ঢাকা ০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পারমাণবিক অস্ত্র থাকলে হরমুজে ইরানকে ঠেকানো কঠিন হতো: রুবিও

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৩০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময় দেখুন

ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে দেশটি বিশ্বকে ‘জিম্মি’ করার মতো অবস্থানে যেতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

রুবিও বলেন, বর্তমানে হরমুজ প্রণালি খোলা রয়েছে। ইরানের তেল বাদ দিলে যুদ্ধ শুরুর আগের সময়ের কাছাকাছি পরিমাণ তেল এই নৌপথ দিয়ে পরিবাহিত হচ্ছে।

আরও পড়ুনঃ  ১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্তদের শুভেচ্ছা জানালেন অ্যাটর্নি জেনারেল

তবে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারত বলে দাবি করেন তিনি। রুবিওর ভাষ্য, পারমাণবিক অস্ত্রের অধিকারী হলে ইরান হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সেখানে ‘টোল’ আরোপের ক্ষমতা অর্জন করতে পারে।

আরও পড়ুনঃ  হরমুজে মার্কিন ডুবো ড্রোন আটক করার দাবি ইরানের

তার মতে, এমন পরিস্থিতিতে কোন দেশ জ্বালানি পাবে, আর কোন দেশ পাবে না—সে সিদ্ধান্ত নেওয়ার মতো প্রভাবও ইরানের হাতে চলে আসতে পারে।

আরও পড়ুনঃ  ঢাকা থেকে অন্য জেলায় যেতে বাসভাড়া কোন রুটে কত?

ইরানের শাসনব্যবস্থার সমালোচনা করে রুবিও আরও অভিযোগ করেন, তেহরান নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে পাওয়া অর্থ অস্ত্র তৈরি এবং আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলোকে সহায়তায় ব্যবহার করে।

হিজবুল্লাহ, হামাস ও ইরাকের শিয়া মিলিশিয়াদের অর্থায়নের অভিযোগও করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১

পারমাণবিক অস্ত্র থাকলে হরমুজে ইরানকে ঠেকানো কঠিন হতো: রুবিও

আপডেটের সময়: ১১:৩০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে দেশটি বিশ্বকে ‘জিম্মি’ করার মতো অবস্থানে যেতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

রুবিও বলেন, বর্তমানে হরমুজ প্রণালি খোলা রয়েছে। ইরানের তেল বাদ দিলে যুদ্ধ শুরুর আগের সময়ের কাছাকাছি পরিমাণ তেল এই নৌপথ দিয়ে পরিবাহিত হচ্ছে।

আরও পড়ুনঃ  হরমুজে মার্কিন ডুবো ড্রোন আটক করার দাবি ইরানের

তবে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারত বলে দাবি করেন তিনি। রুবিওর ভাষ্য, পারমাণবিক অস্ত্রের অধিকারী হলে ইরান হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সেখানে ‘টোল’ আরোপের ক্ষমতা অর্জন করতে পারে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে