ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ অষ্টমবার বর্ষসেরা হয়ে ইতিহাস গড়ল বিটিএস, মামা অ্যাওয়ার্ডসে ৮০তম গ্র্যান্ড প্রাইজ মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার, বিশৃঙ্খলায় মদদ দেওয়ার অভিযোগ আয়কর রিটার্ন দাখিলে কোন হিসাবের জন্য লাগবে যেসব নথি নামের কারণে দলে জায়গা হয়নি সিরাজের, অভিযোগ কংগ্রেস এমপির ‘বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে’: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, ছাড়াল আগের সব রেকর্ড ভুল করে সীমান্ত পেরোনোর পর বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ বক্স অফিস সাফল্যের মধ্যেই ‘রামায়ণ’ নিষিদ্ধের দাবি পাকিস্তানে দারিদ্র্য কমানোর দুই দশকের সাফল্য কেন ভেঙে পড়ল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পুরুষের তুলনায় নারীদের বেশি শীত লাগে কেন? বিজ্ঞান কী বলে

শীত এলে কখন কম্বল বের করা উচিত বা অফিসের থার্মোস্ট্যাটে কত ডিগ্রি তাপমাত্রা রাখা উচিত—এসব বিষয়ে নারী ও পুরুষের মধ্যে প্রায়ই মতবিরোধ দেখা যায়। পুরুষদের কাছে যে তাপমাত্রা স্বস্তিদায়ক, নারীদের কাছে সেটিই অনেক সময় বেশি ঠান্ডা মনে হতে পারে।

বিভিন্ন গবেষণায় ধারাবাহিকভাবে দেখা গেছে, পুরুষদের তুলনায় নারীরা ঘরের তাপমাত্রা কিছুটা বেশি পছন্দ করেন। নারীরা পুরুষদের তুলনায় বেশি শীত অনুভব করেন—বহুল প্রচলিত এই ধারণার পেছনে বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে।

শারীরিক গঠনের পার্থক্য

একই ওজনের নারী ও পুরুষের মধ্যে সাধারণত নারীদের পেশির পরিমাণ কম থাকে। পেশি শরীরে তাপ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে পেশির পরিমাণ কম হলে শরীরে তাপ উৎপাদনের ক্ষমতাও তুলনামূলক কম হতে পারে।

এ ছাড়া নারীদের ত্বক ও পেশির মধ্যবর্তী স্থানে সাধারণত চর্বির পরিমাণ বেশি থাকে। এতে ত্বক রক্তনালি থেকে কিছুটা দূরে অবস্থান করে। ফলে ত্বকের তাপমাত্রা কম অনুভূত হতে পারে। নারীদের বিপাকীয় হার বা মেটাবলিক রেটও সাধারণত পুরুষদের তুলনায় কম থাকে। এর ফলে ঠান্ডা পরিবেশে শরীরের তাপ উৎপাদনের ক্ষমতা কমে যায়। তাপমাত্রা যত কমতে থাকে, নারীদের শীত অনুভব করার প্রবণতাও তত বাড়তে পারে।

আরও পড়ুনঃ  আজ বিশ্ব হ্যালো দিবস: ছোট্ট সম্ভাষণে বড় বার্তা

হরমোনের প্রভাব

নারীদের শরীরে বেশি পরিমাণে থাকা ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা এবং ত্বকের তাপমাত্রায় প্রভাব ফেলে।

ইস্ট্রোজেন হাত-পা ও শরীরের প্রান্তীয় অংশের রক্তনালিকে প্রসারিত করে। এর ফলে শরীরের তাপ আশপাশের বাতাসে বেশি বেরিয়ে যেতে পারে। অন্যদিকে, প্রোজেস্টেরন ত্বকের রক্তনালিকে সংকুচিত করতে পারে। এতে শরীরের গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ অঙ্গগুলো উষ্ণ রাখার জন্য কিছু অংশে রক্তপ্রবাহ কমে যায়। ফলে নারীদের শরীরের বাইরের অংশ তুলনামূলক ঠান্ডা অনুভূত হয়।

মাসিক চক্রের সঙ্গে সঙ্গে এসব হরমোনের ভারসাম্যও পরিবর্তিত হয়। হরমোনের এই ওঠানামা নারীদের শরীরের তাপমাত্রা ও ঠান্ডা অনুভবের ওপর প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে, হরমোনের প্রভাবে নারীদের হাত, পা ও কানের তাপমাত্রা পুরুষদের তুলনায় প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে।

ডিম্বস্ফোটনের পরের সপ্তাহে নারীদের শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে। এ সময় প্রোজেস্টেরনের মাত্রা বেড়ে যায়। ফলে এই সময়ে নারীরা বাইরের কম তাপমাত্রার প্রতি বিশেষভাবে সংবেদনশীল হতে পারেন। হাত-পা তুলনামূলক ঠান্ডা থাকলেও নারীদের শরীরের অভ্যন্তরীণ গড় তাপমাত্রা পুরুষদের তুলনায় বেশি। সম্ভবত এ কারণেই প্রচলিত একটি প্রবাদ রয়েছে—‘ঠান্ডা হাত, উষ্ণ হৃদয়’।

শুধু মানুষের মধ্যেই কি এমন পার্থক্য?

তাপমাত্রা পছন্দের এই পার্থক্য শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন প্রজাতির পাখি ও স্তন্যপায়ী প্রাণীর ওপর পরিচালিত গবেষণাতেও একই ধরনের প্রবণতা দেখা গেছে। অনেক প্রজাতির পুরুষ প্রাণী ছায়াযুক্ত ও তুলনামূলক ঠান্ডা জায়গায় অবস্থান করতে পছন্দ করে। অন্যদিকে, স্ত্রী প্রাণী ও তাদের বাচ্চারা সূর্যের আলো পাওয়া উষ্ণ জায়গায় থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।

বাদুড়ের ক্ষেত্রেও এমন পার্থক্য দেখা যায়। পুরুষ বাদুড় পাহাড়ের উঁচু ও ঠান্ডা চূড়ায় বিশ্রাম নিতে পছন্দ করে। অন্যদিকে, স্ত্রী বাদুড় তুলনামূলক উষ্ণ উপত্যকায় অবস্থান করে।

বিজ্ঞানীদের ধারণা, স্ত্রী স্তন্যপায়ী প্রাণীদের উষ্ণ পরিবেশ পছন্দ করার প্রবণতা বিবর্তনীয় অভিযোজনের অংশ হতে পারে। এর ফলে তারা এমন সময়ে সন্তানদের সঙ্গে উষ্ণ পরিবেশে থাকতে পারে, যখন বাচ্চারা নিজের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় না।

তাহলে আদর্শ তাপমাত্রা ঠিক করবেন কীভাবে?

নারী ও পুরুষের তাপমাত্রা পছন্দের পার্থক্য দূর করতে বিভিন্ন উপায় অবলম্বন করা যেতে পারে। দম্পতিদের জন্য ‘স্ক্যান্ডিনেভিয়ান স্লিপ মেথড’ একটি কার্যকর সমাধান হতে পারে। এই পদ্ধতিতে একই বিছানায় ঘুমালেও দুজন আলাদা কম্বল ব্যবহার করেন। ফলে একজনের বেশি গরম লাগলেও অন্যজন নিজের প্রয়োজন অনুযায়ী উষ্ণতা বজায় রাখতে পারেন।

কর্মক্ষেত্রেও ব্যক্তিগত তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা যেতে পারে। এ ধরনের ব্যবস্থাকে বলা হয় ‘পার্সোনাল কমফোর্ট সিস্টেম’। এর মাধ্যমে প্রত্যেকে নিজের কাজের জায়গায় প্রয়োজন অনুযায়ী গরম বা ঠান্ডা অনুভবের ব্যবস্থা করতে পারেন। এর উদাহরণ হিসেবে ডেস্কে ছোট ফ্যান, গরম রাখার ব্যবস্থা থাকা চেয়ার, কম্বল কিংবা পা গরম রাখার যন্ত্রের কথা বলা যায়।

এ ধরনের ব্যক্তিগত ব্যবস্থা একই ঘরে থাকা অন্যদের তাপমাত্রার ওপর প্রভাব না ফেলেই প্রত্যেকের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পারে। গবেষণায় দেখা গেছে, কর্মক্ষেত্রে এ ধরনের ব্যবস্থা ব্যবহারে ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টি বাড়ে। পাশাপাশি অফিসের পুরো পরিবেশের তাপমাত্রা পরিবর্তন না করেই ব্যক্তিগত চাহিদা পূরণ করা সম্ভব হওয়ায় এটি জ্বালানি সাশ্রয়েরও একটি কার্যকর উপায় হতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ

পুরুষের তুলনায় নারীদের বেশি শীত লাগে কেন? বিজ্ঞান কী বলে

আপডেটের সময়: ০৯:৪৬:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬