ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট এখন মানবিকতার পাশাপাশি নিরাপত্তা ও অভিবাসন উদ্বেগ: ঢাকা অবৈধ সম্পদ অনুসন্ধান: যুবলীগের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলামোটরে চাঁদা দাবির পর গুলিবর্ষণের অভিযোগ, বহিষ্কৃত যুবদল নেতা কারাগারে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভাঙারি কুড়িয়ে জীবন কাটানো বৃদ্ধের পেনশন অ্যাকাউন্টে ৭২ লাখ টাকা মসজিদের ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্পের সুপারিশ সংসদীয় কমিটির শিমু হত্যা মামলায় ময়নাতদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শাহজালালে তিন যাত্রীর লাগেজে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট জব্দ নীতিমালার আওতায় আসছে রাজধানীর ব্যাটারিচালিত অটোরিকশা: সড়কমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দিনে ভ্যাপসা গরম, রাতে স্বস্তি—তাপমাত্রার ওঠানামায় বাড়ছে অসুস্থতার ঝুঁকি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১৪ সময় দেখুন

অক্টোবরজুড়ে দেশের আবহাওয়ায় দিন ও রাতের মধ্যে তাপমাত্রার পার্থক্য বাড়তে পারে। দিনের বেলায় ভ্যাপসা গরম অনুভূত হলেও রাতের দিকে আবহাওয়া তুলনামূলক আরামদায়ক থাকবে। এ ধরনের পরিবর্তিত আবহাওয়ায় স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) সোমবার (৫ অক্টোবর) জানিয়েছে, আগামী প্রায় ২৫ অক্টোবর পর্যন্ত দেশের বেশিরভাগ এলাকায় দিনের বেলায় গরমের অনুভূতি থাকতে পারে। বিশেষ করে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভ্যাপসা গরম বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হতে পারে। মাঝরাত থেকে ভোর পর্যন্ত আবহাওয়া তুলনামূলক আরামদায়ক থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে মুশফিকের স্মৃতিচারণ, তুলে ধরলেন পুরোনো অভিজ্ঞতা

অক্টোবরের তৃতীয় সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরের তৃতীয় সপ্তাহে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় মেঘলা আবহাওয়া ও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বৃষ্টি হলে দিনের ভ্যাপসা গরমও কিছুটা কমে আসতে পারে।

এর আগে আগামী ৭ থেকে ১০ অক্টোবরের মধ্যে দেশের কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ৮ থেকে ১০ অক্টোবর রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় এক থেকে তিন দফা বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকাসহ বড় শহরগুলোর ভূমিকম্প প্রস্তুতি দ্রুত যাচাইয়ের নির্দেশ

এই সময় কোথাও কোথাও সাময়িকভাবে রোদ ও দিনের তাপমাত্রার তীব্রতা কমে আসতে পারে। তবে রোদে কাজ করা মানুষের সতর্ক থাকা প্রয়োজন। দেশের অন্যান্য এলাকাতেও বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

১১ অক্টোবরের পর কমতে পারে বৃষ্টি

আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থাটি বলছে, ১১ অক্টোবরের পর সার্বিকভাবে দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। সাগরে নতুন কোনো লঘুচাপ সৃষ্টি না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  ১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার পথে স্পিকার

দিন-রাতের তাপমাত্রার পার্থক্যে স্বাস্থ্যঝুঁকি

এদিকে আবহাওয়ার এমন পরিবর্তনের কারণে দিন ও রাতের তাপমাত্রার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য তৈরি হচ্ছে। শীতের আগমনের আগে, অর্থাৎ আগামী প্রায় এক মাস এ ধরনের তাপমাত্রার ওঠানামা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার এই পরিবর্তনে বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি সমস্যায় পড়তে পারেন। সিজনাল জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথার মতো বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

তাই তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রোহিঙ্গা সংকট এখন মানবিকতার পাশাপাশি নিরাপত্তা ও অভিবাসন উদ্বেগ: ঢাকা

দিনে ভ্যাপসা গরম, রাতে স্বস্তি—তাপমাত্রার ওঠানামায় বাড়ছে অসুস্থতার ঝুঁকি

আপডেটের সময়: ১০:২৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

অক্টোবরজুড়ে দেশের আবহাওয়ায় দিন ও রাতের মধ্যে তাপমাত্রার পার্থক্য বাড়তে পারে। দিনের বেলায় ভ্যাপসা গরম অনুভূত হলেও রাতের দিকে আবহাওয়া তুলনামূলক আরামদায়ক থাকবে। এ ধরনের পরিবর্তিত আবহাওয়ায় স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) সোমবার (৫ অক্টোবর) জানিয়েছে, আগামী প্রায় ২৫ অক্টোবর পর্যন্ত দেশের বেশিরভাগ এলাকায় দিনের বেলায় গরমের অনুভূতি থাকতে পারে। বিশেষ করে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভ্যাপসা গরম বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হতে পারে। মাঝরাত থেকে ভোর পর্যন্ত আবহাওয়া তুলনামূলক আরামদায়ক থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  বাজারে ‘সিন্ডিকেট’ শব্দের অস্তিত্বই থাকবে না: খাদ্যমন্ত্রী

অক্টোবরের তৃতীয় সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরের তৃতীয় সপ্তাহে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় মেঘলা আবহাওয়া ও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বৃষ্টি হলে দিনের ভ্যাপসা গরমও কিছুটা কমে আসতে পারে।

এর আগে আগামী ৭ থেকে ১০ অক্টোবরের মধ্যে দেশের কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ৮ থেকে ১০ অক্টোবর রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় এক থেকে তিন দফা বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  ১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার পথে স্পিকার

এই সময় কোথাও কোথাও সাময়িকভাবে রোদ ও দিনের তাপমাত্রার তীব্রতা কমে আসতে পারে। তবে রোদে কাজ করা মানুষের সতর্ক থাকা প্রয়োজন। দেশের অন্যান্য এলাকাতেও বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

১১ অক্টোবরের পর কমতে পারে বৃষ্টি

আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থাটি বলছে, ১১ অক্টোবরের পর সার্বিকভাবে দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। সাগরে নতুন কোনো লঘুচাপ সৃষ্টি না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  আমু-শাজাহান-ফারুকসহ সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে ফরমাল চার্জ শিগগির