ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

 পাহাড়ধসের কারণে মঙ্গলবারের ‘জুলাই পদযাত্রা’ স্থগিত করল এনসিপি

কক্সবাজারের উখিয়ায় প্রতিকূল আবহাওয়া ও ভয়াবহ পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় পূর্বনির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (৬ জুলাই) দলটির এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় দক্ষিণাঞ্চলের জন্য নির্ধারিত পদযাত্রা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

আগামী মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজার সদর, কক্সবাজার পৌরসভা, বান্দরবান সদর, চট্টগ্রামের আনোয়ারা এবং খাগড়াছড়ি সদরে এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতির কারণে এসব কর্মসূচি আপাতত বাতিল করা হয়েছে।

আরও পড়ুনঃ  হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী

দলটি জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) ফেনীর সোনাগাজী থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা পুনরায় শুরু হবে। এছাড়া যেসব এলাকায় কর্মসূচি স্থগিত হয়েছে, সেখানে জুলাই মাসের শেষ দিকে নতুন সময়সূচি অনুযায়ী পদযাত্রা আয়োজন করা হবে।

উল্লেখ্য, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশব্যাপী এই ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। কর্মসূচিটি উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল—এই দুই পর্বে বিভক্ত। সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ থেকে উত্তরাঞ্চলের পদযাত্রার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  রাজনৈতিক পরিস্থিতিতে পেছাল ১১ দলের সিলেট লংমার্চ, নতুন তারিখ অনিশ্চিত
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

 পাহাড়ধসের কারণে মঙ্গলবারের ‘জুলাই পদযাত্রা’ স্থগিত করল এনসিপি

আপডেটের সময়: ০৮:০২:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়ায় প্রতিকূল আবহাওয়া ও ভয়াবহ পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় পূর্বনির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (৬ জুলাই) দলটির এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় দক্ষিণাঞ্চলের জন্য নির্ধারিত পদযাত্রা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

আগামী মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজার সদর, কক্সবাজার পৌরসভা, বান্দরবান সদর, চট্টগ্রামের আনোয়ারা এবং খাগড়াছড়ি সদরে এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতির কারণে এসব কর্মসূচি আপাতত বাতিল করা হয়েছে।

আরও পড়ুনঃ  হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী

দলটি জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) ফেনীর সোনাগাজী থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা পুনরায় শুরু হবে। এছাড়া যেসব এলাকায় কর্মসূচি স্থগিত হয়েছে, সেখানে জুলাই মাসের শেষ দিকে নতুন সময়সূচি অনুযায়ী পদযাত্রা আয়োজন করা হবে।

উল্লেখ্য, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশব্যাপী এই ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। কর্মসূচিটি উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল—এই দুই পর্বে বিভক্ত। সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ থেকে উত্তরাঞ্চলের পদযাত্রার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  জলবায়ু সুরক্ষায় বাংলাদেশের বার্তা, কপ-৩১ সম্মেলনে পাট প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী