ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দুই সপ্তাহের মধ্যে জানা যাবে স্থানীয় নির্বাচন কবে: ইসি আনোয়ারুল

  • Arif
  • আপডেটের সময়: ০৪:৫৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১ সময় দেখুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। ইউনিয়ন পরিষদ দিয়ে স্থানীয় নির্বাচনের কার্যক্রম শুরু করার আশা প্রকাশ করে তিনি বলেছেন, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই নির্বাচনের সময়সূচি ও অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানানো হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, ‘আমরা প্রস্তুতি নিচ্ছি। আরও কিছু প্রস্তুতি রয়েছে। আচরণবিধি অলরেডি আমরা চূড়ান্ত করেছি। কিছু কিছু নতুন বিষয় এখানে এসেছে। যেগুলো আমরা জাতীয় সংসদ নির্বাচনে করেছিলাম। অনেকগুলোই সেখানে আমরা এনেছি এবং দুই একদিনের ভিতরে আপনারা গ্যাজেট নোটিফিকেশনটা দেখতে পাবেন।’

আরও পড়ুনঃ  সময়, প্রেম আর রহস্যের গল্পে ফিরছেন রাজ-সাবিলা

ইসমাইলের লুঙ্গির কোচে থাকা টাকা দেখেই হত্যার পরিকল্পনা সুপারভাইজারের
নির্বাচন কমিশনার বলেন, ‘এরপরে আপনাদের প্রশ্ন, ইউনিয়ন পরিষদের নির্বাচনটার শিডিউল কবে হবে? এই মাসের মধ্যেই অনেক কিছুই আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারব। আমাদের কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ খুব দ্রুত গতিতে চলছে। আমরা সেগুলো আপনাদের সাথে শেয়ার করব।’

নির্বাচনের সময় নির্ধারণে আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের বিভিন্ন পাবলিক পরীক্ষার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানান তিনি। তার মতে, ‘এই পরীক্ষাগুলো বিবেচনায় আমাদেরকে রাখতে হচ্ছে। কারণ, কেন্দ্রগুলো হবে এই শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এবং প্রিজাইডিং অফিসার হিসেবে শিক্ষকরা দায়িত্ব পালন করবেন।’

ইসি আনোয়ারুল বলেন, ‘সুতরাং এই দুটি যেন একই সময় না হয়, সে বিষয়টি বিবেচনা করে এই পরীক্ষার সময়গুলো বাদ দিয়ে আগে বা পরে নির্বাচনের তারিখ নির্ধারণ করব। তারপরেও যেই বিষয়গুলো আইনগত বাধ্যবাধকতা রয়েছে সেগুলোকে প্রায়োরিটি দিব। যতটুক সম্ভব সেটাকে আমরা ওইভাবে শিডিউলে নিয়ে আসবো।’

আরও পড়ুনঃ  রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি জানান, এই মুহূর্তে নির্বাচনের সুনির্দিষ্ট দিন-তারিখ বলা সম্ভব নয়। তবে কমিশন এ নিয়ে কাজ করছে এবং অচিরেই সবকিছু জানানো হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘আমরা আশা করছি, ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে আমাদের স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে। ভোটার স্থানান্তর এটা একটা রুটিনওয়ার্ক। মানুষের বিভিন্ন প্রয়োজনে হয়ে থাকে।’

সিটি করপোরেশন নির্বাচন প্রয়োজন অনুযায়ী আয়োজন করা হবে বলেও জানান তিনি। ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটি পর্যায় শেষ হওয়ার পর সিটি করপোরেশন, পৌরসভাসহ অন্যান্য যেসব স্থানীয় সরকার নির্বাচন বাকি রয়েছে, সেগুলো আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুনঃ  হজে সাশ্রয় হওয়া ৪ কোটি টাকা হাজিদের ফেরত দেওয়া হচ্ছে : ধর্মমন্ত্রী

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আইনগত বাধ্যবাধকতা ও পারিপার্শ্বিক পরিস্থিতিসহ সব বিষয় বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই নির্বাচনের সময়সূচি ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নির্বাচন কমিশন ‘রোডম্যাপ’ শব্দটি ব্যবহার করছে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কর্মপরিকল্পনা করব। এটা দাপ্তরিক কাজকর্ম সুন্দরভাবে করার জন্য প্রত্যেক দপ্তরে একটা কর্মপরিকল্পনা হয়। সেইটার ধারাবাহিকতা রক্ষাতে আমরা কর্মপরিকল্পনা করছি।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুই সপ্তাহের মধ্যে জানা যাবে স্থানীয় নির্বাচন কবে: ইসি আনোয়ারুল

আপডেটের সময়: ০৪:৫৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। ইউনিয়ন পরিষদ দিয়ে স্থানীয় নির্বাচনের কার্যক্রম শুরু করার আশা প্রকাশ করে তিনি বলেছেন, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই নির্বাচনের সময়সূচি ও অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানানো হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, ‘আমরা প্রস্তুতি নিচ্ছি। আরও কিছু প্রস্তুতি রয়েছে। আচরণবিধি অলরেডি আমরা চূড়ান্ত করেছি। কিছু কিছু নতুন বিষয় এখানে এসেছে। যেগুলো আমরা জাতীয় সংসদ নির্বাচনে করেছিলাম। অনেকগুলোই সেখানে আমরা এনেছি এবং দুই একদিনের ভিতরে আপনারা গ্যাজেট নোটিফিকেশনটা দেখতে পাবেন।’

আরও পড়ুনঃ  তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের আলোচনা, তবে সময় চূড়ান্ত হয়নি

ইসমাইলের লুঙ্গির কোচে থাকা টাকা দেখেই হত্যার পরিকল্পনা সুপারভাইজারের
নির্বাচন কমিশনার বলেন, ‘এরপরে আপনাদের প্রশ্ন, ইউনিয়ন পরিষদের নির্বাচনটার শিডিউল কবে হবে? এই মাসের মধ্যেই অনেক কিছুই আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারব। আমাদের কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ খুব দ্রুত গতিতে চলছে। আমরা সেগুলো আপনাদের সাথে শেয়ার করব।’

নির্বাচনের সময় নির্ধারণে আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের বিভিন্ন পাবলিক পরীক্ষার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানান তিনি। তার মতে, ‘এই পরীক্ষাগুলো বিবেচনায় আমাদেরকে রাখতে হচ্ছে। কারণ, কেন্দ্রগুলো হবে এই শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এবং প্রিজাইডিং অফিসার হিসেবে শিক্ষকরা দায়িত্ব পালন করবেন।’

ইসি আনোয়ারুল বলেন, ‘সুতরাং এই দুটি যেন একই সময় না হয়, সে বিষয়টি বিবেচনা করে এই পরীক্ষার সময়গুলো বাদ দিয়ে আগে বা পরে নির্বাচনের তারিখ নির্ধারণ করব। তারপরেও যেই বিষয়গুলো আইনগত বাধ্যবাধকতা রয়েছে সেগুলোকে প্রায়োরিটি দিব। যতটুক সম্ভব সেটাকে আমরা ওইভাবে শিডিউলে নিয়ে আসবো।’

আরও পড়ুনঃ  হজে সাশ্রয় হওয়া ৪ কোটি টাকা হাজিদের ফেরত দেওয়া হচ্ছে : ধর্মমন্ত্রী

তিনি জানান, এই মুহূর্তে নির্বাচনের সুনির্দিষ্ট দিন-তারিখ বলা সম্ভব নয়। তবে কমিশন এ নিয়ে কাজ করছে এবং অচিরেই সবকিছু জানানো হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘আমরা আশা করছি, ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে আমাদের স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে। ভোটার স্থানান্তর এটা একটা রুটিনওয়ার্ক। মানুষের বিভিন্ন প্রয়োজনে হয়ে থাকে।’

সিটি করপোরেশন নির্বাচন প্রয়োজন অনুযায়ী আয়োজন করা হবে বলেও জানান তিনি। ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটি পর্যায় শেষ হওয়ার পর সিটি করপোরেশন, পৌরসভাসহ অন্যান্য যেসব স্থানীয় সরকার নির্বাচন বাকি রয়েছে, সেগুলো আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুনঃ  মাধ্যমিকের ছাত্রীদের দেওয়া হবে ‘পিংক সাইকেল’, জিপিএ-৫ প্রাপ্তদেরও পুরস্কার