ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি ভুলে গেছে: জামায়াত আমির বিতর্ক-গুঞ্জনের পর এবার পর্দায় ‘আমরা ভাইরাল’ তাবুক অভিযানে নবীজি (সা.) যেসব স্থানে নামাজ আদায় করেছিলেন আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে এনসিপির ক্ষোভ, রাজপথে প্রতিরোধের হুঁশিয়ারি আমাদের মেরুদণ্ড কি সত্যিই সোজা? ৯ দিনেও চালু হয়নি ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি, ভোগান্তিতে যাত্রী-চালক ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের তালিকায় বিশ্বে চতুর্থ জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ নারী উদ্যোক্তাদের প্রতিনিধিদল নিয়ে চীন সফরের আমন্ত্রণ শামা ওবায়েদকে ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলার রায় আজ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দলবেঁধে পকেট কাটতেন ছয় নারী, হাতেনাতে আটক

মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল প্রাঙ্গণ থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—রুমি (১৭), মনিকা (১৭), মনোয়ারা (১৮), সীমা (১৬), রহিমা (৩৫) ও আফরোজা (৬০)।

স্থানীয়দের দাবি, আটক নারীদের বাড়ি জামালপুর জেলায়। তবে তারা দীর্ঘদিন ধরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থেকে বিভিন্ন স্থানে চুরি ও পকেটমারি করে আসছিলেন।

আরও পড়ুনঃ  বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ, পুকুরে মিলল মরদেহ

ভুক্তভোগী হাসান আলী জানান, তার স্ত্রী মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সকালে স্বজনরা দুই বছরের এক শিশুকে নিয়ে হাসপাতালে এলে লিফটের ভেতরে শিশুটির হাতে থাকা একটি স্বর্ণের বালা কৌশলে খুলে নেয় চক্রের সদস্যরা। পরে অন্য এক রোগীর পকেট থেকে টাকা চুরির চেষ্টা করার সময় উপস্থিত জনতা সন্দেহভাজন ছয় নারীকে হাতেনাতে আটক করে আনসার সদস্যদের কাছে হস্তান্তর করে।

আরও পড়ুনঃ  জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ

আনসার সদস্যরা জানান, আটক নারীদের তল্লাশি করে কোনো স্বর্ণালঙ্কার বা টাকা পাওয়া যায়নি। তাদের ধারণা, চুরির পরপরই মালামাল বাইরে থাকা চক্রের অন্য সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয়। তবে আটক নারীদের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সেটির সূত্র ধরে তদন্ত চালিয়ে পুরো চক্রকে শনাক্ত করা সম্ভব হতে পারে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে খুলশী থানার ওসি-এসআইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

স্থানীয়দের অভিযোগ, মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রায়ই রোগী ও তাদের স্বজনরা চুরি ও পকেটমারির শিকার হন। কিন্তু এসব ঘটনার মূল হোতারা এখনো ধরা-ছোঁয়ার বাইরে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, আটক ছয় নারীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ বা মামলা হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি ভুলে গেছে: জামায়াত আমির

দলবেঁধে পকেট কাটতেন ছয় নারী, হাতেনাতে আটক

আপডেটের সময়: ০৮:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল প্রাঙ্গণ থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—রুমি (১৭), মনিকা (১৭), মনোয়ারা (১৮), সীমা (১৬), রহিমা (৩৫) ও আফরোজা (৬০)।

স্থানীয়দের দাবি, আটক নারীদের বাড়ি জামালপুর জেলায়। তবে তারা দীর্ঘদিন ধরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থেকে বিভিন্ন স্থানে চুরি ও পকেটমারি করে আসছিলেন।

আরও পড়ুনঃ  সুটকেসে না ধরায় প্রেমিকার মরদেহ দুই টুকরো, গ্রেপ্তার প্রেমিকসহ ৩

ভুক্তভোগী হাসান আলী জানান, তার স্ত্রী মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সকালে স্বজনরা দুই বছরের এক শিশুকে নিয়ে হাসপাতালে এলে লিফটের ভেতরে শিশুটির হাতে থাকা একটি স্বর্ণের বালা কৌশলে খুলে নেয় চক্রের সদস্যরা। পরে অন্য এক রোগীর পকেট থেকে টাকা চুরির চেষ্টা করার সময় উপস্থিত জনতা সন্দেহভাজন ছয় নারীকে হাতেনাতে আটক করে আনসার সদস্যদের কাছে হস্তান্তর করে।

আরও পড়ুনঃ  জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ

আনসার সদস্যরা জানান, আটক নারীদের তল্লাশি করে কোনো স্বর্ণালঙ্কার বা টাকা পাওয়া যায়নি। তাদের ধারণা, চুরির পরপরই মালামাল বাইরে থাকা চক্রের অন্য সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয়। তবে আটক নারীদের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সেটির সূত্র ধরে তদন্ত চালিয়ে পুরো চক্রকে শনাক্ত করা সম্ভব হতে পারে।

আরও পড়ুনঃ  পল্লবীতে আ. লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগ, গ্রেপ্তার ১৩