জনগণের নিরাপত্তা উপেক্ষা করে সরকারের কোনো কর্মসূচিই সফল হতে পারে না বলে মন্তব্য করেছেন Shafiqur Rahman।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দেশে সাম্প্রতিক বিভিন্ন সহিংস ঘটনার কথা উল্লেখ করেন। সেখানে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নওগাঁ, চট্টগ্রাম ও গাজীপুরে একাধিক হত্যাকাণ্ড ঘটেছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, গাজীপুরে সন্দেহভিত্তিক সহিংসতায় কয়েকজন নিহত হওয়ার ঘটনাও আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার ইঙ্গিত দেয়। এসব ঘটনা কি শুধু সামাজিক বিশৃঙ্খলা, নাকি বিচার ব্যবস্থার দুর্বলতার ফল—এ প্রশ্নও তোলেন তিনি।
ডা. শফিকুর রহমান জোর দিয়ে বলেন, কোনো ধরনের হত্যাকাণ্ডই গ্রহণযোগ্য নয় এবং আইনশৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিচার বিভাগের কার্যকারিতা নিয়ে জনগণের আস্থা থাকা জরুরি।
তিনি মনে করেন, সদিচ্ছা ও কার্যকর উদ্যোগ ছাড়া দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। জননিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।
প্রতিবেদকের নাম 



















