ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পেলের বিশ্বকাপ রেকর্ড ভেঙে ইতিহাসে এমবাপ্পে, সামনে শুধু মেসি

বিশ্বকাপের মঞ্চে রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। নরওয়ের বিপক্ষে জোড়া অ্যাসিস্ট করে ব্রাজিল কিংবদন্তি পেলের বিশ্বকাপে মোট গোল ও অ্যাসিস্টে অবদানের রেকর্ড পেছনে ফেলেছেন এই ফরাসি তারকা।

বিশ্বকাপে এখন পর্যন্ত এমবাপ্পের সরাসরি গোল অবদান ২০টি। এর মধ্যে রয়েছে ১৬টি গোল ও ৪টি অ্যাসিস্ট। এই কীর্তির মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ অবদানকারী খেলোয়াড়ের অবস্থানে উঠে এসেছেন তিনি। তার ওপরে আছেন কেবল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

আরও পড়ুনঃ  জলপ্রপাতে গোসল করে পুরোনো স্বপ্ন পূরণ করলেন জর্জিনা

বিশ্বকাপের ইতিহাসে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে সর্বাধিক অবদানের রেকর্ড মেসির দখলে। পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে তিনি করেছেন ১৮ গোল এবং ৯টি অ্যাসিস্ট, মোট অবদান ২৭টি গোলে। এবারের আসরেও দুর্দান্ত ফর্মে থাকা মেসি ইতোমধ্যে দুই ম্যাচে পাঁচ গোল করেছেন।

আরও পড়ুনঃ  বাবা হারানো মেসিকে সান্ত্বনা দিল বার্সা-রিয়াল

এমবাপ্পের ২০ গোল অবদানের পর যৌথভাবে তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে রয়েছেন চার কিংবদন্তি ফুটবলার। পেলের অবদান ১৯টি (১২ গোল, ৭ অ্যাসিস্ট), গার্ড মুলারের ১৯টি (১৪ গোল, ৫ অ্যাসিস্ট), রোনালদো নাজারিওর ১৯টি (১৫ গোল, ৪ অ্যাসিস্ট) এবং মিরোস্লাভ ক্লোসের ১৯টি (১৬ গোল, ৩ অ্যাসিস্ট)।

আরও পড়ুনঃ  অতিবৃষ্টি ও ভাইরাসে মোংলায় বাগদা চিংড়িতে মড়ক, সর্বস্বান্ত চাষিরা

এদিকে গোল্ডেন বুটের লড়াইটাও জমে উঠেছে। চার গোল নিয়ে এমবাপ্পে রয়েছেন মেসির ঠিক পেছনে। সমান চার গোল করে প্রতিযোগিতায় আছেন আর্লিং হালান্ড, উসমান ডেম্বেলে ও ভিনিসিয়ুস জুনিয়রও।

টুর্নামেন্টে এখনও অনেক ম্যাচ বাকি। ফলে বিশ্বকাপের মঞ্চে মেসি-এমবাপ্পের রেকর্ডযুদ্ধ আরও জমে ওঠার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পেলের বিশ্বকাপ রেকর্ড ভেঙে ইতিহাসে এমবাপ্পে, সামনে শুধু মেসি

আপডেটের সময়: ০৫:১৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

বিশ্বকাপের মঞ্চে রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। নরওয়ের বিপক্ষে জোড়া অ্যাসিস্ট করে ব্রাজিল কিংবদন্তি পেলের বিশ্বকাপে মোট গোল ও অ্যাসিস্টে অবদানের রেকর্ড পেছনে ফেলেছেন এই ফরাসি তারকা।

বিশ্বকাপে এখন পর্যন্ত এমবাপ্পের সরাসরি গোল অবদান ২০টি। এর মধ্যে রয়েছে ১৬টি গোল ও ৪টি অ্যাসিস্ট। এই কীর্তির মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ অবদানকারী খেলোয়াড়ের অবস্থানে উঠে এসেছেন তিনি। তার ওপরে আছেন কেবল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

আরও পড়ুনঃ  বাবা হারানো মেসিকে সান্ত্বনা দিল বার্সা-রিয়াল

বিশ্বকাপের ইতিহাসে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে সর্বাধিক অবদানের রেকর্ড মেসির দখলে। পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে তিনি করেছেন ১৮ গোল এবং ৯টি অ্যাসিস্ট, মোট অবদান ২৭টি গোলে। এবারের আসরেও দুর্দান্ত ফর্মে থাকা মেসি ইতোমধ্যে দুই ম্যাচে পাঁচ গোল করেছেন।

আরও পড়ুনঃ  আমিরাতের রাষ্ট্রায়ত্ত তেলের ট্যাংকারে ‘ইরানের হামলা’

এমবাপ্পের ২০ গোল অবদানের পর যৌথভাবে তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে রয়েছেন চার কিংবদন্তি ফুটবলার। পেলের অবদান ১৯টি (১২ গোল, ৭ অ্যাসিস্ট), গার্ড মুলারের ১৯টি (১৪ গোল, ৫ অ্যাসিস্ট), রোনালদো নাজারিওর ১৯টি (১৫ গোল, ৪ অ্যাসিস্ট) এবং মিরোস্লাভ ক্লোসের ১৯টি (১৬ গোল, ৩ অ্যাসিস্ট)।

আরও পড়ুনঃ  আলমারি খুলতেই কৃষকের চোখে পানি, ইঁদুর-উইপোকায় নষ্ট ২ লাখ টাকা