ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের বর্তমান সরকারের কার্যক্রম আগের ১৭ বছরের তুলনায় ভালো: আন্দালিব রহমান পার্থ গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন যুগ: পেপাল–পেওনিয়ার–স্ট্রাইপের সঙ্গে অংশীদারত্বের পথ খুলল প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অপেক্ষায় ভারত, সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের হাসপাতালে ভর্তি ৯৯ শতাংশ শিশুই হামের টিকা পায়নি: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল হাসিমাখা সেই তাহসিন মাদরাসাছাত্রকে যৌন নির্যাতন অভিযুক্তকে গণপিটুনি থেকে বাঁচাতে গিয়ে ৮ পুলিশ সদস্য আহত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩৪ ‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফাইনালে হারের পর নীরবতা ভাঙলেন মেসি, জানালেন স্পেনকে অভিনন্দন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২১ সময় দেখুন

বিশ্বকাপ ফাইনালে শিরোপা হাতছাড়া হওয়ার পর প্রথমবারের মতো নীরবতা ভেঙেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি হারের বেদনা প্রকাশের পাশাপাশি নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়েছেন।

নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় স্পেন। ফলে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জার্সিতে চতুর্থ তারকা যোগ করার স্বপ্ন অধরাই থেকে যায় আলবিসেলেস্তেদের।

আরও পড়ুনঃ  ২৩ বছরের অপেক্ষা ঘুচিয়ে সাফ শিরোপা জিততে চায় বাংলাদেশ

ফাইনালের একদিন পর দেওয়া বার্তায় মেসি লেখেন, “ব্যথাটা অসীম। এই ক্ষত সারতে সময় লাগবে।” তবে এই হতাশার মধ্যেও পুরো বিশ্বকাপজুড়ে দলের অর্জন ও ইতিবাচক স্মৃতিগুলো মনে রাখতে চান বলেও জানান তিনি।

৩৯ বছর বয়সী এই তারকা বলেন, কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো, সতীর্থদের সর্বোচ্চ প্রচেষ্টা এবং দেশের মানুষের অকুণ্ঠ সমর্থনই আর্জেন্টিনাকে আবারও বিশ্বের সেরা দুই দলের একটিতে পরিণত করেছে।

মেসি আরও লেখেন, এই মুহূর্তে অর্জনের প্রকৃত মূল্য হয়তো পুরোপুরি উপলব্ধি করা কঠিন। তবে টানা দুটি বিশ্বকাপের ফাইনালে খেলা আর্জেন্টিনার জন্য গর্বের বিষয়। ২০২২ সালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এবার রানার্সআপ হয়েছে দলটি।

আরও পড়ুনঃ  বিশ্বকাপের নায়ক ভোজিনহা যাচ্ছেন চিলির ক্লাব কোলো কলোতে

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, প্রতিটি শুভেচ্ছা ও ভালোবাসার বার্তার জন্য তিনি কৃতজ্ঞ। বিশ্বকাপ আবারও আর্জেন্টিনার মানুষকে একত্রিত করেছে এবং দেশের নাগরিক হিসেবে গর্ব ভাগাভাগি করার সুযোগ করে দিয়েছে।

নিজেদের হতাশার মধ্যেও প্রতিপক্ষের সাফল্য স্বীকার করতে ভোলেননি মেসি। বার্তার শেষ দিকে তিনি লেখেন, “বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকেও অভিনন্দন জানাতে চাই।”

আরও পড়ুনঃ  তদন্তের মাঝেই আর্জেন্টিনার প্রশংসা, ইনফান্তিনোর চিঠি ঘিরে নতুন বিতর্ক

ফাইনালে স্পেনের সংগঠিত রক্ষণভাগের বিপক্ষে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক। ফেরান তোরেসের গোলে পিছিয়ে পড়ার পর সমতা ফেরানোর চেষ্টা করলেও আরেকটি নাটকীয় প্রত্যাবর্তন এনে দিতে পারেননি তিনি।

তবে নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে এ বার্তায় কোনো মন্তব্য করেননি মেসি। ৩৯ বছর বয়সেও তিনি আর্জেন্টিনা দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার। তাই জাতীয় দলের হয়ে তার পথচলা অব্যাহত থাকবে কি না, বিশ্বকাপের পর সেটিই এখন ফুটবল অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের

ফাইনালে হারের পর নীরবতা ভাঙলেন মেসি, জানালেন স্পেনকে অভিনন্দন

আপডেটের সময়: ০৯:৫৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফাইনালে শিরোপা হাতছাড়া হওয়ার পর প্রথমবারের মতো নীরবতা ভেঙেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি হারের বেদনা প্রকাশের পাশাপাশি নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়েছেন।

নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় স্পেন। ফলে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জার্সিতে চতুর্থ তারকা যোগ করার স্বপ্ন অধরাই থেকে যায় আলবিসেলেস্তেদের।

আরও পড়ুনঃ  অ্যাতলেটিকো মাদ্রিদের ইতিহাসে প্রথম দক্ষিণ কোরীয় ফুটবলার কাং-ইন লি

ফাইনালের একদিন পর দেওয়া বার্তায় মেসি লেখেন, “ব্যথাটা অসীম। এই ক্ষত সারতে সময় লাগবে।” তবে এই হতাশার মধ্যেও পুরো বিশ্বকাপজুড়ে দলের অর্জন ও ইতিবাচক স্মৃতিগুলো মনে রাখতে চান বলেও জানান তিনি।

৩৯ বছর বয়সী এই তারকা বলেন, কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো, সতীর্থদের সর্বোচ্চ প্রচেষ্টা এবং দেশের মানুষের অকুণ্ঠ সমর্থনই আর্জেন্টিনাকে আবারও বিশ্বের সেরা দুই দলের একটিতে পরিণত করেছে।

মেসি আরও লেখেন, এই মুহূর্তে অর্জনের প্রকৃত মূল্য হয়তো পুরোপুরি উপলব্ধি করা কঠিন। তবে টানা দুটি বিশ্বকাপের ফাইনালে খেলা আর্জেন্টিনার জন্য গর্বের বিষয়। ২০২২ সালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এবার রানার্সআপ হয়েছে দলটি।

আরও পড়ুনঃ  আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হারের পর গম্ভীরের কোচিং প্যানেলে বড় পরিবর্তন

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, প্রতিটি শুভেচ্ছা ও ভালোবাসার বার্তার জন্য তিনি কৃতজ্ঞ। বিশ্বকাপ আবারও আর্জেন্টিনার মানুষকে একত্রিত করেছে এবং দেশের নাগরিক হিসেবে গর্ব ভাগাভাগি করার সুযোগ করে দিয়েছে।

নিজেদের হতাশার মধ্যেও প্রতিপক্ষের সাফল্য স্বীকার করতে ভোলেননি মেসি। বার্তার শেষ দিকে তিনি লেখেন, “বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকেও অভিনন্দন জানাতে চাই।”

আরও পড়ুনঃ  বিশ্বকাপের হতাশা কাটিয়ে সান্তোসে জোড়া গোলে উজ্জ্বল নেইমার