ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দুই ঘণ্টার বিভ্রাট কাটিয়ে সচল ফেসবুক ডেস্কটপ ভার্সন

প্রায় দুই ঘণ্টার বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ ভার্সন। রোববার (১৯ জুলাই) দুপুরে হঠাৎ করে ফেসবুকের ওয়েব সংস্করণে প্রবেশ করতে সমস্যায় পড়েন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা।

ব্যবহারকারীদের অভিযোগ ছিল, ফেসবুকে লগইন করা যাচ্ছিল না। পাশাপাশি ওয়েবসাইট লোড হতে দেরি হওয়া, নিউজ ফিড আপডেট না হওয়া এবং টাইমলাইন ব্যবহারে সমস্যার কথাও জানান অনেকে।

আরও পড়ুনঃ  তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, ২ কিলোমিটারজুড়ে যানজট

দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিট থেকে এ সমস্যার শুরু হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে একাধিক ব্যবহারকারী জানান, ফেসবুকের ডেস্কটপ ভার্সনে আবার প্রবেশ করা যাচ্ছে।

আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, দুপুর দেড়টার পর থেকেই ফেসবুকের বিভিন্ন সেবা নিয়ে অভিযোগ বাড়তে থাকে। অল্প সময়ের মধ্যেই অভিযোগের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়।

ফেসবুকে লগইনের চেষ্টা করার সময় অনেক ব্যবহারকারীর সামনে একটি বার্তা দেখানো হয়—
“অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ। সাইট সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটি বর্তমানে ব্যবহার করা যাচ্ছে না। আমরা আশা করছি, খুব শিগগিরই সমস্যার সমাধান হবে। কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন।”

আরও পড়ুনঃ  ‘আপা আসবে তাই চলে যাচ্ছি’, ফেসবুকে আসিফ মাহমুদের পোস্ট

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বিভ্রাটের সময় সবচেয়ে বেশি সমস্যা হয়েছে ফেসবুকের ওয়েবসাইটে প্রবেশ করতে। প্রায় ৫০ শতাংশ ব্যবহারকারী ওয়েবসাইট ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। এছাড়া ২০ শতাংশ ব্যবহারকারী লগইন এবং আরও ২০ শতাংশ ব্যবহারকারী নিউজ ফিড ও টাইমলাইন ব্যবহারে সমস্যার কথা জানান।

আরও পড়ুনঃ  “ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হারমিত ধিলনের পদত্যাগ: নাগরিক অধিকার বিভাগে বিতর্কিত অধ্যায়ের ইতি”

এই সমস্যা শুধু কোনো একটি দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ফেসবুক ব্যবহারকারীরা একই ধরনের সমস্যার মুখোমুখি হন।

এদিকে, মেটার মালিকানাধীন আরেক জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেও একই সময়ে সমস্যার মুখে পড়ার কথা জানিয়েছেন অনেক ব্যবহারকারী।

তবে বিভ্রাটের বিষয়ে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুই ঘণ্টার বিভ্রাট কাটিয়ে সচল ফেসবুক ডেস্কটপ ভার্সন

আপডেটের সময়: ০৬:৪৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

প্রায় দুই ঘণ্টার বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ ভার্সন। রোববার (১৯ জুলাই) দুপুরে হঠাৎ করে ফেসবুকের ওয়েব সংস্করণে প্রবেশ করতে সমস্যায় পড়েন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা।

ব্যবহারকারীদের অভিযোগ ছিল, ফেসবুকে লগইন করা যাচ্ছিল না। পাশাপাশি ওয়েবসাইট লোড হতে দেরি হওয়া, নিউজ ফিড আপডেট না হওয়া এবং টাইমলাইন ব্যবহারে সমস্যার কথাও জানান অনেকে।

আরও পড়ুনঃ  দুই গোলে পিছিয়ে থেকেও রোমাকে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড

দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিট থেকে এ সমস্যার শুরু হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে একাধিক ব্যবহারকারী জানান, ফেসবুকের ডেস্কটপ ভার্সনে আবার প্রবেশ করা যাচ্ছে।

আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, দুপুর দেড়টার পর থেকেই ফেসবুকের বিভিন্ন সেবা নিয়ে অভিযোগ বাড়তে থাকে। অল্প সময়ের মধ্যেই অভিযোগের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়।

ফেসবুকে লগইনের চেষ্টা করার সময় অনেক ব্যবহারকারীর সামনে একটি বার্তা দেখানো হয়—
“অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ। সাইট সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটি বর্তমানে ব্যবহার করা যাচ্ছে না। আমরা আশা করছি, খুব শিগগিরই সমস্যার সমাধান হবে। কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন।”

আরও পড়ুনঃ  ৪৮ ঘণ্টার অবরোধে বিপর্যস্ত সাজেক, বন্ধ পর্যটন, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বিভ্রাটের সময় সবচেয়ে বেশি সমস্যা হয়েছে ফেসবুকের ওয়েবসাইটে প্রবেশ করতে। প্রায় ৫০ শতাংশ ব্যবহারকারী ওয়েবসাইট ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। এছাড়া ২০ শতাংশ ব্যবহারকারী লগইন এবং আরও ২০ শতাংশ ব্যবহারকারী নিউজ ফিড ও টাইমলাইন ব্যবহারে সমস্যার কথা জানান।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন