ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খুব ভালোভাবেই জানেন ‘বস’ কে এবং দুই দেশের সম্পর্ক অত্যন্ত ভালো বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (৫ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।
তিনি বলেন, শিগগিরই নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এ লক্ষ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাতের অনুরোধ জানিয়েছেন। তুরস্কে ন্যাটো সম্মেলনের পর আগামী সপ্তাহেই বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে বলে জানান ট্রাম্প।
এদিকে, শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ফোনালাপে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে এবং তারা শিগগিরই যুক্তরাষ্ট্রে সাক্ষাৎ করতে সম্মত হয়েছেন।
ফোনালাপে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র বৈশ্বিক স্বাধীনতার রক্ষাকর্তা এবং ইসরায়েল দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।
তবে এক ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, সময়সূচির জটিলতার কারণে বৈঠকটি আগামী সপ্তাহের পরিবর্তে তার পরের সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।
প্রতিবেদকের নাম 




















