ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জুলাই-গ্রাফিতি সংরক্ষণে ঢাবির উদ্যোগ, দ্বিতীয় বর্ষপূর্তিতে মাসব্যাপী আয়োজন

  • ঢাবি প্রতিনিধি
  • আপডেটের সময়: ০৩:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৫০ সময় দেখুন

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে আঁকা ‘জুলাই-গ্রাফিতি’ সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মূল চেতনা, বৈশিষ্ট্য ও ঐতিহাসিক তাৎপর্য অক্ষুণ্ন রেখে গ্রাফিতিগুলো পুনরায় রংকরণ ও পুনর্লিখনের পাশাপাশি মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানায়, আগামী ২৬ জুলাই উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত গ্রাফিতি সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হবে। এই কার্যক্রমের সমন্বয় করবেন চারুকলা অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং আরবরি কালচার সেন্টারের পরিচালক।

আরও পড়ুনঃ  উচ্চশিক্ষায় আসন প্রায় ১৫ লাখ, এইচএসসিতে পাস ৬ লাখ ৪৬ হাজার

জুলাই গণ-অভ্যুত্থানের পর যেসব শিল্পী ক্যাম্পাসে গ্রাফিতি অঙ্কনে অংশ নিয়েছিলেন, তাদের এ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আগ্রহী ও সৌখিন শিল্পীদেরও আগামী ২৫ জুলাইয়ের মধ্যে নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে নাম ও ঠিকানা পাঠিয়ে নিবন্ধনের অনুরোধ করা হয়েছে।

দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টায় নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রী নিবাসে জুলাই স্মৃতিচারণ, আলোচনা, রচনা প্রতিযোগিতা, ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময়, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

আরও পড়ুনঃ  এইচএসসি ফল পুনর্নিরীক্ষণে আবেদনের নতুন রেকর্ড

এ ছাড়া ২৬ জুলাই বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪: ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ও ভবিষ্যতের বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান এবং রসায়ন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার।

এদিকে, ১ আগস্ট সন্ধ্যায় অমর একুশে হলের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এসব আয়োজনের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, নতুন প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধরা এবং অংশগ্রহণমূলক সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলাই মূল লক্ষ্য।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জুলাই-গ্রাফিতি সংরক্ষণে ঢাবির উদ্যোগ, দ্বিতীয় বর্ষপূর্তিতে মাসব্যাপী আয়োজন

আপডেটের সময়: ০৩:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬