ঢাকা ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফ্লাইদুবাই বিমান ছিনতাই হলে ভূপাতিতের প্রস্তুতি ছিল ইসরাইলের মেয়ের সঙ্গে দেখা করে ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট সিআইডি কর্মকর্তা ‘ঘুষ খাওয়ার জন্যই পুলিশের পোশাক পরেছি’ মন্তব্য, চুনারুঘাটের এএসআই ক্লোজড রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেফতার আলোহীন এডেন: বিদ্যুৎ সংকটে হাসপাতালেও থমকে যাচ্ছে চিকিৎসাসেবা অনিয়ম ঠেকাতে ঢাকায় লটারিতে ১৮ সাবরেজিস্ট্রার বদলি বিতর্কিত কর্মকাণ্ডে প্রশ্নের মুখে জামায়াত, দ্রুত সাংগঠনিক পদক্ষেপেই সামলানোর চেষ্টা দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, ১৭ অক্টোবর সরকারি অফিস খোলা টেস্টে নতুন ওপেনার খুঁজছে নির্বাচকরা, ভাবনায় মাহফিজুল ইসলাম রবিন রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৪৭
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নতুন পে স্কেলে বেতন নির্ধারণ শুরু, যেসব তথ্য লাগবে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১৪ সময় দেখুন

নতুন জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নের অংশ হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হয়েছে। ৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে এ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

পে ফিক্সেশন সম্পন্ন হওয়ার পর নতুন বেতনের পাশাপাশি কয়েক মাসের বকেয়া অর্থও পাওয়ার সুযোগ রয়েছে সরকারি চাকরিজীবীদের। তবে প্রত্যেকের বকেয়ার পরিমাণ এক হবে না। গ্রেড, বর্তমান মূল বেতন, পদোন্নতি এবং আগের বেতন নির্ধারণের ইতিহাস অনুযায়ী বকেয়ার অঙ্কে পার্থক্য থাকবে।

অনলাইনে দিতে হবে যেসব তথ্য

নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন পুনর্নির্ধারণ করা হবে আইবাস++-এর বিশেষ পে ফিক্সেশন মডিউলের মাধ্যমে।

আরও পড়ুনঃ  রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে একসঙ্গে ১,৩২১ মেগাওয়াট উৎপাদনের রেকর্ড

এ জন্য অনলাইনে চাকরিজীবীদের বেশ কিছু তথ্য দিতে হবে। এর মধ্যে রয়েছে—

  • জাতীয় পরিচয়পত্র নম্বর
  • জন্মতারিখ
  • বর্তমান পদ ও গ্রেড
  • চাকরিতে যোগদানের তারিখ
  • ৩০ জুন ২০২৬ তারিখে পাওয়া মূল বেতন
  • আগের বেতন নির্ধারণের তথ্য
  • পদোন্নতি ও উচ্চতর গ্রেডের তথ্য

অনলাইনে তথ্য দেওয়ার পর সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয় তা যাচাই করবে। কোনো তথ্য বা নথিতে অসঙ্গতি পাওয়া গেলে তা সংশোধনের সুযোগ থাকবে।

সতর্কভাবে তথ্য দেওয়ার পরামর্শ

সংশ্লিষ্ট কর্মকর্তারা চাকরিজীবীদের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ, পদবি, গ্রেড এবং বেতনসংক্রান্ত তথ্য সঠিকভাবে যাচাই করে দেওয়ার পরামর্শ দিয়েছেন।

বিশেষ করে আগের বেতনকাঠামোয় টাইম স্কেল, সিলেকশন গ্রেড কিংবা একাধিক উচ্চতর গ্রেড পাওয়া কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে কিছু কারিগরি ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। এসব বিষয় পর্যালোচনা করে সমাধানের চেষ্টা করছে অর্থ বিভাগ।

আরও পড়ুনঃ  সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার

বকেয়া নির্ধারণ হবে কীভাবে

নতুন ও পুরোনো মূল বেতনের পার্থক্য এবং নতুন বেতন কার্যকরের সময় বিবেচনায় নিয়ে বকেয়া হিসাব করা হবে। ফলে কারও বকেয়া বেশি, আবার কারও কম হতে পারে।

পে ফিক্সেশন চূড়ান্ত হওয়ার পর নতুন মূল বেতনের ভিত্তিতে বেতন বিল প্রস্তুত করা হবে। একই সঙ্গে জুলাই থেকে প্রাপ্য বকেয়ার হিসাবও নির্ধারণ করা হবে।

সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

সরকার গত ১৯ সেপ্টেম্বর ১১ বছর পর নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করে। এতে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা।

আরও পড়ুনঃ  বিএডিসির সার পরিবহণের টেন্ডারে বাধার অভিযোগ, অংশ নেয়নি কোনো প্রতিষ্ঠান

তবে নতুন বেতনকাঠামো একবারে পুরোপুরি কার্যকর না করে দুই অর্থবছরে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি অর্থবছরে এর প্রথম দুই ধাপ বাস্তবায়নে প্রায় ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের অতিরিক্ত ব্যয়ের বড় অংশ আগামী দুই অর্থবছরে বহন করতে হবে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।

পে ফিক্সেশন শেষ হওয়ার পর নতুন মূল বেতনের ভিত্তিতে সরকারি চাকরিজীবীদের বেতন কার্যকর হবে এবং জুলাই থেকে প্রাপ্য বকেয়া হিসাব অনুযায়ী পরিশোধের প্রক্রিয়া শুরু হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফ্লাইদুবাই বিমান ছিনতাই হলে ভূপাতিতের প্রস্তুতি ছিল ইসরাইলের

নতুন পে স্কেলে বেতন নির্ধারণ শুরু, যেসব তথ্য লাগবে

আপডেটের সময়: ১০:১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

নতুন জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নের অংশ হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হয়েছে। ৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে এ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

পে ফিক্সেশন সম্পন্ন হওয়ার পর নতুন বেতনের পাশাপাশি কয়েক মাসের বকেয়া অর্থও পাওয়ার সুযোগ রয়েছে সরকারি চাকরিজীবীদের। তবে প্রত্যেকের বকেয়ার পরিমাণ এক হবে না। গ্রেড, বর্তমান মূল বেতন, পদোন্নতি এবং আগের বেতন নির্ধারণের ইতিহাস অনুযায়ী বকেয়ার অঙ্কে পার্থক্য থাকবে।

অনলাইনে দিতে হবে যেসব তথ্য

নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন পুনর্নির্ধারণ করা হবে আইবাস++-এর বিশেষ পে ফিক্সেশন মডিউলের মাধ্যমে।

আরও পড়ুনঃ  পাটওয়ারীর ওপর হামলা নিয়ে রাশেদ খাঁনের বক্তব্য, বিএনপির সম্পৃক্ততা অস্বীকার

এ জন্য অনলাইনে চাকরিজীবীদের বেশ কিছু তথ্য দিতে হবে। এর মধ্যে রয়েছে—

  • জাতীয় পরিচয়পত্র নম্বর
  • জন্মতারিখ
  • বর্তমান পদ ও গ্রেড
  • চাকরিতে যোগদানের তারিখ
  • ৩০ জুন ২০২৬ তারিখে পাওয়া মূল বেতন
  • আগের বেতন নির্ধারণের তথ্য
  • পদোন্নতি ও উচ্চতর গ্রেডের তথ্য

অনলাইনে তথ্য দেওয়ার পর সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয় তা যাচাই করবে। কোনো তথ্য বা নথিতে অসঙ্গতি পাওয়া গেলে তা সংশোধনের সুযোগ থাকবে।

সতর্কভাবে তথ্য দেওয়ার পরামর্শ

সংশ্লিষ্ট কর্মকর্তারা চাকরিজীবীদের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ, পদবি, গ্রেড এবং বেতনসংক্রান্ত তথ্য সঠিকভাবে যাচাই করে দেওয়ার পরামর্শ দিয়েছেন।

বিশেষ করে আগের বেতনকাঠামোয় টাইম স্কেল, সিলেকশন গ্রেড কিংবা একাধিক উচ্চতর গ্রেড পাওয়া কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে কিছু কারিগরি ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। এসব বিষয় পর্যালোচনা করে সমাধানের চেষ্টা করছে অর্থ বিভাগ।

আরও পড়ুনঃ  ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

বকেয়া নির্ধারণ হবে কীভাবে

নতুন ও পুরোনো মূল বেতনের পার্থক্য এবং নতুন বেতন কার্যকরের সময় বিবেচনায় নিয়ে বকেয়া হিসাব করা হবে। ফলে কারও বকেয়া বেশি, আবার কারও কম হতে পারে।

পে ফিক্সেশন চূড়ান্ত হওয়ার পর নতুন মূল বেতনের ভিত্তিতে বেতন বিল প্রস্তুত করা হবে। একই সঙ্গে জুলাই থেকে প্রাপ্য বকেয়ার হিসাবও নির্ধারণ করা হবে।

সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

সরকার গত ১৯ সেপ্টেম্বর ১১ বছর পর নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করে। এতে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা।

আরও পড়ুনঃ  দুর্গাপূজাকে ঘিরে অস্থিতিশীলতা ঠেকাতে ইউএনওদের সতর্ক থাকার নির্দেশ