ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কপ-১৭ ঘিরে চার দেশের সঙ্গে পরিবেশ ও জলবায়ু সহযোগিতার আলোচনা জ্বালানি সংকটে শিল্পে স্বস্তির আশা, দ্রুত বৈঠক চান অংশীজনেরা পেনশনভোগী মারা গেলে টাকা পাবেন কে? ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ চার ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত ৯৭ বছরের বৃদ্ধা চট্টগ্রাম বন্দরে নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রোববার টেক্সাসের স্কুলে হঠাৎ ছুরি হামলা, আহত তিন কিশোর ১৫ দিন ধরে নিখোঁজ কাদের, স্বামীকে ফিরে পেতে পরিবারের আকুতি ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম সন্ধ্যার পর কিছুটা কমলেও রাতে ফের বাড়তে পারে ঘাটতি লিখিত পরীক্ষায় ‘প্রক্সি’, মৌখিক পরীক্ষায় ধরা—আটক ৬ প্রার্থী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দেশজুড়ে আইনশৃঙ্খলা ও সুশাসন তদারকিতে দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৬ সময় দেখুন

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন নিশ্চিত করতে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিগত সরকারের সময়ে দেশের বিভিন্ন জেলায় উন্নয়ন বরাদ্দ কাগজে-কলমে থাকলেও ব্যাপক দুর্নীতির মাধ্যমে অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে। এসব অর্থের একটি অংশ দেশের অভ্যন্তরে মাদকসহ সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে উল্লেখ করা হয়।

এ পরিস্থিতিতে জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দুর্নীতি ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সুশাসন নিশ্চিত করতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদ এবং কার্যপ্রণালি বিধিমালার সংশ্লিষ্ট বিধানের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মোহন ভাগবতের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের অনুষ্ঠান নিয়ে আপত্তি জানালেন জোহরান মামদানি

কোন জেলার দায়িত্বে কে

ঢাকা বিভাগ

  • সুলতান সালাহউদ্দিন টুকু — ঢাকা
  • হাবিবুর রশিদ — গাজীপুর ও নারায়ণগঞ্জ
  • সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল — মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ
  • মো. শরীফুল আলম — টাঙ্গাইল ও নরসিংদী
  • শামা ওবায়েদ ইসলাম — মাদারীপুর ও শরীয়তপুর
  • মিয়াঁ নুরুদ্দিন আহম্মেদ — রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ

ময়মনসিংহ বিভাগ

  • ইয়াসের খান চৌধুরী — জামালপুর ও কিশোরগঞ্জ
  • এম রশিদুজ্জামান মিল্লাত — শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা

চট্টগ্রাম বিভাগ

  • মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী — চট্টগ্রাম
  • আব্দুল আউয়াল মিন্টু — লক্ষ্মীপুর
  • জাকারিয়া তাহের — ফেনী ও নোয়াখালী
  • সাচিং প্রু — কক্সবাজার
  • মীর মোহাম্মদ হেলাল উদ্দিন — খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি
  • এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) — ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর

রাজশাহী বিভাগ

  • ইকবাল হাসান মাহমুদ — রাজশাহী ও নাটোর
  • আব্দুল বারী — বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ
  • ফারজানা শারমিন — সিরাজগঞ্জ ও পাবনা
  • মোহাম্মদ শামীম কায়সার — জয়পুরহাট ও নওগাঁ
আরও পড়ুনঃ  রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণ, নিহত বাংলাদেশি; নিখোঁজ ১

রংপুর বিভাগ

  • ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন — লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়
  • আসাদুল হাবিব দুলু — ঠাকুরগাঁও ও দিনাজপুর
  • মীর শাহে আলম — রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম

সিলেট বিভাগ

  • খন্দকার আবদুল মুক্তাদির — হবিগঞ্জ
  • আরিফুল হক চৌধুরী — মৌলভীবাজার
  • আলহাজ মো. জি কে গউস — সিলেট ও সুনামগঞ্জ

খুলনা বিভাগ

  • নিতাই রায় চৌধুরী — চুয়াডাঙ্গা
  • মো. আসাদুজ্জামান — খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট
  • অনিন্দ্য ইসলাম অমিত — মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ
  • শেখ ফরিদুল ইসলাম — যশোর, মাগুরা ও নড়াইল

বরিশাল বিভাগ

  • মো. রাজীব আহসান — বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর
  • আহমেদ সোহেল মঞ্জুর — বরিশাল, ভোলা ও ঝালকাঠি

দায়িত্বপ্রাপ্তদের মূল কার্যপরিধি

প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দিতে পারবেন।

আরও পড়ুনঃ  ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে: অর্থমন্ত্রী

তাদের দায়িত্বের মধ্যে রয়েছে—

১. মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনে প্রয়োজনীয় পদক্ষেপে সংশ্লিষ্ট সরকারি দপ্তরকে পরামর্শ দেওয়া।

২. জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে প্রয়োজনীয় সমন্বয় ও তদারকি করা।

৩. সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি কার্যক্রম পর্যবেক্ষণ করা।

৪. সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বাস্তবায়ন তদারকি করা।

৫. প্রয়োজনে সংশ্লিষ্ট জেলার বিভিন্ন সরকারি সভা ও সমন্বয় সভায় অংশ নিয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে তদারকি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম জোরদার এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কপ-১৭ ঘিরে চার দেশের সঙ্গে পরিবেশ ও জলবায়ু সহযোগিতার আলোচনা

দেশজুড়ে আইনশৃঙ্খলা ও সুশাসন তদারকিতে দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ

আপডেটের সময়: ০৮:১৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন নিশ্চিত করতে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিগত সরকারের সময়ে দেশের বিভিন্ন জেলায় উন্নয়ন বরাদ্দ কাগজে-কলমে থাকলেও ব্যাপক দুর্নীতির মাধ্যমে অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে। এসব অর্থের একটি অংশ দেশের অভ্যন্তরে মাদকসহ সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে উল্লেখ করা হয়।

এ পরিস্থিতিতে জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দুর্নীতি ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সুশাসন নিশ্চিত করতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদ এবং কার্যপ্রণালি বিধিমালার সংশ্লিষ্ট বিধানের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টার ভোগান্তির পর স্বস্তি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

কোন জেলার দায়িত্বে কে

ঢাকা বিভাগ

  • সুলতান সালাহউদ্দিন টুকু — ঢাকা
  • হাবিবুর রশিদ — গাজীপুর ও নারায়ণগঞ্জ
  • সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল — মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ
  • মো. শরীফুল আলম — টাঙ্গাইল ও নরসিংদী
  • শামা ওবায়েদ ইসলাম — মাদারীপুর ও শরীয়তপুর
  • মিয়াঁ নুরুদ্দিন আহম্মেদ — রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ

ময়মনসিংহ বিভাগ

  • ইয়াসের খান চৌধুরী — জামালপুর ও কিশোরগঞ্জ
  • এম রশিদুজ্জামান মিল্লাত — শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা

চট্টগ্রাম বিভাগ

  • মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী — চট্টগ্রাম
  • আব্দুল আউয়াল মিন্টু — লক্ষ্মীপুর
  • জাকারিয়া তাহের — ফেনী ও নোয়াখালী
  • সাচিং প্রু — কক্সবাজার
  • মীর মোহাম্মদ হেলাল উদ্দিন — খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি
  • এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) — ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর

রাজশাহী বিভাগ

  • ইকবাল হাসান মাহমুদ — রাজশাহী ও নাটোর
  • আব্দুল বারী — বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ
  • ফারজানা শারমিন — সিরাজগঞ্জ ও পাবনা
  • মোহাম্মদ শামীম কায়সার — জয়পুরহাট ও নওগাঁ
আরও পড়ুনঃ  আগামী জুলাইয়ের মধ্যে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী