মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনার মধ্যে বড় ধরনের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্টেট ডিপার্টমেন্ট মোট ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে, যা যাবে ইসরায়েল, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের কাছে।
অনুমোদিত চুক্তির মধ্যে সবচেয়ে বড় অংশ পেয়েছে কাতার। দেশটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তিসহ কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম পাবে। কুয়েতও উন্নত কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা কেনার অনুমোদন পেয়েছে।
অন্যদিকে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতও উন্নত নির্ভুল আঘাতক্ষম অস্ত্র সিস্টেমের অনুমোদন পেয়েছে, যা তাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, এসব চুক্তির সরবরাহে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা কোম্পানি যুক্ত থাকবে, যার মধ্যে রয়েছে লকহিড মার্টিন ও আরটিএক্স-এর মতো প্রতিষ্ঠান।
বিশ্লেষকদের মতে, চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই অস্ত্র বিক্রি মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্য ও কূটনৈতিক পরিস্থিতিতে নতুন প্রভাব ফেলতে পারে।
প্রতিবেদকের নাম 




















