নেত্রকোণার সদর উপজেলায় নিজ ঘর থেকে মাহফুল মিয়া নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) সকালে সদর উপজেলার দু’আনি দুধকুরা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাতে নিজের ঘরে একাই ঘুমিয়ে ছিলেন মাহফুল। সকালে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রতিবেদকের নাম 

























