ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পিরোজপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

পিরোজপুর সদর হাসপাতালে ভুল চিকিৎসায় লাকী বেগম নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, হাসপাতালে নেওয়ার পরে ইনজেকশন দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই ওই রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

মৃত লাকী (৩০) পিরোজপুর সদর উপজেলার নরখালী গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী। তার চার মাস বয়সী মেয়ে রোজাসহ তিন সন্তান রয়েছে।

পরিবার জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বুকে ও পেটে ব্যথা নিয়ে লাকিকে হাসপাতালে নেওয়া হয়। এরপর একটি ইনজেকশন দেওয়ার দুই মিনিটের মধ্যেই লাকী জ্ঞান হারিয়ে ফেলেন। ওয়ার্ডে দায়িত্ব পালনরত নার্সদের কাছে এ বিষয়ে বললেও তারা জানান, লাকী ঘুমাচ্ছেন। এ সময় তিনি বারবার নার্সদের লাকীকে পরীক্ষা করে দেখার অনুরোধ জানালেও এতে তারা কোনো কর্ণপাত করেননি বলে অভিযোগ পরিবারের। তবে রাত ৮টার পর শিফট পরিবর্তনের সময় দায়িত্ব নিতে আসা নার্সরা লাকিকে মৃত অবস্থায় দেখতে পান।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সর্বশেষ তথ্য

খবর পেয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিজাম উদ্দিন ওয়ার্ডে যান। তিনি বলেন, ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হবে। তদন্তের পর ভুল চিকিৎসা বা অবহেলা ছিল কি না, তা বলা সম্ভব হবে।

লাকীর চিকিৎসা দেওয়া জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা স্বাগত হালদার বলেন, তীব্র বুকে ব্যথা নিয়ে লাকীকে হাসপাতালে আনা হয়েছিল। তখন তার শারীরিক অবস্থাও ভালো ছিল না। তিনি ইসিজিসহ কয়েকটি পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছিলেন।

তিনি আরও জানান, ব্যথা কমানোর জন্য প্রাথমিক চিকিৎসার অংশ হিসেবে ব্যথানাশক ইনজেকশনসহ কয়েকটি ওষুধ দেওয়া হয়েছিল। এ ছাড়া ওই সময় রোগীর ব্যথা নিয়ন্ত্রণ করাই জরুরি ছিল বলে জানান তিনি। মেডিকেল টেস্টের কোনো রিপোর্ট তিনি না পাওয়ায় লাকীর শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো রোগনির্ণয় করা তার পক্ষে সম্ভব হয়নি।

তবে রোগীকে প্রাথমিকভাবে যথাযথ চিকিৎসাই দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

এদিকে লাকীর মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন তার আত্মীয়স্বজনরা। সে সময় হাসপাতালে উত্তেজনা সৃষ্টি হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পিরোজপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

আপডেটের সময়: ১০:১৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬