বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (১৯ জুলাই) তুরস্ক সরকারের আমন্ত্রণে তিনি ঢাকা ত্যাগ করেন।
সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়া দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে সামরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
প্রতিবেদকের নাম 




















