ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঘন কুয়াশায় এফএ কাপের ম্যাচ, বলই দেখতে পাচ্ছিলেন না ধারাভাষ্যকাররা নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আইসিডিডিআরবিতে চিকিৎসক নিয়োগ, মাসিক বেতন প্রায় ৯৬ হাজার টাকা ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ দুই রুটের ট্রেন চলাচল ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল মিরপুরে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, হতাহতের খবর নেই গভীর রাতে শেকৃবি ক্যাম্পাসে পরপর দুই ককটেল বিস্ফোরণ বিশেষ ভোটেই নির্ধারিত হবে নিউজিল্যান্ডের পরবর্তী সরকার তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ডাচেস অব এডিনবরা ওমান উপসাগরে জ্বলন্ত জাহাজ থেকে ২২ ক্রুকে উদ্ধার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঢাকা, চট্টগ্রামসহ চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৭ এপ্রিল ২০২৬,


দেশের চারটি বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের অন্যান্য এলাকাতেও দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ  ৪৮ ঘণ্টার অবরোধে বিপর্যস্ত সাজেক, বন্ধ পর্যটন, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

তিনি আরও জানান, বিশেষভাবে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে। এই সময় সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুনঃ  গভীর রাতে শেকৃবি ক্যাম্পাসে পরপর দুই ককটেল বিস্ফোরণ

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার (২৮ এপ্রিল) ও বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত এ ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপর তাপমাত্রা কিছুটা কমতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে—৭৮ মিলিমিটার। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও বরিশালের খেপুপাড়ায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহে।

আরও পড়ুনঃ  দিনাজপুরে এনসিপির আঞ্চলিক সভায় নাহিদ ইসলামের বক্তব্য

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঘন কুয়াশায় এফএ কাপের ম্যাচ, বলই দেখতে পাচ্ছিলেন না ধারাভাষ্যকাররা

ঢাকা, চট্টগ্রামসহ চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আপডেটের সময়: ০৮:০২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৭ এপ্রিল ২০২৬,


দেশের চারটি বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের অন্যান্য এলাকাতেও দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ  গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষ

তিনি আরও জানান, বিশেষভাবে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে। এই সময় সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুনঃ  ‘আপা আসবে তাই চলে যাচ্ছি’, ফেসবুকে আসিফ মাহমুদের পোস্ট

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার (২৮ এপ্রিল) ও বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত এ ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপর তাপমাত্রা কিছুটা কমতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে—৭৮ মিলিমিটার। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও বরিশালের খেপুপাড়ায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহে।

আরও পড়ুনঃ  নতুন প্রজন্মের মেধা ও দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শক্তি: প্রধানমন্ত্রী

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে।