ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এমআরটি-৫: চলমান মেট্রোরেলের তুলনায় প্রায় দ্বিগুণ ব্যয়, ঋণ ৩০ হাজার কোটি টাকার বেশি তিতাসে দেশের সবচেয়ে গভীর গ্যাসকূপ, মিলতে পারে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস তিন মাসে ব্যাংক খাতে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭ এক ক্লিকেই ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে ম্যালওয়্যার, সতর্কবার্তা গবেষকদের ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮ দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, কত দিন? গেম নির্মাতাদের জন্য একগুচ্ছ নতুন সুবিধা আনছে রোবলক্স মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের বড় পরিকল্পনা, ২০৩০ সালের মধ্যে ১৫০ কূপ খননের উদ্যোগ বিপিএল নিয়ে শান্তর আলাদা রোমাঞ্চ, ‘এটি আমাদের জন্য বড় একটি মঞ্চ’
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তিন দফা কমার পর আবার বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

দেশের বাজারে টানা তিন দফা দাম কমার পর আবারও বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম গতকাল সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এরপর আর কোনো পরিবর্তন না হওয়ায় আজ মঙ্গলবারও সর্বশেষ নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে।

কোন মানের সোনার দাম কত?

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। এখন এই মানের সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা দরে।

আরও পড়ুনঃ  নামাজ, মিলাদ ও কোরআন খতমে পপির জন্মদিন উদযাপন

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা

সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা

এর আগে কমেছিল সোনার দাম

এর আগে শুক্রবার প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

আরও পড়ুনঃ  ৯/১১ হামলার ২৫ বছর: নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রজুড়ে নানা আয়োজন

একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

এর আগে ৯ সেপ্টেম্বরও সোনার দাম কমানো হয়েছিল। ওই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমে দাঁড়ায় ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের দাম কমে হয় ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম দাঁড়ায় ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

আরও পড়ুনঃ  আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে এনসিপির ক্ষোভ, রাজপথে প্রতিরোধের হুঁশিয়ারি

৬ সেপ্টেম্বরও কমেছিল দাম

এরও আগে ৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।

সে সময় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

অর্থাৎ, কয়েক দফা কমার পর আবারও ঊর্ধ্বমুখী হলো দেশের বাজারে সোনার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এমআরটি-৫: চলমান মেট্রোরেলের তুলনায় প্রায় দ্বিগুণ ব্যয়, ঋণ ৩০ হাজার কোটি টাকার বেশি

তিন দফা কমার পর আবার বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

আপডেটের সময়: ০৯:৩৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে টানা তিন দফা দাম কমার পর আবারও বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম গতকাল সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এরপর আর কোনো পরিবর্তন না হওয়ায় আজ মঙ্গলবারও সর্বশেষ নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে।

কোন মানের সোনার দাম কত?

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। এখন এই মানের সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা দরে।

আরও পড়ুনঃ  বাব আল-মান্দেবের কৌশলগত দ্বীপ দখল, নিয়ন্ত্রণ নেওয়ার দাবি হুথিদের

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা

সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা

এর আগে কমেছিল সোনার দাম

এর আগে শুক্রবার প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

আরও পড়ুনঃ   হচ্ছে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়, উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ