ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ‘আসিফকে গোপালগঞ্জের প্রশাসক করে পাঠান, আগেরবার তো পালিয়ে এসেছিলেন’: তারেক রহমান ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ল এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা ‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে গোপন নাশকতায় জড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি’: রিজভী হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম ইয়েমেনে বড় বন্দিমুক্তি: প্রায় ৬০০ যুদ্ধবন্দিকে ছাড়ল হুথি বিদ্রোহীরা চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রবাসীদের হয়রানি কমাতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করছে সরকার

প্রবাসীদের পাসপোর্ট নবায়ন, বিমানবন্দরে হয়রানি, লাগেজ চুরি এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতা দূর করতে উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে প্রবাসীদের নানা ভোগান্তির বিষয় তুলে ধরেন সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করে প্রবাসীদের সেবার মান উন্নয়নে কাজ করা হবে।

সংসদে রুমিন ফারহানা বলেন, বিদেশে বাংলাদেশি মিশনগুলোতে পাসপোর্ট নবায়নে দীর্ঘসূত্রিতা, দালালচক্রের দৌরাত্ম্য, দেশে ফেরার পর বিমানবন্দরে হয়রানি ও লাগেজ চুরির মতো সমস্যায় প্রতিনিয়ত ভুগছেন প্রবাসীরা। এসব সমস্যার দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

আরও পড়ুনঃ  নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

তিনি আরও বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ শ্রমশক্তি রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের প্রায় এক কোটির বেশি নাগরিক বিদেশে কর্মরত। ২০২৫-২৬ অর্থবছরে বৈধ পথে রেকর্ড ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। তবে এই অর্জনের পেছনে রয়েছে প্রবাসীদের কঠোর পরিশ্রম ও নানা ধরনের মানবিক কষ্ট।

সংসদ সদস্য জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪ হাজার ৮১৩ জন প্রবাসীর মরদেহ দেশে এসেছে। ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ৩৮ হাজার প্রবাসী শ্রমিকের মরদেহ দেশে ফিরেছে, যাদের বড় অংশের বয়স ছিল ৪০ বছরের নিচে।

আরও পড়ুনঃ  ৩০ বছরের কারাদণ্ড, ৭০ শিশু-কিশোরীকে অনলাইনে ব্ল্যাকমেইল,

জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, পাসপোর্ট নবায়নের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, বিমানবন্দরের বিষয়টি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এবং ভিসা-সংক্রান্ত বিষয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন। তবে প্রবাসীদের স্বার্থে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

তিনি জানান, বিএমইটির বহির্গমন ছাড়পত্রধারী কোনো কর্মীর মৃত্যু হলে দ্রুত মরদেহ দেশে আনা, বিমানবন্দরে স্বজনদের কাছে হস্তান্তর এবং দাফনের জন্য তাৎক্ষণিক ৩৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। ২০২৫-২৬ অর্থবছরে ৫ হাজার ৩১২টি পরিবারকে এ বাবদ ১৮ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  জলবায়ু সংকটে থাকা দেশগুলোকে ঋণ নয়, আর্থিক অনুদান দিতে হবে: তারেক রহমান

এ ছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পাঁচটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে মৃতদেহ ও অসুস্থ প্রবাসীদের বিনামূল্যে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। নিবন্ধিত প্রবাসীদের মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে ৩ লাখ টাকা এবং গুরুতর অসুস্থদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পরিপূরক প্রশ্নে রুমিন ফারহানা অভিবাসন ব্যয় কমানো এবং অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ যাওয়ার প্রবণতা রোধে সরকারের উদ্যোগ জানতে চাইলে মন্ত্রী বলেন, কম খরচে বৈধ পথে বিদেশে কর্মী পাঠাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি পাসপোর্ট, ভিসা, মেডিকেলসহ প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে শিগগিরই একটি শক্তিশালী আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

প্রবাসীদের হয়রানি কমাতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করছে সরকার

আপডেটের সময়: ০৮:২৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

প্রবাসীদের পাসপোর্ট নবায়ন, বিমানবন্দরে হয়রানি, লাগেজ চুরি এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতা দূর করতে উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে প্রবাসীদের নানা ভোগান্তির বিষয় তুলে ধরেন সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করে প্রবাসীদের সেবার মান উন্নয়নে কাজ করা হবে।

সংসদে রুমিন ফারহানা বলেন, বিদেশে বাংলাদেশি মিশনগুলোতে পাসপোর্ট নবায়নে দীর্ঘসূত্রিতা, দালালচক্রের দৌরাত্ম্য, দেশে ফেরার পর বিমানবন্দরে হয়রানি ও লাগেজ চুরির মতো সমস্যায় প্রতিনিয়ত ভুগছেন প্রবাসীরা। এসব সমস্যার দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

আরও পড়ুনঃ  নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

তিনি আরও বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ শ্রমশক্তি রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের প্রায় এক কোটির বেশি নাগরিক বিদেশে কর্মরত। ২০২৫-২৬ অর্থবছরে বৈধ পথে রেকর্ড ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। তবে এই অর্জনের পেছনে রয়েছে প্রবাসীদের কঠোর পরিশ্রম ও নানা ধরনের মানবিক কষ্ট।

সংসদ সদস্য জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪ হাজার ৮১৩ জন প্রবাসীর মরদেহ দেশে এসেছে। ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ৩৮ হাজার প্রবাসী শ্রমিকের মরদেহ দেশে ফিরেছে, যাদের বড় অংশের বয়স ছিল ৪০ বছরের নিচে।

আরও পড়ুনঃ  গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, পাসপোর্ট নবায়নের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, বিমানবন্দরের বিষয়টি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এবং ভিসা-সংক্রান্ত বিষয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন। তবে প্রবাসীদের স্বার্থে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

তিনি জানান, বিএমইটির বহির্গমন ছাড়পত্রধারী কোনো কর্মীর মৃত্যু হলে দ্রুত মরদেহ দেশে আনা, বিমানবন্দরে স্বজনদের কাছে হস্তান্তর এবং দাফনের জন্য তাৎক্ষণিক ৩৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। ২০২৫-২৬ অর্থবছরে ৫ হাজার ৩১২টি পরিবারকে এ বাবদ ১৮ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির