও পড়ুনঃ  জাতিসংঘে শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

একপর্যায়ে সকাল হলে উত্তেজিত কিছু গ্রামবাসী প্রাণীটিকে পিটিয়ে হত্যা করে বলে জানা গেছে।

এ বিষয়ে প্রাণিবিদরা জানিয়েছেন, প্রাণীটির প্রকৃত নাম ‘মেছো বিড়াল’। অনেক এলাকায় একে মেছোবাঘ নামেও ডাকা হয়। সাধারণত এটি মানুষের ওপর আক্রমণ করে না এবং মানুষ দেখলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

আরও পড়ুনঃ  ইরান ইস্যুতে শি জিনপিংকে চাপ দিতে চীন সফরে ট্রাম্প