ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন দিনভর বাধার পর রাতে হবিগঞ্জে এনসিপির মামলা, আসামি ১১ আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের বর্তমান সরকারের কার্যক্রম আগের ১৭ বছরের তুলনায় ভালো: আন্দালিব রহমান পার্থ গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন যুগ: পেপাল–পেওনিয়ার–স্ট্রাইপের সঙ্গে অংশীদারত্বের পথ খুলল প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অপেক্ষায় ভারত, সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের হাসপাতালে ভর্তি ৯৯ শতাংশ শিশুই হামের টিকা পায়নি: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল হাসিমাখা সেই তাহসিন মাদরাসাছাত্রকে যৌন নির্যাতন অভিযুক্তকে গণপিটুনি থেকে বাঁচাতে গিয়ে ৮ পুলিশ সদস্য আহত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রতারণার মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

রাজধানীর ওয়ারী থানায় প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির জামিন মঞ্জুর করেছেন আদালত। এর মাধ্যমে তাঁর বিরুদ্ধে থাকা তিনটি মামলার সবগুলোতেই জামিন হওয়ায় কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে ১ হাজার টাকা মুচলেকায় তৌহিদ আফ্রিদির জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুনঃ  ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু: জেনে নিন সময়সূচি, খরচ ও গুরুত্বপূর্ণ শর্ত

তৌহিদ আফ্রিদির আইনজীবী ইকবাল মাহমুদ জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় আগে থেকেই উচ্চ আদালত থেকে জামিন পাওয়া ছিল। সর্বশেষ ওয়ারী থানার মামলায়ও জামিন মেলায় তাঁর মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে এক ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে। পরে বিনিয়োগের নামে ধাপে ধাপে ২ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া হলেও সেই অর্থ আর ফেরত দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ  ২০২৭ হজ: ১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য রোগীরা যেতে পারবেন না, শুরু হচ্ছে প্রাথমিক নিবন্ধন

এ ঘটনায় ভুক্তভোগী সৈয়দা আশফাহ তোয়াহা দ্যুতি ওয়ারী থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। তদন্তে তৌহিদ আফ্রিদিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে চলতি বছরের ১৫ জুন এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুনঃ  শাপলা চত্বর হত্যা মামলা: হাসিনা-আজিজ-বেনজীরসহ ৩৩ পলাতকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এর আগে ২০২৫ সালের ২৪ আগস্ট বরিশাল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। পরে একাধিক মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয় এবং এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

প্রতারণার মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

আপডেটের সময়: ০৬:৪৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রাজধানীর ওয়ারী থানায় প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির জামিন মঞ্জুর করেছেন আদালত। এর মাধ্যমে তাঁর বিরুদ্ধে থাকা তিনটি মামলার সবগুলোতেই জামিন হওয়ায় কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে ১ হাজার টাকা মুচলেকায় তৌহিদ আফ্রিদির জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুনঃ  প্রথম কার্যদিবসেই ব্যস্ত সূচি, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব শুরু করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

তৌহিদ আফ্রিদির আইনজীবী ইকবাল মাহমুদ জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় আগে থেকেই উচ্চ আদালত থেকে জামিন পাওয়া ছিল। সর্বশেষ ওয়ারী থানার মামলায়ও জামিন মেলায় তাঁর মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে এক ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে। পরে বিনিয়োগের নামে ধাপে ধাপে ২ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া হলেও সেই অর্থ আর ফেরত দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ  জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

এ ঘটনায় ভুক্তভোগী সৈয়দা আশফাহ তোয়াহা দ্যুতি ওয়ারী থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। তদন্তে তৌহিদ আফ্রিদিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে চলতি বছরের ১৫ জুন এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে আইন অনুযায়ী যাচাই করা হবে: আইনমন্ত্রী

এর আগে ২০২৫ সালের ২৪ আগস্ট বরিশাল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। পরে একাধিক মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয় এবং এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন।