ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জ্বালানি নিয়ে গাড়ির লং মার্চের সমালোচনায় ইশরাক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:২৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৩৮ সময় দেখুন

ঢাকা: জ্বালানি সংকটের প্রতিবাদে হাজার হাজার গাড়ি নিয়ে লং মার্চের কর্মসূচির সমালোচনা করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি মনে করেন, জ্বালানি সংকটের সময়ে বিপুলসংখ্যক গাড়ি নিয়ে দীর্ঘ পথের কর্মসূচি বাস্তবসম্মত নয়।

শনিবার (২৯ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক পোস্টে এ নিয়ে মন্তব্য করেন ইশরাক।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার

তিনি বলেন, জ্বালানি সংকটের প্রতিবাদে হাজার হাজার গাড়ি নিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কর্মসূচি সংকট সমাধানের বদলে উল্টো জ্বালানি খরচ বাড়াবে। এতে সমস্যার প্রতিবাদ করতে গিয়ে আরও জ্বালানি পুড়বে এবং ক্ষয়ক্ষতি বাড়তে পারে।

এমন কর্মসূচিকে কটাক্ষ করে ইশরাক হোসেন বলেন, “এটা আন্দোলন নয়, যুক্তির আত্মহত্যা।”

একই পোস্টে তিনি সংশ্লিষ্ট জোটের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন। কটাক্ষ করে তিনি বলেন, “সাতক্ষীরা-৪ মার্কা জোটের কাছ থেকে অবশ্য এর চেয়ে বেশি কিছু আশা করাও বাড়াবাড়ি।”

আরও পড়ুনঃ  নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

ইশরাকের মতে, জ্বালানি সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আন্দোলন করতে হলে কর্মসূচির ধরনও বাস্তবসম্মত হওয়া প্রয়োজন। শুধু কর্মসূচি ঘোষণা করলেই হবে না, এর ফলে জ্বালানি সংকট আরও বাড়ছে কি না, সেটিও বিবেচনায় নেওয়া উচিত।

আরও পড়ুনঃ  গুলশানে অনুষ্ঠান শেষে গাড়িতে হামলার অভিযোগ পরীমনির

তিনি আরও বলেন, কার্যকর আন্দোলনের জন্য কর্মসূচির পাশাপাশি বিরোধী জোটের নেতৃত্ব ও কর্মপদ্ধতিতেও পরিবর্তন আনা প্রয়োজন।

ফেসবুক পোস্টে তিনি দায়িত্বশীল ও কাণ্ডজ্ঞানসম্পন্ন নেতৃত্ব নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন। তার ভাষ্য অনুযায়ী, বাস্তবতা বিবেচনা করে পরিকল্পিত কর্মসূচিই একটি আন্দোলনকে কার্যকর করতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

জ্বালানি নিয়ে গাড়ির লং মার্চের সমালোচনায় ইশরাক

আপডেটের সময়: ১১:২৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

ঢাকা: জ্বালানি সংকটের প্রতিবাদে হাজার হাজার গাড়ি নিয়ে লং মার্চের কর্মসূচির সমালোচনা করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি মনে করেন, জ্বালানি সংকটের সময়ে বিপুলসংখ্যক গাড়ি নিয়ে দীর্ঘ পথের কর্মসূচি বাস্তবসম্মত নয়।

শনিবার (২৯ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক পোস্টে এ নিয়ে মন্তব্য করেন ইশরাক।

আরও পড়ুনঃ  রেলের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, খিলগাঁও লোকো শেডে দুদকের অভিযান

তিনি বলেন, জ্বালানি সংকটের প্রতিবাদে হাজার হাজার গাড়ি নিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কর্মসূচি সংকট সমাধানের বদলে উল্টো জ্বালানি খরচ বাড়াবে। এতে সমস্যার প্রতিবাদ করতে গিয়ে আরও জ্বালানি পুড়বে এবং ক্ষয়ক্ষতি বাড়তে পারে।

এমন কর্মসূচিকে কটাক্ষ করে ইশরাক হোসেন বলেন, “এটা আন্দোলন নয়, যুক্তির আত্মহত্যা।”

একই পোস্টে তিনি সংশ্লিষ্ট জোটের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন। কটাক্ষ করে তিনি বলেন, “সাতক্ষীরা-৪ মার্কা জোটের কাছ থেকে অবশ্য এর চেয়ে বেশি কিছু আশা করাও বাড়াবাড়ি।”

আরও পড়ুনঃ  নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

ইশরাকের মতে, জ্বালানি সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আন্দোলন করতে হলে কর্মসূচির ধরনও বাস্তবসম্মত হওয়া প্রয়োজন। শুধু কর্মসূচি ঘোষণা করলেই হবে না, এর ফলে জ্বালানি সংকট আরও বাড়ছে কি না, সেটিও বিবেচনায় নেওয়া উচিত।

আরও পড়ুনঃ  ‘জনগণের সঙ্গে সম্পর্ক না থাকায় ১৯৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছিল’