ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিয়ালের টানাটানিতে খড়ের নিচ থেকে বেরিয়ে এলো যুবকের মরদেহ ৭৯ ঘণ্টা পর নওগাঁর সব রুটে বাস চলাচল শুরু শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের অভিযোগ, শিক্ষক আটক ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় টানা ৫ দিনের সরকারি ছুটি, আওতার বাইরে যারা মিরপুরে উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপিকে না জানানোয় বিস্মিত শফিকুর রহমান চেলসি-আর্সেনালের আগ্রহেও রোমায় থেকে গেলেন কোনে, পেছনে যে কারণ ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ১১ টাকা ৯২ পয়সা ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালের চেষ্টা হয়েছে: রুমন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন জাইমা রহমান: মাহাদী আমিন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময় দেখুন

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নিয়োগের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে নীলফামারী হাসপাতালে, দুর্গন্ধে চরম দুর্ভোগ

দেশে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবের সমালোচনা করে মাহাদী আমিন বলেন, জাতিসংঘের এই দায়িত্বশীল পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় সব পেশাগত শর্ত পূরণ করেই নিজ যোগ্যতায় জাইমা রহমান নিয়োগ পেয়েছেন। তার ভাষ্য, এ কারণে তাকে সাধুবাদ জানানো উচিত।

মাহাদী আমিন বলেন, জাইমা রহমান পি-৩ পদে নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন। এ পদের জন্য পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন এবং তার পেশাগত প্রোফাইল সেই শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৯২, মামলা ২৯

তিনি আরও বলেন, জাইমা রহমানের নিয়োগের সঙ্গে সরকারের ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই। তার ভাষ্য অনুযায়ী, এটি তার নিজস্ব পেশাগত ক্যারিয়ারের একটি অর্জন।

প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, অতীতে রাজনৈতিক কারণে বা পারিবারিক প্রভাবের মাধ্যমে জাতিসংঘে সুযোগ তৈরির যে অভিযোগ বা ধারণা ছিল, বর্তমান নিয়োগের ক্ষেত্রে তার কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, এক দিনে হাসপাতালে ২ হাজার ৩৬ জন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শিয়ালের টানাটানিতে খড়ের নিচ থেকে বেরিয়ে এলো যুবকের মরদেহ

নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন জাইমা রহমান: মাহাদী আমিন

আপডেটের সময়: ০৭:২৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নিয়োগের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  নদী-খালের বেদখল জমি উদ্ধারে কঠোর সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

দেশে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবের সমালোচনা করে মাহাদী আমিন বলেন, জাতিসংঘের এই দায়িত্বশীল পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় সব পেশাগত শর্ত পূরণ করেই নিজ যোগ্যতায় জাইমা রহমান নিয়োগ পেয়েছেন। তার ভাষ্য, এ কারণে তাকে সাধুবাদ জানানো উচিত।

মাহাদী আমিন বলেন, জাইমা রহমান পি-৩ পদে নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন। এ পদের জন্য পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন এবং তার পেশাগত প্রোফাইল সেই শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৯২, মামলা ২৯

তিনি আরও বলেন, জাইমা রহমানের নিয়োগের সঙ্গে সরকারের ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই। তার ভাষ্য অনুযায়ী, এটি তার নিজস্ব পেশাগত ক্যারিয়ারের একটি অর্জন।

প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, অতীতে রাজনৈতিক কারণে বা পারিবারিক প্রভাবের মাধ্যমে জাতিসংঘে সুযোগ তৈরির যে অভিযোগ বা ধারণা ছিল, বর্তমান নিয়োগের ক্ষেত্রে তার কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুনঃ  শাশুড়ির সামনে চড় খেয়ে বাবাকে ছুরিকাঘাত, দুই দিন পর ছেলের আত্মসমর্পণ