ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১ ভিনিসিয়ুসকে দলে টানতে প্রস্তুত আর্সেনাল, চুক্তি বাড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদ বিপিএল না হলে বড় ক্ষতির আশঙ্কা তাওহীদ হৃদয়ের সময়মতো সিদ্ধান্ত না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট: বিটিএমএ সভাপতি, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর আইএমএফের সবুজসংকেত পেলেই নবম পে স্কেল ঘোষণা সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, বিপাকে বরগুনার দুই সরকারি স্কুলের শিক্ষার্থীরা আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের উদ্যোগ ইরানের হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের পদযাত্রা স্থগিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে বাঁচল ৩ হাজারের বেশি গাছ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৪৮ সময় দেখুন

ছবি: সংগৃহীত

দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৮ এপ্রিল ২০২৬,

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক চার লেনে উন্নীত করার প্রকল্পে প্রায় ৩ হাজার গাছ কাটার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই সেই গাছগুলো রক্ষা পেয়েছে।

পরিবেশের বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দেন। ফলে কক্সবাজারের কলাতলী থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ প্রকল্পে গাছ সংরক্ষণ করেই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  সময়মতো সিদ্ধান্ত না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট: বিটিএমএ সভাপতি, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রকল্পের আওতায় কলাতলী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হচ্ছে। শুরুতে এই অংশে বিপুল সংখ্যক গাছ কাটার পরিকল্পনা থাকলেও, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রকল্পের নকশায় সামান্য পরিবর্তন এনে গাছ না কেটেই কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  দরুদ পড়লে যেভাবে দূর হয় দুশ্চিন্তা

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু বিদ্যমান গাছ সংরক্ষণই নয়, সড়কের দুই পাশে নতুন বৃক্ষরোপণের উদ্যোগও নেওয়া হয়েছে। এতে পুরো মেরিন ড্রাইভ আরও দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও পর্যটক আকর্ষণীয় হয়ে উঠবে।

আরও পড়ুনঃ  সাঙ্গু নদীতে নৌকাডুবি: দুই দিন পর উদ্ধার হলো নিখোঁজ পর্যটকের মরদেহ

এই প্রকল্পের আওতায় রাস্তা প্রশস্তকরণ, রেজু খালের ওপর ৩০৫ মিটার দীর্ঘ সেতু নির্মাণ, আরসিসি রিটেইনিং ওয়াল, সিসি ব্লক স্থাপন এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে একটি ভারসাম্য তৈরি করেছে, যা ভবিষ্যতের অবকাঠামো প্রকল্পগুলোর জন্য একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে বাঁচল ৩ হাজারের বেশি গাছ

আপডেটের সময়: ০৫:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৮ এপ্রিল ২০২৬,

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক চার লেনে উন্নীত করার প্রকল্পে প্রায় ৩ হাজার গাছ কাটার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই সেই গাছগুলো রক্ষা পেয়েছে।

পরিবেশের বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দেন। ফলে কক্সবাজারের কলাতলী থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ প্রকল্পে গাছ সংরক্ষণ করেই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  স্পিকার হাফিজ উদ্দিন আহমদের হাতে রাষ্ট্রপতির দায়িত্ব, জারি হলো প্রজ্ঞাপন

প্রকল্পের আওতায় কলাতলী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হচ্ছে। শুরুতে এই অংশে বিপুল সংখ্যক গাছ কাটার পরিকল্পনা থাকলেও, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রকল্পের নকশায় সামান্য পরিবর্তন এনে গাছ না কেটেই কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  এক বছর পর আবার চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু বিদ্যমান গাছ সংরক্ষণই নয়, সড়কের দুই পাশে নতুন বৃক্ষরোপণের উদ্যোগও নেওয়া হয়েছে। এতে পুরো মেরিন ড্রাইভ আরও দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও পর্যটক আকর্ষণীয় হয়ে উঠবে।

আরও পড়ুনঃ  প্রাইভেটকারে যাত্রী তুলে অপহরণ, মুক্তিপণ আদায়—চক্রের দুই সদস্য গ্রেপ্তার