ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই মিলল ১৫ লিটার বিদেশি মদ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৮ সময় দেখুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিল্লি থেকে আসা দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ১৫ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তারা। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা

বুধবার (১২ আগস্ট) ভারতের দিল্লি থেকে ঢাকায় আসা একটি ফ্লাইটের যাত্রীদের ওপর বিশেষ নজরদারি চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  জ্বালানি সংকট নিয়ে নাহিদের ক্ষোভ, বেসরকারিকরণ বন্ধের দাবি

গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি

শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডির সি-শিফটের সদস্যরা দিল্লির এআই-২৩৭ নম্বর ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি শুরু করেন।

ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সন্দেহভাজন দুই যাত্রীকে শনাক্ত করেন কর্মকর্তারা। পরে তাদের ব্যাগেজে বিশেষ তল্লাশি চালানো হয়।

আরও পড়ুনঃ  চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫

একজনের ব্যাগে ১০ লিটার, অন্যজনের ৫ লিটার

তল্লাশিতে যাত্রী প্রশান্ত লাল দাসের ব্যাগ থেকে ১০ লিটার ‘জনি ওয়াকার রেড লেবেল’ ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।

একই ফ্লাইটের অপর যাত্রী জাহাঙ্গীর আলমের ব্যাগ থেকে ‘স্কটিশ লিডার’ ও ‘গ্র্যান্টস’ ব্র্যান্ডের মোট ৫ লিটার মদ জব্দ করা হয়।

সব মিলিয়ে দুই যাত্রীর কাছ থেকে ১৫ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

আরও পড়ুনঃ  নতুন পে স্কেল নিয়ে সরকারের বড় উদ্যোগ, গঠন করা হলো উচ্চপর্যায়ের কমিটি

আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে

বিমানবন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, চোরাচালান ও অবৈধ পণ্য দেশে প্রবেশের চেষ্টা ঠেকাতে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই মিলল ১৫ লিটার বিদেশি মদ

আপডেটের সময়: ০৭:০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিল্লি থেকে আসা দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ১৫ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তারা। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা

বুধবার (১২ আগস্ট) ভারতের দিল্লি থেকে ঢাকায় আসা একটি ফ্লাইটের যাত্রীদের ওপর বিশেষ নজরদারি চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ১১১

গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি

শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডির সি-শিফটের সদস্যরা দিল্লির এআই-২৩৭ নম্বর ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি শুরু করেন।

ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সন্দেহভাজন দুই যাত্রীকে শনাক্ত করেন কর্মকর্তারা। পরে তাদের ব্যাগেজে বিশেষ তল্লাশি চালানো হয়।

আরও পড়ুনঃ  মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমন্ত্রী