ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫ প্রায় দুই বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশে বাবর আজম মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাদীকে হুমকি, ‘শাহরানকেও হত্যা করা হবে’ আ. লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী মিশরে শ্রমিকবাহী দুই পিকআপের সংঘর্ষ, নিহত ১৮ বিএনপিকে ‘মাফিয়া-গোষ্ঠীনির্ভর’ কাঠামোয় পরিণত হওয়ার অভিযোগ পাটওয়ারীর মার্কিন রণতরীতে নৌসেনাদের সংঘর্ষ, ৭ জন নিহত শুটিংয়ের সময় হঠাৎ নাকে পরা নথ গিলে ফেললেন শেহনাজ গিল মহেশখালীতে এলএনজি সরবরাহে বড় ধাক্কা, চট্টগ্রামে ৪০ শতাংশ গ্যাস ঘাটতি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘চার মাসেই আরও ১ লাখ কোটি টাকার ঋণের বোঝা চাপিয়েছে সরকার’

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ২৮ সময় দেখুন

রংপুর-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যে দেশকে আরও ১ লাখ কোটি টাকার ঋণের বোঝায় আবদ্ধ করেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের মোট ঋণের পরিমাণ ছিল প্রায় ২৩ লাখ কোটি টাকা। কয়েক মাসের ব্যবধানে তা বেড়ে ২৪ লাখ কোটি টাকায় পৌঁছেছে। তার ভাষায়, “মাত্র চার মাসের মধ্যে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধে ফেলা হয়েছে।”

আরও পড়ুনঃ  ইনিংস ব্যবধানে হারের পর সিমন্স বললেন, ‘হতাশাজনক’

তিনি দাবি করেন, পূর্ববর্তী সময়ে অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি দুর্বল অবস্থায় রয়েছে। শ্বেতপত্রের তথ্য উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে প্রায় ২৪০ বিলিয়ন ডলার বা প্রায় ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

খেলাপি ঋণের প্রসঙ্গ টেনে আখতার হোসেন বলেন, দেশের বিপুল পরিমাণ অর্থ খেলাপি ঋণ হিসেবে আটকে আছে। এমনকি খেলাপি ঋণসংক্রান্ত মামলার কারণে দুইজন নির্বাচিত সংসদ সদস্য এখনো শপথ নিতে পারেননি বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ১১১

মুদ্রাস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশের কাছাকাছি অবস্থান করছে, আর জিডিপি প্রবৃদ্ধি ৪ শতাংশের সামান্য বেশি। বাজেট ঘোষণার আগেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোয় বাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

সংসদ সদস্য আখতার হোসেন আরও বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক অর্থনৈতিক সংস্কারের ওপর গুরুত্ব দিলেও সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এনবিআর সংস্কারসহ বেশ কয়েকটি উদ্যোগ বাস্তবায়নে অনীহার অভিযোগও তোলেন তিনি।

আরও পড়ুনঃ  বোনকে ‘বিধবা’, ছেলে-ভাতিজাকে ‘প্রতিবন্ধী’ সাজিয়ে মেম্বারের পরিবারে ৫ ভাতা

ব্যাংক খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কয়েকটি দুর্বল ব্যাংক একীভূত করা হলেও আগের মালিকদের পুনরায় মালিকানা ফিরিয়ে দেওয়ার সুযোগ রাখা হয়েছে, যা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে।

বাজেটের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নিয়েও সংশয় প্রকাশ করে আখতার হোসেন বলেন, অতীতের আদায়ের সক্ষমতা বিবেচনায় এনবিআরের ওপর ৬ লাখ ৪ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ বাস্তবসম্মত নয়। রাজস্ব আদায় প্রত্যাশা অনুযায়ী না হলে বাজেট ঘাটতি আরও বেড়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫

‘চার মাসেই আরও ১ লাখ কোটি টাকার ঋণের বোঝা চাপিয়েছে সরকার’

আপডেটের সময়: ০৫:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রংপুর-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যে দেশকে আরও ১ লাখ কোটি টাকার ঋণের বোঝায় আবদ্ধ করেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের মোট ঋণের পরিমাণ ছিল প্রায় ২৩ লাখ কোটি টাকা। কয়েক মাসের ব্যবধানে তা বেড়ে ২৪ লাখ কোটি টাকায় পৌঁছেছে। তার ভাষায়, “মাত্র চার মাসের মধ্যে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধে ফেলা হয়েছে।”

আরও পড়ুনঃ  সৌদি অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান

তিনি দাবি করেন, পূর্ববর্তী সময়ে অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি দুর্বল অবস্থায় রয়েছে। শ্বেতপত্রের তথ্য উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে প্রায় ২৪০ বিলিয়ন ডলার বা প্রায় ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

খেলাপি ঋণের প্রসঙ্গ টেনে আখতার হোসেন বলেন, দেশের বিপুল পরিমাণ অর্থ খেলাপি ঋণ হিসেবে আটকে আছে। এমনকি খেলাপি ঋণসংক্রান্ত মামলার কারণে দুইজন নির্বাচিত সংসদ সদস্য এখনো শপথ নিতে পারেননি বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ১১১

মুদ্রাস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশের কাছাকাছি অবস্থান করছে, আর জিডিপি প্রবৃদ্ধি ৪ শতাংশের সামান্য বেশি। বাজেট ঘোষণার আগেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোয় বাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

সংসদ সদস্য আখতার হোসেন আরও বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক অর্থনৈতিক সংস্কারের ওপর গুরুত্ব দিলেও সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এনবিআর সংস্কারসহ বেশ কয়েকটি উদ্যোগ বাস্তবায়নে অনীহার অভিযোগও তোলেন তিনি।

আরও পড়ুনঃ  আধিপত্য বিস্তার নিয়ে গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু