ঢাকা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত ৪ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের উল্লেখযোগ্য ঘটনা হামজা-শমিতদের পর বাংলাদেশ পাচ্ছে আরেক প্রবাসী ফুটবলার রুশ সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকা ও মার্কেট বন্ধ থাকবে ইনফান্তিনোর পাশে নেই সার্বিয়া-সুইডেন, ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে বাড়ছে চাপ ২ কারণে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস এখন রিয়াদে, ঢাকার অবস্থান ৩০তম জুলাই সনদ ও সংবিধান সংশোধনের রূপরেখা ঠিক করতে আজ বসছে বিশেষ কমিটি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডে-কেয়ার সেন্টারে শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী

রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ডে-কেয়ার সেন্টার পরিদর্শন করে শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী।

ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধনের পর সকাল সোয়া ১১টার দিকে তিনি ডে-কেয়ার সেন্টারটি পরিদর্শনে যান। সেখানে পৌঁছালে শিশুদের খেলাধুলা ও হাস্যোজ্জ্বল পরিবেশে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

ডে-কেয়ার সেন্টারে প্রবেশের পর প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে মিশে যান এবং তাদের সঙ্গে খেলায় অংশ নেন। কেউ হাত ধরে টানে, কেউ নিজের আঁকা ছবি দেখায়, আবার কেউ খেলনার কাছে নিয়ে যায়—এমনই স্বতঃস্ফূর্ত মুহূর্তে ভরে ওঠে পুরো পরিবেশ।

আরও পড়ুনঃ  জুলাই সনদ ও সংবিধান সংশোধনের রূপরেখা ঠিক করতে আজ বসছে বিশেষ কমিটি

তিনি শিশুদের সঙ্গে কেক কাটেন এবং নিজ হাতে তাদের চকলেট, টফি ও উপহার ব্যাগ বিতরণ করেন। এ সময় শিশুদের উদ্দেশে তিনি মজার ছলে বলেন, “আজ তোমাদের সবার জন্মদিন।”

আরও পড়ুনঃ  ২ কারণে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা

শিশুরাও আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে এবং কেক খাওয়া ও খেলায় অংশ নেয়। এক শিশু প্রধানমন্ত্রীর সঙ্গে কেক ভাগ করে খায়, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

ডে-কেয়ার সেন্টারের কর্মকর্তা প্রধানমন্ত্রীর কাছে শিশুদের দৈনন্দিন যত্ন, খাদ্য ও বিকাশমূলক কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। তিনি শিশুদের মানসিক বিকাশ ও সঠিক যত্ন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শিশুদের বিদায় জানান এবং হাত নেড়ে তাদের কাছ থেকে বিদায় নেন। শিশুরাও হাসিমুখে তাকে বিদায় জানায়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত

ডে-কেয়ার সেন্টারে শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ০৬:৪৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ডে-কেয়ার সেন্টার পরিদর্শন করে শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী।

ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধনের পর সকাল সোয়া ১১টার দিকে তিনি ডে-কেয়ার সেন্টারটি পরিদর্শনে যান। সেখানে পৌঁছালে শিশুদের খেলাধুলা ও হাস্যোজ্জ্বল পরিবেশে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

ডে-কেয়ার সেন্টারে প্রবেশের পর প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে মিশে যান এবং তাদের সঙ্গে খেলায় অংশ নেন। কেউ হাত ধরে টানে, কেউ নিজের আঁকা ছবি দেখায়, আবার কেউ খেলনার কাছে নিয়ে যায়—এমনই স্বতঃস্ফূর্ত মুহূর্তে ভরে ওঠে পুরো পরিবেশ।

আরও পড়ুনঃ  ‘দেশটাকে লুটেই যাচ্ছে লুটেরা গোষ্ঠী’—কড়া বার্তায় আসিফ আকবর