ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নকশা-অনুমোদন ছাড়াই হাসপাতাল, স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নিয়ে সিডিএর প্রশ্ন

চট্টগ্রাম নগরের আবাসিক এলাকায় নকশা ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই গড়ে ওঠা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের ভবনে অনুমোদিত নকশার ব্যত্যয় এবং অবৈধ স্থাপনা দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

সোমবার (২৪ আগস্ট) সকালে নগরের ট্রিটমেন্ট হাসপাতাল, ল্যানসেট হাসপাতাল, শেভরন বেলভিউ ও একুশে হাসপাতালে অভিযান চালানো হয়। সিডিএ চেয়ারম্যানের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল আজম ও স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ১৫ বছর পর দামেস্কের ঐতিহাসিক মসজিদে ফিরল জুমার জামাত

অভিযানকালে শেভরন হাসপাতালের ভবনে অনুমোদিত নকশার ব্যত্যয় ধরা পড়ে। নকশা অনুযায়ী ভবনটির গ্রাউন্ড ও প্রথম তলায় গাড়ি পার্কিংয়ের জায়গা রাখার কথা থাকলেও সেখানে অন্যান্য স্থাপনা ও অভ্যর্থনা কক্ষ তৈরি করা হয়েছে। এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে তিন মাসের সময় দিয়েছে সিডিএ।

এদিকে ট্রিটমেন্ট হাসপাতালে অভিযান চালানোর সময় মালিকপক্ষ বা কোনো দায়িত্বশীল প্রতিনিধি উপস্থিত ছিলেন না। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুমোদিত নকশাসহ সিডিএ কার্যালয়ে উপস্থিত হয়ে ভবনের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ‘ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি

অভিযান শেষে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, নকশা ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই বছরের পর বছর ধরে এসব বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। কিন্তু সিডিএর অনুমোদন না থাকা সত্ত্বেও স্বাস্থ্য অধিদপ্তর কীভাবে এসব হাসপাতালকে লাইসেন্স বা অনুমোদন দিচ্ছে, সেটিই এখন বড় প্রশ্ন।

তিনি বলেন, সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি ভবন হাসপাতাল হিসেবে ব্যবহারের উপযোগী কি না, সেটি নিশ্চিত না করে অনুমোদন দেওয়ার সুযোগ থাকা উচিত নয়।

আরও পড়ুনঃ  ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

সিডিএ জানায়, অভিযানে যেসব হাসপাতাল ও ক্লিনিকের ভবনে নকশাগত ত্রুটি বা অনুমোদনসংক্রান্ত সমস্যা পাওয়া গেছে, সেসব প্রতিষ্ঠানের মালিকপক্ষকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে ভবনের নকশাজনিত ত্রুটি সংশোধন এবং প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অনিয়ম দূর করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে প্রতিষ্ঠান সিলগালা করার পাশাপাশি আইনানুগ পদক্ষেপও নেওয়া হবে।

নগরের অন্যান্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিডিএ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নকশা-অনুমোদন ছাড়াই হাসপাতাল, স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নিয়ে সিডিএর প্রশ্ন

আপডেটের সময়: ০৮:২৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

চট্টগ্রাম নগরের আবাসিক এলাকায় নকশা ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই গড়ে ওঠা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের ভবনে অনুমোদিত নকশার ব্যত্যয় এবং অবৈধ স্থাপনা দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

সোমবার (২৪ আগস্ট) সকালে নগরের ট্রিটমেন্ট হাসপাতাল, ল্যানসেট হাসপাতাল, শেভরন বেলভিউ ও একুশে হাসপাতালে অভিযান চালানো হয়। সিডিএ চেয়ারম্যানের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল আজম ও স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর

অভিযানকালে শেভরন হাসপাতালের ভবনে অনুমোদিত নকশার ব্যত্যয় ধরা পড়ে। নকশা অনুযায়ী ভবনটির গ্রাউন্ড ও প্রথম তলায় গাড়ি পার্কিংয়ের জায়গা রাখার কথা থাকলেও সেখানে অন্যান্য স্থাপনা ও অভ্যর্থনা কক্ষ তৈরি করা হয়েছে। এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে তিন মাসের সময় দিয়েছে সিডিএ।

এদিকে ট্রিটমেন্ট হাসপাতালে অভিযান চালানোর সময় মালিকপক্ষ বা কোনো দায়িত্বশীল প্রতিনিধি উপস্থিত ছিলেন না। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুমোদিত নকশাসহ সিডিএ কার্যালয়ে উপস্থিত হয়ে ভবনের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ‘জনগণের সঙ্গে সম্পর্ক না থাকায় ১৯৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছিল’

অভিযান শেষে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, নকশা ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই বছরের পর বছর ধরে এসব বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। কিন্তু সিডিএর অনুমোদন না থাকা সত্ত্বেও স্বাস্থ্য অধিদপ্তর কীভাবে এসব হাসপাতালকে লাইসেন্স বা অনুমোদন দিচ্ছে, সেটিই এখন বড় প্রশ্ন।

তিনি বলেন, সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি ভবন হাসপাতাল হিসেবে ব্যবহারের উপযোগী কি না, সেটি নিশ্চিত না করে অনুমোদন দেওয়ার সুযোগ থাকা উচিত নয়।

আরও পড়ুনঃ  মুম্বাইয়ের বিলাসবহুল আবাসনে হর্ষবর্ধনের নতুন ঠিকানা, খরচ প্রায় ১৬ কোটি রুপি