ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় নিহত ১ চীন-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যা, নিখোঁজ ৫১৯ জন মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরার আহ্বান হাইকমিশনের লং মার্চের নামে বিরোধী দল গণতন্ত্র নষ্টের চেষ্টা করছে: রিজভী জ্বালানি তেলের বাজারে বেসরকারি খাত, কমবে বিপিসির একচেটিয়া নিয়ন্ত্রণ সংবাদ কনটেন্ট ব্যবহারের অভিযোগে ওপেনএআই-মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা নাকভি থাকছেন ফাইনালে, ভারত চ্যাম্পিয়ন হলেও কি ট্রফি নেবে না? নিষেধাজ্ঞা কাটিয়ে নতুন মৌসুমে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বসুন্ধরা কিংস বিপিসির নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম লোডশেডিংয়ে নীলফামারীর হিমাগারে ৭৭ হাজার টন আলু নিয়ে শঙ্কা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে, তবুও দেশ ছাড়িনি: জামায়াত আমির

  • Arif
  • আপডেটের সময়: ০৪:৩০:২০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময় দেখুন

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের বাইরে আমাদের কোনো পিসির বাড়ি নেই। কোনো দাদা বাবুর বাড়ি নেই। আমাদের ওপর অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে। তখনো কোনো দাদার বাড়ি-পিসির বাড়ি খুঁজিনি, দেশ ছাড়িনি। মাটি কামড়ে দেশেই ছিলাম।’

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে লংমার্চে যাওয়ার পথে ফেনীর মহীপালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশই আমাদের গর্বের ঠিকানা। সুখে-দুঃখে জনগণের সঙ্গেই ছিলাম। আকাশে বজ্রপাত হলেও আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।’

জামায়াত আমির বলেন, ‘প্রথম দিন থেকেই এই সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হয়েছে। তারা একটি মেনে নিয়েছে, আরেকটি মানছে না। এ জন্য তাদের করুণ পরিণতির সম্মুখীন হতে হবে। শেখ হাসিনা গায়ের জোরে দেশ চালিয়ে এখন দেশের বাইরে অবস্থান করতে বাধ্য হয়েছেন।’

আরও পড়ুনঃ  রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় আরো ১৫ হাজার টন চাল দিল দ. কোরিয়া

তিনি বলেন, ‘ছয় মাস অতিবাহিত হলো সরকারের, এখনো কোনো বিচারকার্যের কিছুই হয়নি। যা হয়েছে, তা ড. ইউনূসের আমলে হয়েছে। পিলখানায় চৌকস ৫৭ জন অফিসারকে হত্যার বিচার করতে হবে। জুলাই গণহত্যার বিচার করতে হবে। শাপলা চত্বরে যে গণহত্যা চালানো হয়েছে, তার বিচার করতে হবে। অথচ সরকার ল্যাংড়া ও লুলা হয়ে বসে আছে।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘এখন আমাদের চোখ রাঙান। যখন সরকারের অনুমতি ছাড়া ১০ জন লোক রাস্তায় নামেনি, তখন কোথায় ছিলেন? পুরোনো ফ্যাসিবাদ বিদায় করতে সাড়ে ১৫ বছর সময় লেগেছে। কিন্তু এখন যারা ফ্যাসিবাদ কায়েম করবে, তাদের তাড়াতে আগের মতো সময় লাগবে না।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা দেশের ধ্বংস সাধন করবেন। সব পর্যায়ে বেপরোয়া, নির্লজ্জ, বেহায়াপনা করবেন; আর বিরোধী দল বসে বসে আঙুল চুষবে? যেখানেই জনগণের অধিকার নিয়ে টান দেওয়া হবে, সেখানেই গর্জন দিয়ে প্রতিরোধ গড়ে তোলা বিরোধী দলের দায়িত্ব। আপনারা জনগণের অধিকার নিয়ে টান দিলে বিরোধী দল কঠোরভাবে তা প্রতিরোধ করবে।’

আরও পড়ুনঃ  নাচের ক্লাসে যাওয়া নিয়ে বিরোধ, স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

তিনি বলেন, ‘আমরা দলীয় দাবি নিয়ে রাস্তায় নামিনি। দেশে আবার নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। আমরা খানিকটা সময় দিচ্ছি, তবে এই সময় দীর্ঘ হবে না। নতুন করে কেউ ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করবেন না। এর পরিণাম ভয়াবহ হবে।’

সমাবেশে আগত যুবকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আমাদের জীবনে যা পাওয়ার, পেয়ে গেছি। এখন আমাদের তামাম প্রচেষ্টা তোমাদের জন্য। তোমাদের ভবিষ্যৎ গড়ার জন্য কাজ করতে করতে আল্লাহর কাছে চলে যেতে চাই। তোমাদের হয়ে মরব। এমন একটি বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব, যেখানে কোনো মানুষ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। যুবকরা প্রস্তুত থাকো। তোমাদের ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের এ লড়াই। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না।’

আরও পড়ুনঃ  ডিজিটাল হচ্ছে জাতীয় সংসদ, চালু হবে ই-পার্লামেন্ট

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, ‘রাজপথে বিরোধী দলকে দমন-নিপীড়ন করা হচ্ছে। আমাদের আঘাত দিলে পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকুন। বিরোধী দলের সহযোগিতা চাইলে ৬ দফার প্রতিটি দফা মেনে নিন।’

ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহীমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং জামায়াতের ফেনী-১ আসনের সংসদ প্রার্থী অ্যাডভোকেট কামাল উদ্দিন।

ফেনীতে পথসভা শেষে কেন্দ্রীয় নেতারা বহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গোবিন্দগঞ্জে মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় নিহত ১

অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে, তবুও দেশ ছাড়িনি: জামায়াত আমির

আপডেটের সময়: ০৪:৩০:২০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের বাইরে আমাদের কোনো পিসির বাড়ি নেই। কোনো দাদা বাবুর বাড়ি নেই। আমাদের ওপর অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে। তখনো কোনো দাদার বাড়ি-পিসির বাড়ি খুঁজিনি, দেশ ছাড়িনি। মাটি কামড়ে দেশেই ছিলাম।’

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে লংমার্চে যাওয়ার পথে ফেনীর মহীপালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশই আমাদের গর্বের ঠিকানা। সুখে-দুঃখে জনগণের সঙ্গেই ছিলাম। আকাশে বজ্রপাত হলেও আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।’

জামায়াত আমির বলেন, ‘প্রথম দিন থেকেই এই সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হয়েছে। তারা একটি মেনে নিয়েছে, আরেকটি মানছে না। এ জন্য তাদের করুণ পরিণতির সম্মুখীন হতে হবে। শেখ হাসিনা গায়ের জোরে দেশ চালিয়ে এখন দেশের বাইরে অবস্থান করতে বাধ্য হয়েছেন।’

আরও পড়ুনঃ  ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে উঠল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

তিনি বলেন, ‘ছয় মাস অতিবাহিত হলো সরকারের, এখনো কোনো বিচারকার্যের কিছুই হয়নি। যা হয়েছে, তা ড. ইউনূসের আমলে হয়েছে। পিলখানায় চৌকস ৫৭ জন অফিসারকে হত্যার বিচার করতে হবে। জুলাই গণহত্যার বিচার করতে হবে। শাপলা চত্বরে যে গণহত্যা চালানো হয়েছে, তার বিচার করতে হবে। অথচ সরকার ল্যাংড়া ও লুলা হয়ে বসে আছে।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘এখন আমাদের চোখ রাঙান। যখন সরকারের অনুমতি ছাড়া ১০ জন লোক রাস্তায় নামেনি, তখন কোথায় ছিলেন? পুরোনো ফ্যাসিবাদ বিদায় করতে সাড়ে ১৫ বছর সময় লেগেছে। কিন্তু এখন যারা ফ্যাসিবাদ কায়েম করবে, তাদের তাড়াতে আগের মতো সময় লাগবে না।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা দেশের ধ্বংস সাধন করবেন। সব পর্যায়ে বেপরোয়া, নির্লজ্জ, বেহায়াপনা করবেন; আর বিরোধী দল বসে বসে আঙুল চুষবে? যেখানেই জনগণের অধিকার নিয়ে টান দেওয়া হবে, সেখানেই গর্জন দিয়ে প্রতিরোধ গড়ে তোলা বিরোধী দলের দায়িত্ব। আপনারা জনগণের অধিকার নিয়ে টান দিলে বিরোধী দল কঠোরভাবে তা প্রতিরোধ করবে।’

আরও পড়ুনঃ  শেষ মুহূর্তের পেনাল্টিতে মেসির মায়ামির জয় হাতছাড়া

তিনি বলেন, ‘আমরা দলীয় দাবি নিয়ে রাস্তায় নামিনি। দেশে আবার নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। আমরা খানিকটা সময় দিচ্ছি, তবে এই সময় দীর্ঘ হবে না। নতুন করে কেউ ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করবেন না। এর পরিণাম ভয়াবহ হবে।’

সমাবেশে আগত যুবকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আমাদের জীবনে যা পাওয়ার, পেয়ে গেছি। এখন আমাদের তামাম প্রচেষ্টা তোমাদের জন্য। তোমাদের ভবিষ্যৎ গড়ার জন্য কাজ করতে করতে আল্লাহর কাছে চলে যেতে চাই। তোমাদের হয়ে মরব। এমন একটি বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব, যেখানে কোনো মানুষ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। যুবকরা প্রস্তুত থাকো। তোমাদের ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের এ লড়াই। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না।’

আরও পড়ুনঃ  মার্কিন হামলায় ইরানের তিন পাইলট নিহত