
চামড়া শিল্পের বৈশ্বিক বাজার ধরে রাখতে, চামড়া ছাড়ানো এবং সংরক্ষণে যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রাণীসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ।
বৃহস্পতিবার (২১ মে) চামড়া সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি উদ্ধোধনের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন দেশীয় পশুপালনকে টিকিয়ে রাখতে চোরাচালান বন্ধের বিকল্প নেই।
এতে জানানো হয়, দেশেই ৫৬ লাখের বেশি গরু-মহিষসহ ১ কোটির বেশি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। সম্ভাব্য চাহিদাও ১ কোটির কিছু বেশি।
এদিকে পশুর কৃত্রিম মোটাতাজাকরণ ঠেকাতে এবং যত্রতত্র পশু জবাই বন্ধে মাঠ প্রশাসনকে কড়া নির্দেশনা দিয়েছে, মন্ত্রণালয়। সাড়ে ১৫ হাজার অপেশাদার ব্যক্তি ও কসাইকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। জনসচেতনতা বাড়াতে মাঠ পর্যায়ে চলছে লিফলেট বিতরণ।
Arif 




















