ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাড়ি প্রতারণার অভিযোগে তিশার বিরুদ্ধে পিবিআইয়ের তদন্তে যা উঠে এলো গ্যাস-বিদ্যুৎ সংকটের মধ্যেও পোশাক রপ্তানিতে ১৪% প্রবৃদ্ধি, হিসাব নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন আসিফ মাহমুদসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ, তথ্য চেয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে দুদকের চিঠি বিপিএল না হলেও ক্রিকেটারদের জন্য সুখবর, বাড়ল ম্যাচ ফি মার্কিন মুদ্রায় এবার ট্রাম্পের প্রতিকৃতি, তৈরি হলো নতুন এক ইতিহাস মাঝ আকাশে অসুস্থ পাইলট, বিপদ সংকেত পাঠিয়ে মাস্কাটে নামল ইন্ডিগোর বিমান দেশে ফিরেই সংসদে নিজ দপ্তরে মির্জা আব্বাস বনানীতে ডাকাতির প্রস্তুতি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৫ সিএনজির অ্যাক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রীর সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের জমি ক্রোক, গাড়ি ও ব্যাংক হিসাব জব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মাধ্যমিকের ছাত্রীদের দেওয়া হবে ‘পিংক সাইকেল’, জিপিএ-৫ প্রাপ্তদেরও পুরস্কার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

দেশের মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে বিশেষ উপহার হিসেবে ‘পিংক সাইকেল’ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরও পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আরও পড়ুনঃ  ৫ বছরে ১ কোটি কর্মক্ষম মানুষকে বিদেশে পাঠানোর লক্ষ্য সরকারের

শিক্ষামন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রতিটি শ্রেণির ছাত্রীদের পড়াশোনায় আরও আগ্রহী ও উৎসাহিত করতে বিশেষ উপহার দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই উপহারের অংশ হিসেবে ছাত্রীদের ‘পিংক সাইকেল’ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের শিক্ষাজীবনে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

আরও পড়ুনঃ  গুমের ঘটনায় ক্ষতিপূরণ, শক্তিশালী আইন করছে সরকার

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরও পুরস্কার

এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জন্যও পুরস্কারের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সদ্য এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ১ লাখ ১৬ হাজার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে পড়াশোনায় আরও উৎসাহিত করতে উপহার দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। তাদের ট্যাব দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

শিক্ষায় বাজেট বাড়ানোর পরিকল্পনা

শিক্ষাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাখাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। চলতি সময়ে শিক্ষাখাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই বরাদ্দ বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  তরুণ এমপিদের নিয়ে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে আইপিইউর সহযোগিতা

তিনি আরও বলেন, শিক্ষাখাতে এ ধরনের বড় বিনিয়োগ অতীতে কোনো সরকার করেনি। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শাড়ি প্রতারণার অভিযোগে তিশার বিরুদ্ধে পিবিআইয়ের তদন্তে যা উঠে এলো

মাধ্যমিকের ছাত্রীদের দেওয়া হবে ‘পিংক সাইকেল’, জিপিএ-৫ প্রাপ্তদেরও পুরস্কার

আপডেটের সময়: ০৭:৫৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

দেশের মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে বিশেষ উপহার হিসেবে ‘পিংক সাইকেল’ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরও পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আরও পড়ুনঃ  রংপুরে ৪ খুন: মুচলেকায় আসামি সিদ্ধার্থের বাবা ও ভাইকে ছেড়ে দিল ডিবি

শিক্ষামন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রতিটি শ্রেণির ছাত্রীদের পড়াশোনায় আরও আগ্রহী ও উৎসাহিত করতে বিশেষ উপহার দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই উপহারের অংশ হিসেবে ছাত্রীদের ‘পিংক সাইকেল’ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের শিক্ষাজীবনে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

আরও পড়ুনঃ  ৫ বছরে ১ কোটি কর্মক্ষম মানুষকে বিদেশে পাঠানোর লক্ষ্য সরকারের

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরও পুরস্কার

এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জন্যও পুরস্কারের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সদ্য এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ১ লাখ ১৬ হাজার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে পড়াশোনায় আরও উৎসাহিত করতে উপহার দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। তাদের ট্যাব দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

শিক্ষায় বাজেট বাড়ানোর পরিকল্পনা

শিক্ষাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাখাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। চলতি সময়ে শিক্ষাখাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই বরাদ্দ বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  পৌর ভবনে শত শত ডাস্টবিন পড়ে থাকায় বাবরের ক্ষোভ